সৌদি আরবে বসেই অনলাইনে খুলুন বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট
সৌদি আরবে কর্মরত বাংলাদেশীদের জন্য এখন ব্যাংক একাউন্ট খোলা আগের চেয়ে অনেক
সহজ। ডিজিটাল ব্যাংকিং ও e-KYC সুবিধার কারণে প্রবাসীদের আর দেশে যাওয়ার
প্রয়োজন নেই, কয়েক মিনিটেই বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব।
এই গাইডে আমরা বিস্তারিত জানবো প্রয়োজনীয় ডকুমেন্ট এবং স্মার্টফোন
থাকলেই কীভাবে সৌদি আরবে বসে অনলাইনে বাংলাদেশি ব্যাংক
অ্যাকাউন্ট(NRB/প্রবাসী একাউন্ট) খুলবেন, কী কী কাগজপত্র লাগবে এবং কোন
ব্যাংকগুলো এই সুবিধা প্রদান করছে।
পেজ সূচিপত্র
- অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা কেন গুরুত্বপূর্ণ
- প্রবাসী (NRB) ব্যাংক একাউন্ট কি?
- সৌদি আরবে বসে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা
- অনলাইন একাউন্ট খোলার ধাপসমূহ
- একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- জনপ্রিয় ব্যাংক ও মোবাইল অ্যাপ
- প্রবাসী একাউন্ট এর প্রধান সুবিধা
- প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
- একাউন্ট খোলার সময় সতর্কতা
- সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
- শেষ কথাঃ সৌদি আরবে বসেই অনলাইনে খুলুন বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট
অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা কেন গুরুত্বপূর্ণ
বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
সময়সূত্র এই সুবিধা হয়ে উঠেছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি
অনেক বড় একটি সুযোগ, কারণ এখন ব্যাংকের সরাসরি উপস্থিত না হয়েও ঘরে বসে
ব্যাংকিং সেবা গ্রহণ করা সম্ভব। এতে সময়, শ্রম এবং অতিরিক্ত খরচ
অনেকাংশে কমে যায়।
সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা নিয়মিত দেশে টাকা
পাঠিয়ে থাকেন। অনলাইনে ব্যাংক একাউন্ট থাকলে রেমিটেন্স গ্রহণ আরো সহজ ও
নিরাপদ হয়। এছাড়া আর টাকা পাঠানোর পর দ্রুত একাউন্টে জমা হয়েছে কিনা তা
মোবাইল অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়। ফলে আর্থিক লেনদেনে
স্বচ্ছতা ও নিরাপত্তা বৃদ্ধি পায়।
অনলাইন ব্যাংক একাউন্টের আরেকটি বড় সুবিধা হল 24 ঘন্টা ব্যাংকিং সেবা ব্যবহার
করা যায়। ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার, মোবাইল
রিচার্জ, বিল পরিশোধ এবং অন্যান্য আর্থিক কাজ যে কোন সময় সম্পন্ন করা
সম্ভব। এজন্য ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না, যা প্রবাসীদের
জন্য বিশেষভাবে সুবিধা জনক।
এছাড়াও অনলাইনে একাউন্ট খোলার মাধ্যমে প্রবাসীরা খুব সহজে সঞ্চয়, বিনিয়োগ
এবং অন্যান্য ব্যাংকিং সুবিধার সাথে যুক্ত হতে পারেন। সরকারি রেমিটেন্স
প্রণোদনা পাওয়া, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা এবং পরিবারের আর্থিক
নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করে। তাই আধুনিক ব্যাংকিং সুবিধা উপভোগ করতে অনলাইনে ব্যাংক
একাউন্ট খোলা বর্তমান সময়ের একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রবাসী (NRB) ব্যাংক একাউন্ট কি?
প্রবাসী (NRB) ব্যাংক একাউন্ট বা Non-Resident Bangladeshi Account হলো
বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি একটি ব্যাংক
হিসাব। যারা চাকরি, ব্যবসা, পড়াশোনা বা অন্য কোন কারণে দেশের
বাইরে অবস্থান করছেন, তারা এই অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশের নিরাপদে অর্থ
লেনদেন করতে পারেন। এটি মূলত প্রবাসীদের ব্যাংকিং চাহিদা সহজ ও আধুনিক করার
জন্য চালু করা হয়েছে।
NRB একাউন্টের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বিদেশ থেকে পাঠানোর
রেমিটেন্স সহজে গ্রহণ করা। প্রবাসীরা সৌদি আরবসহ বিশ্বের যে কোন দেশ
থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠালে সেই অর্থ সরাসরি তাদের
বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। এর ফলে অর্থ হারানোর ঝুঁকি কমে এবং
লেনদেন আরও নিরাপদ ও স্বচ্ছ হয়।
একটি প্রবাসী একাউন্ট এর মাধ্যমে শুধু টাকা গ্রহণই নয়, বরং
সঞ্চয়, বিনিয়োগ এবং বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধাও উপভোগ করা
যায়। অনেক ব্যাংক NBR গ্রাহকদের জন্য বিশেষ সেভিংস একাউন্ট, FDR,
DPS এবং অন্যান্য আর্থিক পণ্য প্রদান করে। এছাড়াও মোবাইল ব্যাংকিং ও
ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে বিশ্বের যেকোন স্থান থেকে নিচের অ্যাকাউন্ট
পরিচালনা করা সম্ভব।
বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি অধিকাংশ ব্যাংক প্রবাসীদের জন্য NBR
ব্যাংকিং সেবা চালু করেছে। ডিজিটাল ব্যাংকিং এবং e-KYC প্রযুক্তির
কারণে এখন বিদেশে বসেই অনলাইনে এই ধরনের একাউন্ট খোলা যায়। ফলে
প্রবাসী বাংলাদেশীরা খুব সহজে দেশের সাথে আর্থিক সম্পর্ক বজায় রাখতে পারেন এবং
বৈধভাবে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
পরিশেষে আমরা বলতে পারি, এই একাউন্টের মাধ্যমে প্রবাসীরাঃ
- বৈধভাবে রেমিটেন্স পাঠাতে পারেন
- বাংলাদেশের সঞ্চয় করতে পারেন
- অনলাইন ব্যাংকিং ব্যবহার করতে পারেন
- এফডিআর ও অন্যান্য বিনিয়োগ সুবিধা নিতে পারেন
- পরিবারের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে পারেন।
সরকারি ও বেসরকারি অনেক ব্যাংক প্রবাসীদের জন্য বিশেষ NRB ব্যাংকিং সেবা
প্রদান করছে।
সৌদি আরবে বসে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা
সৌদি আরবে বসে অনলাইনে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা এখন প্রবাসীদের জন্য
একটি বড় ডিজিটাল সুবিধা। আগে যেখানে ব্যাংক একাউন্ট খুলতে দেশে যাওয়া
বা কাগজপত্র ঝামেলা ছিল, এখন স্মার্টফোন আর ইন্টারনেট থাকলে এই ঘরে বসে
পুরো প্রক্রিয়া সম্পন্ন করা যায়। এটি প্রবাসী জীবনকে অনেক বেশি
সহজ, দ্রুত এবং নিরাপদ করেছে।
অনলাইন ব্যাংক একাউন্ট খোলার সবচেয়ে বড় সুবিধা হল সময় ও খরচ
সাশ্রয়। ব্যাংক শাখায় যাওয়া, লাইনে দাঁড়ানো বা কাগজপত্র জমা
দেওয়ার ঝামেলা নেই। e-KYC প্রযুক্তির মাধ্যমে পরিচয় যাচাই হয়ে যায়
দ্রুত, ফলে অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট খোলার আবেদন
সম্পন্ন করা সম্ভব হয়। এটি প্রবাসীদের ব্যস্ত জীবনের সাথে খুব ভালোভাবে
মানিয়ে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল নিরাপদ রেমিটেন্স লেনদেন। অনলাইন একাউন্ট
থাকলে সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠানো আরো সহজ ও ট্র্যাকযোগ্য
হয়। টাকা কখন পাঠানো হলো, কখন জমা হলো সবকিছু মোবাইল অ্যাপের মাধ্যমে
রিয়েল টাইমে দেখা যায়। এতে প্রতারণার ঝুঁকি কমে এবং আর্থিক স্বচ্ছতা
বাড়ে।
সবচেয়ে বড় সুবিধা হল 24/7 ব্যাংকিং এক্সেস। যেকোনো সময় মোবাইল
ব্যাংকিং, ব্যালেন্স চেক, বা সঞ্চয় সংক্রান্ত কাজ করা যায়। এর
ফলে প্রবাসীরা শুধু টাকা পাঠানো নয় বরং নিজের আর্থিক পরিকল্পনা ও সহজে
নিয়ন্ত্রণ করতে পারেন। আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় এটি প্রবাসীদের
জন্য একটি শক্তিশালী ডিজিটাল টুলে পরিণত হয়েছে।
সংক্ষেপে বলা যায় সৌদি আরবে বসে অনলাইনে ব্যাংক একাউন্ট খোলার সুবিধা গুলো হলঃ
- বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নেই
- ব্যাংক শাখায় উপস্থিত হতে হয় না
- ঘরে বসেই আবেদন সম্পন্ন করা যায়
- দ্রুত e-KYC ভেরিফিকেশন
- তাৎক্ষণিক অ্যাকাউন্ট নম্বর পাওয়ার সুযোগ
- নিরাপদে রেমিট্যান্স গ্রহণ
- মোবাইল ব্যাংকিং সুবিধা
- ২৪/৭ একাউন্ট পরিচালনার সুযোগ
অনলাইন একাউন্ট খোলার ধাপসমূহ
সৌদি আরবে বসে অনলাইনে বাংলাদেশি ব্যাংক একাউন্ট খোলা এখন খুবই সহজ একটি ডিজিটাল
প্রক্রিয়া। সঠিক ধাপ গুলো অনুসরণ করলে কয়েক মিনিটে আবেদন সম্পন্ন করা যায়
এবং ব্যাংকের যাচাই শেষে একাউন্ট সক্রিয় হয়ে যায়।
ধাপ-১ঃ ব্যাংক নির্বাচন ও অ্যাপ ডাউনলোড
প্রথম ধাপে আপনার পছন্দের বাংলাদেশী ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ গুগল প্লে
স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন। যেমন-
- ইসলামী ব্যাংকের Cellfin,
- সিটি ব্যাংকের Ekhoni,
- সোনালী ব্যাংকের Sonali eSheba
- ইউসিবি ব্যাংকের UCB One অ্যাপ।
ধাপ-২ঃ রেজিস্ট্রেশন ও e-KYC শুরু করুন
অ্যাপ ইন্সটল করার পর অ্যাপ এ প্রবেশ করে "Open Account বা
"Register" অপশন নির্বাচন করুন নতুন একাউন্ট খোলার প্রক্রিয়া শুরু
হবে।
এরপর আপনার
- মোবাইল নম্বর
- জাতীয় পরিচয় পত্র নম্বর
- পাসপোর্ট নম্বর
ব্যবহার করে প্রাথমিক ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ধাপ ৩ঃ জাতীয় পরিচয়পত্র ও সেলফি আপলোড করুন
অ্যাপের নির্দেশনা অনুযায়ী
- জাতীয় পরিচয় পত্রের কার্ডের সামনের ছবি
- জাতীয় পরিচয় পত্রের কার্ডের পেছনের ছবি
- লাইভ সেলফি
আপলোড করুন।
e-KYC প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে আপনার পরিচয় যাচাই করবে।
ধাপ ৪ঃ ব্যক্তিগত তথ্য পূরণ করুন
এ পর্যায়ে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবেঃ
- বর্তমান ঠিকানা
- স্থায়ী ঠিকানা
- পেশা
- আয়ের উৎস
- ইমেইল ঠিকানা
- নমিনের তথ্য
সব তথ্য সঠিকভাবে প্রদান করা জরুরী।
ধাপ ৫ঃ নমিনি যুক্ত করুন
নমিনির
- জাতীয় পরিচয় পত্র নম্বর
- ছবি
- সম্পর্ক
ধাপ ৬ঃ Account সক্রিয়করণ
সব তথ্য যাচাই সম্পন্ন হলে ব্যাংক কর্তৃপক্ষ আবেদন অনুমোদন করবে। অনেক ক্ষেত্রে মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট নম্বর পাওয়া যায়। কিছু ব্যাংকের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় কয়েক কার্যদিবস সময় লাগতে পারে।
সবকিছু ঠিক থাকলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার অ্যাকাউন্ট নম্বর তৈরি হয়ে যাবে
এবং আপনি মোবাইল ব্যাংকিং ব্যবহার করতে পারবেন। এরপর থেকে আপনি সহজেই টাকা
পাঠানো, সঞ্চয় এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
একাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
সৌদি আরবে বসে অনলাইনে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও তথ্য আগে থেকেই প্রস্তুত রাখা উচিত। আবেদন করার সময় এসব ডকুমেন্টের তথ্য এবং ছবি আপলোড করতে হয়। কাগজপত্র সঠিক ও হালনাগাদ থাকলে অ্যাকাউন্ট যাচাই এবং অনুমোদনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়।
প্রথমেই আবেদনকারীর একটি বৈধ বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (NID) অথবা বাংলাদেশি
পাসপোর্ট থাকতে হবে। অনেক ব্যাংক NID-এর পাশাপাশি পাসপোর্ট নম্বরও চেয়ে থাকে।
তাই আবেদন করার আগে উভয় ডকুমেন্ট হাতের কাছে রাখা ভালো। এছাড়া ডকুমেন্টের ছবি
স্পষ্ট ও পরিষ্কার হতে হবে, যাতে তথ্য যাচাই করতে কোনো সমস্যা না হয়।
এছাড়াও একটি সচল সৌদি মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা প্রয়োজন হবে। মোবাইল
নম্বরে OTP (One-Time Password) পাঠিয়ে পরিচয় নিশ্চিত করা হয় এবং ইমেইলের
মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ও ব্যাংকিং তথ্য পাঠানো হতে পারে। তাই
নিয়মিত ব্যবহৃত মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করা উচিত।
নমিনি যুক্ত করার জন্য নমিনির জাতীয় পরিচয়পত্র (NID), একটি সাম্প্রতিক ছবি এবং
আবেদনকারীর সঙ্গে সম্পর্কের তথ্য প্রয়োজন হতে পারে। কিছু ব্যাংক অতিরিক্তভাবে
আয়ের উৎস বা পেশা সম্পর্কিত তথ্যও চাইতে পারে। তাই আবেদন শুরুর আগে সব
প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র প্রস্তুত রাখলে অনলাইন অ্যাকাউন্ট খোলার পুরো
প্রক্রিয়া আরও সহজ এবং ঝামেলামুক্ত হবে।
সংক্ষেপে আমরা বলতে পারি, অনলাইনে আবেদন করার আগে নিচের কাগজপত্র প্রস্তুত
রাখুনঃ
আবেদনকারীর জন্য
- বাংলাদেশী স্মার্ট এনআইডি(NID) কার্ড
- অথবা বৈধ বাংলাদেশী পাসপোর্ট
- সৌদি আরবের সচল মোবাইল নম্বর
- ইমেইল ঠিকানা
- পাসপোর্ট সাইজের ছবি (প্রয়োজন হলে)
নমিনির জন্য
- জাতীয় পরিচয় পত্র(NID)
- রঙ্গিন ছবি
- সম্পর্কের তথ্য
জনপ্রিয় ব্যাংক ও মোবাইল অ্যাপ
বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক প্রবাসীদের জন্য অনলাইনে একাউন্ট খোলার
সুবিধা চালু করেছে। এসব ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে সৌদি আরবসহ
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহজেই একাউন্ট খোলা, টাকা লেনদেন এবং অন্যান্য
ব্যাংকিং সেবা গ্রহণ করা যায়। আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার কারণে
প্রবাসীরা এখন ঘরে বসেই অধিকাংশ ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারছেন।
ইসলামী ব্যাংক বাংলাদেশ
ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এল সি প্রবাসীদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি
ব্যাংক। তাদের CellFin অ্যাপের মাধ্যমে ডিজিটাল একাউন্ট খোলা, টাকা
স্থানান্তর, মোবাইল রিসার্চ এবং বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করা
যায়। ব্যবহারবান্ধব ফিচার এবং দ্রুত সেবার কারণে CellFin বর্তমানে ব্যাপক
জনপ্রিয়তা অর্জন করেছে।
সিটি ব্যাংক
সিটি ব্যাংক তাদের Ekhoni অ্যাপের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সুবিধা প্রদান
করছে। এই অ্যাপ ব্যবহার করে নতুন একাউন্ট খোলা অনলাইন লেনদেন এবং বিভিন্ন
আর্থিক সেবা গ্রহণ করা সম্ভব।
ইউসিবি(UCB)
একইভাবে ইউসিবি(UCB) তাদের UCB One অ্যাপ এবং বিশেষ প্রবাসী সেভিংস
একাউন্ট এর মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশীদের জন্য সুবিধা জনক ব্যাংকিং
সেবা প্রদান করে থাকে।
সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক তাদের Sonali eSheba অ্যাপের মাধ্যমে ডিজিটাল ব্যাংকিং সুবিধা
চালু করেছে। কিছু ক্ষেত্রে অনলাইন আবেদন সম্পন্ন করার পর অতিরিক্ত ডকুমেন্ট
যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তাই যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে তাদের
অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে সর্বশেষ নিয়ম শর্তাবলী জেনে নেয়া
উত্তম।
প্রবাসী একাউন্ট এর প্রধান সুবিধা
নিরাপদে দেশে টাকা পাঠানো
প্রবাসী (NRB) অ্যাকাউন্ট বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি বিশেষ
ব্যাংকিং সুবিধা, যা দেশে অর্থ পাঠানো এবং আর্থিক লেনদেনকে আরও সহজ ও নিরাপদ
করে তোলে। এই ধরনের অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসীরা যেকোনো সময় বাংলাদেশে থাকা
পরিবারের জন্য অর্থ পাঠাতে পারেন এবং নিজেদের সঞ্চয়ও নিরাপদে পরিচালনা করতে
পারেন। আধুনিক ব্যাংকিং সুবিধার কারণে প্রবাসী অ্যাকাউন্ট এখন অনেকের প্রথম
পছন্দ হয়ে উঠেছে।
সরকারি রেমিড্যান্স প্রণোদনা
প্রবাসী অ্যাকাউন্টের অন্যতম বড় সুবিধা হলো নিরাপদে রেমিট্যান্স গ্রহণের
সুযোগ। বিদেশ থেকে বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থ সরাসরি
অ্যাকাউন্টে জমা হয়। এর ফলে টাকা হারানোর ঝুঁকি কমে এবং লেনদেনের সম্পূর্ণ
রেকর্ড সংরক্ষিত থাকে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর কারণে সরকার
প্রদত্ত প্রণোদনা পাওয়ার সুযোগও তৈরি হয়।
অনলাইন ব্যাংকিং
আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং সেবা। প্রবাসীরা
বিশ্বের যেকোনো স্থান থেকে মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে
ব্যালেন্স চেক, ফান্ড ট্রান্সফার, বিল পরিশোধ এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম
পরিচালনা করতে পারেন। এতে ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না এবং সময়ও
সাশ্রয় হয়।
সঞ্চয় ও বিনিয়োগ
প্রবাসী অ্যাকাউন্টের মাধ্যমে সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ পাওয়া যায়। বিভিন্ন
ব্যাংক প্রবাসীদের জন্য বিশেষ সেভিংস অ্যাকাউন্ট, এফডিআর, ডিপিএস এবং অন্যান্য
আর্থিক সুবিধা প্রদান করে থাকে। ফলে প্রবাসীরা শুধু অর্থ পাঠানোর মধ্যেই
সীমাবদ্ধ থাকেন না, বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী আর্থিক ভিত্তিও গড়ে
তুলতে পারেন।
পরিবারের জন্য সুবিধা
বাংলাদেশে থাকা পরিবারের সদস্যরা সহজে অর্থ ব্যবহার করতে পারেন ।
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ
আপনারা যারা সৌদি আরব থেকে নিয়মিত বাংলাদেশে টাকা পাঠান, তাদের জন্য একটি
NRB (Non-Resident Bangladeshi) অ্যাকাউন্ট খোলা অত্যন্ত উপকারী। এই ধরনের
অ্যাকাউন্টের মাধ্যমে আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পৌঁছাবে এবং
সরকারি নিয়ম অনুযায়ী প্রবাসী রেমিট্যান্সের বিভিন্ন সুবিধা ও প্রণোদনা
পাওয়ার সুযোগ থাকবে। পাশাপাশি এটি ভবিষ্যতের জন্য সঞ্চয় গড়ে তোলার একটি
নির্ভরযোগ্য মাধ্যম হিসেবেও কাজ করে।
অ্যাকাউন্ট খোলার পর অবশ্যই মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিং সেবা
সক্রিয় করে নেওয়া উচিত। এর ফলে আপনি সৌদি আরবসহ বিশ্বের যেকোনো স্থান থেকে
সহজেই নিজের অ্যাকাউন্টের ব্যালেন্স দেখতে, লেনদেন পর্যবেক্ষণ করতে এবং
প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে সময় সাশ্রয়ের
পাশাপাশি ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজনও কমে যায়।
এছাড়া নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে SMS ও Email Alert সেবা চালু রাখা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অ্যাকাউন্টে সংঘটিত প্রতিটি জমা ও
উত্তোলনের তথ্য তাৎক্ষণিকভাবে জানতে পারবেন, যা অনাকাঙ্ক্ষিত লেনদেন দ্রুত
শনাক্ত করতে সহায়তা করবে। সচেতনভাবে এসব সুবিধা ব্যবহার করলে প্রবাসে থেকেও
আপনি আপনার আর্থিক ব্যবস্থাপনা আরও নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করতে
পারবেন।
একাউন্ট খোলার সময় সতর্কতা
সৌদি আরবে বসে অনলাইনে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কিছু গুরুত্বপূর্ণ
বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। সঠিক তথ্য ও নিরাপদ পদ্ধতি অনুসরণ করলে
অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের জটিলতার সম্মুখীন
হতে হয় না। তাই আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র ভালোভাবে যাচাই করে
নেওয়া উচিত।
প্রথমত, সবসময় ব্যাংকের অফিসিয়াল মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করুন।
কোনো অচেনা লিংক, থার্ড-পার্টি অ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া
অনির্ভরযোগ্য লিংকের মাধ্যমে আবেদন করা থেকে বিরত থাকুন। এতে ব্যক্তিগত তথ্য
চুরি বা প্রতারণার ঝুঁকি থাকতে পারে।
দ্বিতীয়ত, আবেদন ফরমে দেওয়া সব তথ্য সঠিকভাবে পূরণ করুন। নাম, জন্মতারিখ, NID
নম্বর, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং নমিনির তথ্য ভুল হলে অ্যাকাউন্ট
অনুমোদনে সমস্যা হতে পারে। তাই তথ্য জমা দেওয়ার আগে একাধিকবার যাচাই করে
নেওয়া ভালো।
সবশেষে, OTP, পিন নম্বর, পাসওয়ার্ড বা ব্যাংকিং সংক্রান্ত গোপন তথ্য কখনোই
অন্য কারও সঙ্গে শেয়ার করবেন না। ব্যাংক কখনো ফোন, এসএমএস বা ইমেইলের মাধ্যমে
আপনার পাসওয়ার্ড জানতে চায় না। নিজের তথ্য গোপন রাখলে অনলাইন ব্যাংকিং আরও
নিরাপদ থাকবে এবং আপনি নিশ্চিন্তে প্রবাসী ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
সংক্ষেপে আমরা বলতে পারি অ্যাকাউন্ট খোলার সময় নিম্নোক্ত সতর্কতা অবলম্বন
করুনঃ
- শুধুমাত্র অফিসিয়াল ব্যাংক অ্যাপ ব্যবহার করুন।
- OTP ও পাসওয়ার্ড কাউকে শেয়ার করবেন না।
- NID এবং পাসপোর্টের তথ্য সঠিকভাবে দিন।
- নমিনির তথ্য ভুল দেবেন না।
- সন্দেহজনক লিংক বা অ্যাপ এড়িয়ে চলুন।
- সবসময় ব্যাংকের অফিসিয়াল নির্দেশনা অনুসরণ করুন
সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
১. সৌদি আরবে বসে কি বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়?
হ্যাঁ, বর্তমানে অনেক বাংলাদেশি ব্যাংক অনলাইন অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান
করছে। মোবাইল অ্যাপ এবং e-KYC প্রযুক্তির মাধ্যমে সৌদি আরবে বসেই সহজে
অ্যাকাউন্ট খোলা সম্ভব। এজন্য সাধারণত ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন হয় না।
২. অনলাইনে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপত্র লাগে?
সাধারণত একটি বৈধ জাতীয় পরিচয়পত্র (NID) অথবা পাসপোর্ট, সচল মোবাইল নম্বর,
ইমেইল ঠিকানা এবং নমিনির তথ্য প্রয়োজন হয়। কিছু ব্যাংক অতিরিক্ত তথ্য বা
ডকুমেন্টও চাইতে পারে।
৩. NRB বা প্রবাসী অ্যাকাউন্ট কী?
NRB (Non-Resident Bangladeshi) অ্যাকাউন্ট হলো বিদেশে বসবাসরত বাংলাদেশিদের
জন্য বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মাধ্যমে প্রবাসীরা দেশে টাকা
পাঠানো, সঞ্চয় এবং অন্যান্য ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারেন।
৪. অনলাইনে অ্যাকাউন্ট খুলতে কত সময় লাগে?
ব্যাংকভেদে সময় ভিন্ন হতে পারে। অনেক ক্ষেত্রে কয়েক মিনিটের মধ্যেই আবেদন
সম্পন্ন হয় এবং যাচাই শেষে দ্রুত অ্যাকাউন্ট সক্রিয় করা হয়। তবে কিছু
ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ার জন্য কয়েক কার্যদিবস সময় লাগতে পারে।
৫. অনলাইনে খোলা অ্যাকাউন্টে কি রেমিট্যান্স গ্রহণ করা যায়?
হ্যাঁ, প্রবাসী বা NRB অ্যাকাউন্টে বৈধ চ্যানেলের মাধ্যমে পাঠানো রেমিট্যান্স
সরাসরি গ্রহণ করা যায়। এছাড়াও সরকার ঘোষিত রেমিট্যান্স প্রণোদনা পাওয়ার
সুযোগও থাকতে পারে।
৬. কোন কোন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায়?
বর্তমানে ইসলামী ব্যাংকের CellFin, সিটি ব্যাংকের Ekhoni, সোনালী ব্যাংকের
Sonali eSheba এবং UCB One-এর মতো বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে অনলাইনে
অ্যাকাউন্ট খোলার সুবিধা পাওয়া যায়।
৭. অ্যাকাউন্ট খোলার সময় OTP বা পাসওয়ার্ড কি কারও সাথে শেয়ার করা উচিত?
না, কখনোই OTP, পিন নম্বর বা পাসওয়ার্ড অন্য কারও সাথে শেয়ার করা উচিত নয়।
ব্যাংকও কখনো এসব তথ্য জানতে চায় না। নিজের তথ্য গোপন রাখা অনলাইন ব্যাংকিং
নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮. বাংলাদেশে না গিয়েও কি সম্পূর্ণ অ্যাকাউন্ট খোলা সম্ভব?
অনেক ব্যাংকের ক্ষেত্রে হ্যাঁ। e-KYC এবং ডিজিটাল ভেরিফিকেশনের মাধ্যমে
সম্পূর্ণ অনলাইনে অ্যাকাউন্ট খোলা যায়। তবে কিছু ব্যাংক বিশেষ ক্ষেত্রে
অতিরিক্ত ডকুমেন্ট যাচাই বা পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করতে বলতে পারে।
শেষ কথাঃসৌদি আরবে বসেই অনলাইনে খুলুন বাংলাদেশী ব্যাংক অ্যাকাউন্ট
বর্তমান ডিজিটাল ব্যাংকিং যুগে সৌদি আরবে বসেই বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট
খোলা আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং নিরাপদ হয়েছে। e-KYC প্রযুক্তি এবং
মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে প্রবাসীরা এখন ঘরে বসেই কয়েকটি সহজ ধাপ
অনুসরণ করে অ্যাকাউন্ট খুলতে পারেন। এর ফলে সময় ও খরচ দুটোই সাশ্রয় হয় এবং
ব্যাংকিং সেবা আরও সহজলভ্য হয়ে ওঠে।
একটি প্রবাসী (NRB) ব্যাংক অ্যাকাউন্ট শুধু রেমিট্যান্স গ্রহণের জন্য নয়, বরং
সঞ্চয়, বিনিয়োগ এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ লেনদেন
করলে নিরাপত্তা বৃদ্ধি পায় এবং সরকারি বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগও তৈরি
হয়।
তাই আপনি যদি সৌদি আরবে অবস্থানরত একজন বাংলাদেশি হন এবং এখনো কোনো প্রবাসী
ব্যাংক অ্যাকাউন্ট না খুলে থাকেন, তাহলে দেরি না করে আপনার পছন্দের ব্যাংকের
অফিসিয়াল অ্যাপ ব্যবহার করে আবেদন করতে পারেন। সঠিক তথ্য ও প্রয়োজনীয়
কাগজপত্র প্রস্তুত থাকলে খুব সহজেই আপনি আধুনিক ডিজিটাল ব্যাংকিং সুবিধার অংশ
হতে পারবেন এবং দেশের সঙ্গে আপনার আর্থিক সংযোগকে আরও শক্তিশালী করতে পারবেন।


jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url