ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা এখন আগের তুলনায় অনেক সহজ, দ্রুত এবং ঝামেলা মুক্ত।সেল্ফিন অ্যাপ চালু হওয়ার পর ঘরে বসেই কয়েক মিনিটে ডিজিটাল ব্যাংকিং একাউন্ট তৈরি করা সম্ভব হচ্ছে। যারা ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়াতে চান না কিংবা দ্রুত মোবাইল ব্যাংকিং অনলাইন ট্রানজেকশন ও ডিজিটাল সেবা ব্যবহার করতে চান তাদের জন্য এই গাইড টি হতে পারে একদম পারফেক্ট সলিউশন।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

এই পোস্টে আপনি জানতে পারবেন ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সম্পূর্ণ নিয়ম, CellFin  App ব্যবহার পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, eKYC ভেরিফিকেশন এবং সাধারণ সমস্যা সমাধানের সহজ উপায়। পাশাপাশি থাকছে অ্যাকাউন্ট খোলার সুবিধা, নিরাপত্তা টিপস, মোবাইল ব্যাংকিং ফিচার ও নতুন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বাস্তব পরামর্শ।

পেজ সূচিপত্রঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

ইসলামী ব্যাংক কি

ইসলামী ব্যাংক হল এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যা সম্পূর্ণভাবে ইসলামে শরিয়া নীতিমালা অনুসারে পরিচালিত হয়। এই ব্যাংক সুদের পরিবর্তে লাভ লোকসান ভাগাভাগি, অংশীদারিত্ব এবং বৈধ ব্যবসায়ীক লেনদেনের মাধ্যমে আর্থিক কার্যক্রম পরিচালনা করে । ইসলামে সুদকে হারাম হিসেবে গণ্য করা হয় তাই ইসলামী ব্যাংকগুলো সুদ ভিত্তিক লেনদেন এড়িয়ে চলে। এর মূল উদ্দেশ্য হলো ন্যায় ভিত্তিক, স্বচ্ছ ও মানব কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ইসলামী ব্যাংকিং জনপ্রিয় হয়ে উঠেছে।

ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের মতোই সঞ্চয় হিসাব, চলতি হিসাব, বিনিয়োগ, মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং সহ বিভিন্ন সেবা প্রদান করে। তবে পার্থক্য হল এখানে অর্থ বিনিয়োগ করা হয় শরিয়াহ সম্মত ব্যবসায় ও প্রকল্পে। যেমন মদ, জুয়া বা অবৈধ ব্যবসায় ইসলামী ব্যাংক কখনো অর্থায়ন করে না। এর ফলে গ্রাহকরা ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেই আধুনিক ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন। এ কারণেই মুসলিম সমাজে ইসলামী ব্যাংকের গ্রহণযোগ্যতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। 

বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাত বর্তমানে খুবই জনপ্রিয় এবং দ্রুত সম্প্রসারিত হচ্ছে।  বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি, আল আরাফাহ ইসলামী ব্যাংক, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এর মত প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  এসব ব্যাংক ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন শরিয়া ভিত্তিক আর্থিক সেবা প্রদান করে থাকে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং ও মোবাইল অ্যাপ চালুর মাধ্যমে এখন ঘরে বসেই ইসলামী ব্যাংকের সেবা ব্যবহার করা যাচ্ছে। 

ইসলামী ব্যাংকের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো সামাজিক দায়বদ্ধতা ও মানব কল্যাণে গুরুত্ব দেওয়া। এই ব্যাংকগুলো যাকাত, দান, ক্ষুদ্রঋণ এবং বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে ফলে শুধু লাভ অর্জনে নয় সমাজের মানুষের জীবনমান উন্নয়নেও ইসলামী ব্যাংক গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তি ও ইসলামী নীতির সমন্বয়ে ইসলামী ব্যাংক বর্তমানে নিরাপদ, বিশ্বস্ত ও জনপ্রিয় একটি ব্যাংকিং ব্যবস্থায় পরিণত হয়েছে। বিশেষ করে যারা ইসলামের শরিয়া মেনে ব্যাংকিং করতে চান তাদের জন্য ইসলামী ব্যাংক একটি নির্ভরযোগ্য ও নিরাপদ প্লাটফর্ম হিসেবে কাজ করছে। 


বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী ব্যাংকিং এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি ইসলামী মূল্যবোধের প্রতি মানুষের আগ্রহ বাড়ার কারণে ইসলামী ব্যাংকের চাহিদা ও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন ঘরে বসেই মোবাইল অ্যাপ বা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে ইসলামী ব্যাংক একাউন্ট খোলা টাকা লেনদেন এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। বিশেষ করে সেলফ ইন এর মত অ্যাপ চালু হওয়ার ফলে ডিজিটাল ইসলামী ব্যাংকিং আরো সহজ ও জনপ্রিয় হয়ে উঠেছে। অনেক বিশেষজ্ঞই অত্যন্ত সম্ভাবনাময় বলে মনে করছেন। কারণ এটি আধুনিক ব্যাংকিং সুবিধার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতাকেও গুরুত্ব দেয়।

ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার সুবিধা

ইসলামী ব্যাংকে একাউন্ট করার অন্যতম বড় সুবিধা হল এটি সম্পূর্ণ সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। ইসলামে সুদ হারাম হওয়ায় অনেক মানুষ এমন একটি নিরাপদ ও শরিয়া ভিত্তিক আর্থিক প্ল্যাটফর্ম খোঁজেন যেখানে তাদের অর্থ ইসলামী নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। ইসলামী ব্যাংকগুলো সুদের পরিবর্তে মুদারাবা, মুশারাকা,ইজারা এবং বৈধ ব্যবসায়িক পদ্ধতি ব্যবহার করে থাকে। হলে গ্রাহকরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও স্বস্তি অনুভব করেন এবং আত্মবিশ্বাসের সাথে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন। 

ইসলামী ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল এটি গ্রাহকদের অর্থনৈতিক নিরাপত্তা ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার চেষ্টা করে। এই ব্যাংকগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ ও অবৈধ খাতে বিনিয়োগ না করে উৎপাদনশীল ও সমাজ কল্যাণমূলক খাতে অর্থায়ন করে। এর ফলে গ্রাহকদের জমাকৃত অর্থ নিরাপদ ভাবে ব্যবহৃত হয় এবং অর্থনীতির ইতিবাচক উন্নয়ন ও ভূমিকা রাখে। এছাড়া ইসলামী ব্যাংকগুলোতে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল ব্যাংকিং এবং উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে অনলাইন ট্রানজেকশন অনেক বেশি সুরক্ষিত হয়ে উঠেছে। 

বর্তমানে ইসলামী ব্যাংকগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয় আধুনিক ব্যাংকিং সুবিধার কারণেও ব্যাপক জনপ্রিয়। ইসলামী ব্যাংকে একাউন্ট খুললে আপনি ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন ট্রান্সফার, বিদেশি মুদ্রা লেনদেন এবং এটিএম সুবিধাসহ প্রায় সব আধুনিক সেবা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে সেলফ ইন এর মত ডিজিটাল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই টাকা পাঠানো, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট এবং ব্যালেন্স চেক করা যায়। ফলে ব্যাংকে দীর্ঘ লাইনে দাঁড়ানোর ঝামেলাও কমে গেছে। এক কথায় ইসলামী ব্যাংক এখন "ট্রেডিশনাল ভ্যালুজ + মর্ডান ব্যাংকিং টেকনোলজি" এর একটি স্মার্ট কম্বিনেশন হয়ে উঠেছে।

ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার আরেকটি বড় লাভ হল সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ। অনেক ইসলামী ব্যাংক যাকাত, দান, শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে অর্থায়ন করে থাকে।  ফলে গ্রাহকদের অর্থ শুধু ব্যক্তিগত লাভের জন্য নয়, সমাজের কল্যাণেও ব্যবহৃত হয় এই বিষয়টি অনেক মানুষের কাছে ইসলামী ব্যাংককে আরো গ্রহণযোগ্য করে তুলেছে। বিশেষ করে যারা নৈতিক ও দায়িত্বশীল ব্যাংকিং সিস্টেম খুঁজছেন তাদের জন্য ইসলামী ব্যাংক একটি আদর্শ পছন্দ হতে পারে।


এছাড়া ইসলামী ব্যাংকে একাউন্ট খুললে ভবিষ্যতে বিভিন্ন ধরনের বিনিয়োগ ও ফাইন্যান্স সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়। ব্যবসায়িক বিনিয়োগ হোম ফাইনান্স গাড়ি কেনা শিক্ষা সহায়তা বা ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের মতো বিভিন্ন সুবিধা শরিয়াস সম্মত উপায়ে পাওয়া যায়। ফলে একজন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সবাই তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সেবা নিতে পারেন। বর্তমানে বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে ইসলামী ব্যাংকগুলোর ভূমিকা দিন দিন বাড়ছে তাই নিরাপদ আধুনিক ও শরিয়া ভিত্তিক সুবিধা পেতে ইসলামী ব্যাংককে একাউন্ট করা অনেকের জন্যই একটি স্মার্ট সিদ্ধান্ত হয়ে উঠেছে।

অনলাইনে ইসলামী ব্যাংকে একাউন্ট খোলার জন্য যা লাগবে

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য বর্তমানে খুব বেশি ঝামেলা করতে হয় না। বিশেষ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর CellFin অ্যাপ ব্যবহার করলে ঘরে বসে কয়েক মিনিটে ডিজিটাল একাউন্ট খোলা সম্ভব. তবে একাউন্ট খোলার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কাগজপত্র জরুরী, যাতে eKYC Verification দ্রুত সম্পন্ন হয় এবং কোন Error না আসে। নিচে ধাপে ধাপে কি কি লাগবে তা বিস্তারিত তুলে ধরা হলোঃ

জাতীয় পরিচয় পত্র(NID Card)

অনলাইনে ইসলামী ব্যাংক একাউন্ট খোলার জন্য একটি বৈধ জাতীয় পরিচয় পত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার এনআইডি এর সামনে এবং পেছনের অংশের পরিষ্কার ছবি লাগবে। তথ্যগুলো অবশ্যই স্পষ্ট হতে হবে কারণ eKYC স্বয়ংক্রিয়ভাবে তথ্য যাচাই করে। যদি NID এর তথ্য অস্পষ্ট বা ভুল হয় তাহলে ভেরিফিকেশন আটকে যেতে পারে।

সচল মোবাইল নাম্বার

একটি সক্রিয় মোবাইল নাম্বার লাগবে যা আপনার নিজের নামে রেজিস্টার করা থাকলে ভালো হয়। এই নাম্বারে ওটিপি পাঠানো হবে এবং ভবিষ্যতে মোবাইল ব্যাংকিং ট্রানজেকশন ও নিরাপত্তা যাচাইয়ের কাজেও এটি ব্যবহার হবে। CellFin-এর রেজিস্ট্রেশনও এই মোবাইল নাম্বারের মাধ্যমে সম্পন্ন হয়।

ইমেইল এড্রেস

একটি দূরে থাকলে ভালো হয় ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন অ্যাকাউন্ট তথ্য এবং নিরাপত্তা সংক্রান্ত মেসেজ ইমেইলে পাঠানো হতে পারে অনেক সময় পাসওয়ার্ড রিকভারি বা অ্যাকাউন্ট ভেরিফিকেশন এর ক্ষেত্রেও ইমেইল দরকার হয়।

স্বাক্ষর(Signature)

কিছু ক্ষেত্রে ডিজিটাল সিগনেচার বা কাগজে স্বাক্ষরের ছবি আপলোড করতে হতে পারে। তাই আগে থেকেই একটি সাদা কাগজে পরিষ্কার সিগনেচার করে ছবি তুলে রাখলে সুবিধা হয়।

প্রাথমিক জমা বা ইনিশিয়াল ডিপোজিট

সব একাউন্টে না লাগলেও কিছু নির্দিষ্ট ইসলামী ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ডিপোজিট প্রয়োজন হতে পারে সাধারণত খুব কম টাকাতেই অ্যাকাউন্ট চালু করা যায় তবে এটি অ্যাকাউন্টের ধরন অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

আরও পড়ুনঃ উইন্ডোজ ১১ ইনস্টল করার সবচেয়ে সহজ পদ্ধতি

CellFin অ্যাপ কি ও CellFin অ্যাপ ডাউনলোড করার নিয়ম

CellFin অ্যাপ কি

 CellFin হলো ইসলামী ব্যাংকের অফিসিয়াল ডিজিটাল ব্যাংকিং অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা মোবাইল থেকেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারেন। CellFin  ব্যবহার করে নতুন একাউন্ট খোলা, টাকা ট্রান্সফার, মোবাইল ব্যাংকিং, বিল পেমেন্ট এবং QR কোড স্ক্যান করে পেমেন্ট করা যায়। ফলে এটি বর্তমানে একটি "কমপ্লিট ডিজিটাল ব্যাংকিং ইকো সিস্টেম" হয়ে উঠেছে।

CellFin অ্যাপ দিয়ে সাধারণত এসব কাজ করা যায়ঃ
  • টাকা পাঠানো বা সেন্ড মানি
  • ব্যাংক থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার
  • মোবাইল রিচার্জ
  • একাউন্ট ব্যালেন্স দেখা
  • ভার্চুয়াল ভিসা বা মাস্টার কার্ড ব্যবহার
  • বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ
  • এটিএম কার্ড ছাড়াই টাকা তোলা (কার্ডলেস ট্রানজেকশন)
বাংলাদেশের ডিজিটাল ব্যাংকিং জনপ্রিয় হওয়ার পেছনে স্মার্ট  CellFin গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীরা এখন দ্রুত ও স্মার্ট ব্যাংকিং এর জন্য এই অ্যাপ বেশি ব্যবহার করছেন।

CellFin অ্যাপ ডাউনলোড করার নিয়ম

প্রথমে গুগল প্লে স্টোর(Google Play Store) অথবা অ্যাপেল অ্যাপ স্টোরে(Apple App Store) যান সেখানে CellFin  লিখে সার্চ করুন এবং অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করুন। 

অ্যাপ ইন্সটল করার পর ওপেন করুন এবং আপনার মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন শুরু করুন এরপর একটি পিন সেট করতে হবে যা ভবিষ্যতে লগইনের জন্য ব্যবহৃত হবে।

অ্যাপ ডাউনলোড করার সময় অবশ্যই অফিশিয়াল অ্যাপ কিনা তা নিশ্চিত করুন কারণ ভুয়া অ্যাপ ব্যবহার করলে ব্যক্তিগত তথ্যচরির ঝুঁকি থাকতে পারে।

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

Step-1: গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে CellFin সার্চ করে অফিশিয়াল অ্যাপটি ইন্সটল করুন অ্যাপ ইন্সটল হওয়ার পর ওপেন বাটনে ক্লিক করুন। 
ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়

Step-2: অ্যাপ ওপেন করার পরে আপনার সক্রিয় মোবাইল নম্বর দিন এবং একটি নিরাপদ PIN সেট করুন। এরপর OTP দিয়ে নম্বর ভেরিফিকেশন সম্পন্ন করুন

ইসলামী-ব্যাংকে-অনলাইনে-একাউন্ট-খোলার-সহজ-উপায়
Step 3: NID Card Scan করুন
এখন আপনার জাতীয় পরিচয় পত্রের সামনে এবং পেছনের অংশের ছবি তুলতে হবে। পরিষ্কার আলোতে ছবি তুললে অটো স্ক্যান দ্রুত কাজ করে। আপনার জাতীয় পরিচয় পত্রের কার্ডের ছবি পরিস্কার ভাবে তুলে দিলে এক স্বয়ংক্রিয়ভাবে তথ্যস্পেন করার চেষ্টা করবে। যদি অটো স্ক্যান সঠিকভাবে কাজ না করে তাহলে তথ্য ম্যানুয়ালি পূরণ করতে হবে। এখানে নাম জন্মতারিখ এবং ঠিকানা অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দিতে হবে। ভুল তথ্য দিলে পরবর্তীতে eKYC ভেরিফিকেশন ব্যর্থ হতে পারে তাই এধাপটি খুব মনোযোগ দিয়ে সম্পন্ন করা উচিত।

Step 4: Selfie Verification
লাইভ সেলফি তুলতে হবে যাতে Face Match Verification সম্পন্ন হয়। ক্যামেরা পরিষ্কার রাখুন এবং পর্যাপ্ত আলো ব্যবহার করুন। অনেক সময় ব্যবহারকারীরা ব্লার ছবি বা কম আলোতে সেলফি দেওয়ার কারণে এরর পান তাই ক্যামেরা পরিষ্কার আছে কিনা সেটিও দেখে নিন। সফলভাবে সেলফি আপলোড হলে অ্যাপ আপনার ফেস ম্যাচ সম্পন্ন করবে এবং পরবর্তী ধাপে নিয়ে যাবে।

 Step-5: নমিনি ইনফরমেশন যুক্ত করুন
নমিনির নাম, সম্পর্ক, মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয় পত্র তথ্য পূরণ করতে হবে। চেষ্টা করুন পরিবারের বিশ্বস্ত কাউকে নমিনি হিসেবে যুক্ত করার জন্য কারণ ভবিষ্যতে ব্যাংকিং জটিলতায় এড়াতে এটি খুবই গুরুত্বপূর্ণ। সব তথ্য সঠিকভাবে দিয়ে সাবমিট করুন।

Step-6: Account approval ও  Account Number  পান
সব তথ্য সাবমিট করার পরে ইসলামী ব্যাংক আপনার তথ্য যাচাই করবে ভেরিফিকেশন সফল হলে সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন।

eKYC ভেরিফিকেশন করার নিয়ম

eKYC অর্থ হল Electronic Know Your Customer এটি ডিজিটাল পদ্ধতিতে আপনার পরিচয় যাচাই করার একটি নিরাপদ ব্যবস্থা। ইসলামী ব্যাংক বর্তমানে এ প্রযুক্তি ব্যবহার করে খুব দ্রুত গ্রাহক যাচাই করছে। হলে ব্যাংকে গিয়ে ফরম পূরণের ঝামেলা অনেক কমে গেছে। 

তথ্য সাবমিট করার পর কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যেই আপনার আবেদন যাতাই হতে পারে। কিছু ক্ষেত্রে ম্যানুয়াল রিভিউ এর জন্য একটু বেশি সময় লাগতে পারে।

NID ও সেলফি ভেরিফিকেশন টিপস

NID বা জাতীয় পরিচয় পত্রের ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো ব্যবহার করুন ছবির চারপাশ যেন কাটানো যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

 সেলফি তোলার সময় চশমা মাক্স বা অতিরিক্ত ফিল্টার ব্যবহার না করাই ভালো এতে মুখমন্ডল ম্যাচ ব্যর্থ হতে পারে। ইন্টারনেট কানেকশন স্থিতিশীল রাখুন অনেক সময় দুর্বল নেটওয়ার্কের কারণে ভেরিফিকেশন প্রসেস মাঝপথে আটকে যায়।

অ্যাকাউন্ট খোলার পর করণীয়

একাউন্ট গ্রহণযোগ্য হলে আপনার সাথে সাথেই অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন এরপর সেলফিন ড্যাশবোর্ড থেকে বিভিন্ন ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন। চাইলে ডেবিট কার্ড এর জন্য আবেদন করতে পারবেন এবং মোবাইল ব্যাংকিং সার্ভিস চালু করতে পারবেন। পাশাপাশি ফান্ড ট্রান্সফার বিল পেমেন্ট সুবিধা ও ব্যবহার করা যাবে।

নিরাপত্তার জন্য প্রথমে শক্তিশালী পিন সেট করুন এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু থাকলে সেটি ও ব্যবহার করুন।

CellFin গুরুত্বপূর্ণ ফিচার

সেলফিন শুধু একটি ব্যাংকিং অ্যাপ নয় বরং এটি একটি কমপ্লিট ডিজিটাল ফাইন্যান্স প্লাটফর্ম এখানে একই অ্যাপ এ একাধিক সেবা পাওয়া যায়। আপনি খুব সহজেই মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, ইন্টারনেট বিল এবং QR পেমেন্ট করতে পারবেন। এছাড়াও ব্যাংক থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার সুবিধাও রয়েছে। 

বর্তমানে অনেক ব্যবহারকারী দৈনন্দিন ব্যাংকিং এর জন্য সেলফিন কে ট্রেডিশনাল ব্যাংকিং এর চেয়েও বেশি Convenient মনে করে।

অনলাইনে একাউন্ট খোলার সুবিধা

অনলাইনে একাউন্ট খোলার সবচেয়ে বড় সুবিধা হল সময় বাঁচানো ব্যাংকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই কয়েক মিনিটে একাউন্ট খোলা যায়। এছাড়াও যে কোন সময় এবং যে কোন জায়গা থেকে রেজিস্ট্রেশন করা যায় ফলে দূরের গ্রাহকদের জন্য এটি অত্যন্ত সুবিধা জনক। 

অনলাইনে একাউন্ট খোলার আরেকটি সুবিধা হল কাগজপত্র কম লাগে পুরোনো দিনের মতো ফাইল ফর্ম ফটোকপি এসব কমে যায়। তাছাড়া অনেক ক্ষেত্রে অফলাইন ব্যাংকের তুলনায় দ্রুত ভেরিফিকেশন হয় কিছু ব্যাংকে এক থেকে তিন দিনের মধ্যেই অ্যাকাউন্ট একটিভ হয়। অ্যাকাউন্ট খোলার পর ঘরে বসেই মোবাইল থেকে পুরো কন্ট্রোল করা যায় যেমন-টাকা পাঠানো, ব্যালেন্স দেখা, মোবাইল রিচার্জ, বিল পেমেন্ট সবকিছু এর মাধ্যমেই সম্ভব হয়। 


অনলাইনে একাউন্ট খোলার আরেকটি সুবিধা হল অনেক অনলাইন একাউন্টে কম ফি , কখনো জিরো মেনটেনেন্স চার্জ  এবং ডিজিটাল সুবিধা থাকে। তাছাড়া ওটিপি, পিন, বায়োমেট্রিক সব সিকিউরিটি লেয়ার থাকে। তাই অ্যাকাউন্ট সাধারণত নিরাপদ থাকে যদি নিজের তথ্য নিজে গোপন রাখা যায়।

সাধারণ সমস্যা ও সমাধান এবং নিরাপত্তা সতর্কতা

সাধারণ সমস্যা ও সমাধানঃ অনলাইনে একাউন্ট করার সময় সাধারণ কিছু সমস্যা রয়েছে।  অনেক সময় নেটওয়ার্ক সমস্যার কারণে ওটিপি আসতে দেরি হতে পারে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রিসেন্ট করলে ওটিপি আসে তবুও যদি কাজ না করে তাহলে মোবাইল নম্বর সঠিক আছে কিনা চেক করুন প্রয়োজনে অন্য নেটওয়ার্ক ব্যবহার করুন।

NID Verification Failed: সাধারণত ঝাপসা ছবি বা ভুল তথ্যের কারণে এই সমস্যা হয় পরিষ্কার ছবি ব্যবহার করুন এবং তথ্যগুলো পুনরায় যাচাই করুন প্রয়োজন হলে অ্যাপ পুনরায় চালু করে আবার চেষ্টা করুন। 
Selfie Match Error: কম আলো, ব্লার ক্যামেরা বা মুখ ঢেকে থাকার কারণে এই সমস্যা হতে পারে তাই ভালো আলোতে পরিষ্কার ছবি তুলুন চশমা বা ফিল্টার ব্যবহার না করাই ভালো।

নিরাপত্তা সতর্কতাঃ
কখনোই আপনার সেলফি পিন বা ওটিপি অন্য কারো সাথে শেয়ার করা। যাবে না ব্যাংক কখনো ফোন করে পিন জানতে চায় না। বাবুয়া অ্যাপ এড়িয়ে চলুন শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন। পাবলিক ওয়াইফাই ব্যবহার করে ব্যাংকিং লেনদেন না করাই নিরাপদ।  প্রয়োজনে নিজের মোবাইল ডাটা ব্যবহার করুন।

নতুন ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস

প্রথমবার একাউন্ট খোলার সময় ধীরে ধীরে সব তথ্য পূরণ করুন। । তাড়াহুড়ো করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী তথ্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ছোট একটি ভুল পুরো ভেরিফিকেশন প্রসেস আটকে দিতে পারে। সবশেষে নিয়মিত অ্যাপ আপডেট রাখুন এতে নতুন ফিচার ও নিরাপত্তা আপডেট সহজেই পাবেন। 

শেষ কথাঃ ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলার সহজ উপায়

বর্তমানে ইসলামী ব্যাংকে অনলাইনে একাউন্ট খোলা আগের যেকোনো সময় তুলনায় অনেক সহজ এবং দ্রুত। সেলফিন অ্যাপ এর মাধ্যমে ঘরে বসেই কয়েক মিনিটে সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। 

বিশেষ করে স্টুডেন্ট, ফ্রিল্যান্সার, চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য এই ডিজিটাল ব্যাংকিং সিস্টেম অনেক বেশি সুবিধা জনক হয়ে উঠেছে। কারণ এখন স্মার্ট ব্যাংকিং মানেই কম ঝামেলা দ্রুত সেবা এবং নিরাপদ লেনদেন। তাই আপনি যদি এখনো ইসলামী ব্যাংক সেবা ব্যবহার না করে থাকেন তাহলে আজই CellFin অ্যাপ ব্যবহার করে অনলাইনে একাউন্ট খুলে আধুনিক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
Founder & Director of "JKUM Education IT" ডিজিটাল মার্কেটিং, SEO, ব্লগিং ও অনলাইন ইনকাম বিষয়ে অভিজ্ঞ একজন কনটেন্ট ক্রিয়েটর ও টেক ব্লগার। তিনি নিয়মিত বাস্তবভিত্তিক গাইড, টিপস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুনদের অনলাইন জগতে দক্ষ করে তুলতে কাজ করছেন। তার লক্ষ্য — “প্রযুক্তিকে সহজ করা এবং তরুণদের সফলতার পথে এগিয়ে নেওয়া।” ।