সার্চ কনসোলে Indexed but Blocked by Robots.txt Error সমাধান
Google Search Console-এ Indexed but Blocked by Robots.txt Error দেখাচ্ছে? এই সমস্যার কারণে আপনার গুরুত্বপূর্ণ পেজ ঠিকভাবে ক্রল করতে না পেরে র্যাঙ্কিং হারাতে পারে।
এই গাইডে ধাপে ধাপে জানুন Errorটির প্রকৃত কারণ, শনাক্ত করার পদ্ধতি এবং Blogger, WordPress, ও Custom Website-এ দ্রুত সমাধানের সম্পূর্ণ নিয়ম। পোস্টটি পড়লে নিজেই কয়েক মিনিটে Robot.txt শনাক্ত SEO সমস্যা ঠিক করতে পারবেন।
পেজ সূচিপত্র
- Indexed but Blocked by Robots.txt কী
- কেন এই সমস্যা দেখা যায়
- Robots.tx ফাইল কি
- Search Console-এ সমস্যা শনাক্ত করার নিয়ম
- কোন URL গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন
- গুরুত্বপূর্ণ URL হলে কি করবেন
- অপ্রয়োজনীয় URL হলে কি করবেন
- Robots.txt Tester দিয়ে যাচাই
- URL Inspection Tool ব্যবহার
- Request Indexed করার নিয়ম
- Blogger-এ Error সমাধান
- WordPress-এ Error সমাধান
- সাধারণ ভুল ও সমাধান
- SEO টিপস
- শেষ কথাঃ সার্চ কনসোলে Indexed but Blocked by Robots.txt Error সমাধান
Indexed but Blocked by Robots.txt কী
Google Search Console-এ "Indexed but Blocked by Robots.txt" একটি
গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। এর অর্থ হলো Google কোনোভাবে আপনার পেজের
URL খুঁজে পেয়েছে এবং ইনডেক্স করেছে, কিন্তু robots.txt ফাইল এর
নির্দেশনার কারণে পেজটির কনটেন্ট সম্পূর্ণভাবে ক্রল করতে পারছে না। ফলে
Google পেজের ভেতরের তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করার সুযোগ পায় না।
অনেক ওয়েবসাইট মালিক মনে করেন robots.txt দিয়ে কোন পেজ ব্লক করলে সেটি
Google থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যাবে। বাস্তবে বিষয়টি সবসময়
এমন নয়। যদি কোন URL-এর দিকে অন্য পেজ থেকে লিংক থাকে বা Google আগে
থেকেই URL সম্পর্কে জানে, তাহলে Google সেটিকে ইনডেক্স করতে পারে, যদিও
কনটেন্ট কল করতে না পারে।
কেন এই সমস্যা দেখা যায়
সবচেয়ে সাধারণ কারণ হলো robots.txt ফাইলে ভুল ভাবে Disallow যোগ
করা। অনেক সময় ওয়েবসাইটের মালিক বা ডেভেলপার নির্দিষ্ট ফোল্ডার বা
URL ব্লক করার জন্য robots.txt-এ Disallow নির্দেশনা যোগ
করেন। পরে সেই পেজ Google-এর জন্য গুরুত্বপূর্ণ হয়ে গেলেও ব্লকটি সরানো হয়
না। ফলে Google URL ইনডেক্স করলেও পেজের কনটেন্ট কল করতে
পারেনা।
আরেকটি বড় কারণ হলো SEO প্লাগইন বা CMS সেটিংস এর ভুল
কনফিগারেশন। বিশেষ করে WordPress, Blogger বা Custom WEbsite
-এ বিভিন্ন SEO সেটিংস পরিবর্তনের সময় অনিচ্ছাকৃতভাবে কিছু পেজ ব্লক
হয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে টেস্টিং বা ডেভলপমেন্টের সময়
robots.txt-এ যুক্ত করা নিয়ম লাইফ সাইটেও থেকে যায়, যার কারণে
এই সমস্যা তৈরি হয়।
এছাড়াও Google অনেক সময় বাহ্যিক লিংক, সাইটম্যাপ, বা পূর্বে
ক্রল করা তথ্যের মাধ্যমে URL খুঁজে পায়। যদিও robots.txt পেজটি
ক্রস করতে বাধা দেয়, তবুও Google URL সম্পর্কে তথ্য পেয়ে সেটিকে
ইনডেক্স করতে পারে। ফলে Search Console-এ "Indexed but Blocked by
Robots.txt" স্ট্যাটাস দেখা যায়। এই অবস্থায় URL ইনডেক্সে থাকলেও
Goolge পেজের সম্পূর্ণ কনটেন্ট বিশ্লেষণ করতে পারে না, যা SEO-এর জন্য
ক্ষতিকর হতে পারে।
Robots.txt ফাইল কি
Robots.txt হলো একটি ছোট টেক্সট ফাইল যা ওয়েবসাইটের Root
Directory-তে রাখা হয় এবং এটি সার্চ ইঞ্জিন কে নির্দেশনা দেয় কোন
পেজ বা ফোল্ডার করা যাবে আর কোন ঠিক যাবে না। সহজ ভাষায়, এটি Google
Bot সহ বিভিন্ন সার্চ ইঞ্জিন কে ওয়েবসাইটের নির্দিষ্ট অংশে প্রবেশের
নিয়ম জানিয়ে দেয়। SEO এবং Website Management-এর ক্ষেত্রে এটি খুবই
গুরুত্বপূর্ণ একটি ফাইল।
যখন কোন সার্চ ইঞ্জিন বর্ড আপনার ওয়েবসাইটে প্রবেশ করে, তখন প্রথমে এসে
robots.txt ফাইলটি চেক করে। সেখানে যদি কোন পেজ বা ডিরেক্টরের জন্য
disallow নির্দেশনা দেওয়া থাকে, তাহলে বর সেই অংশ ট্রল করা থেকে বিরত
থাকে। আবার Allow ব্যবহার করলে নির্দিষ্ট অংশ ক্রয় করার অনুমতি দেওয়া
যায়। এর মাধ্যমে ওয়েবসাইটের অপ্রয়োজনীয় বা কুপন অংশ সার্চ ইঞ্জিন থেকে
নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
অনেক ওয়েবসাইট মালিক Admin Panel, Login page, Theme Folder বা Duplicate
Content গুলোকে দেখাতে চান না। এজন্য robots.txt ব্যবহার করা
হয়। তবে ভুল ভাবে গুরুত্বপূর্ণ পেজ ব্লক করলে SEO সমস্যা তৈরি হতে
পারে, যেমন "Indexed but Blocked by Robots.txt" Error। তাই
robots.txt ফাইল এডিট করার সময় খুব সতর্ক থাকতে হয় এবং কোন URL ব্লক
করা হচ্ছে তা ভালোভাবে যাচাই করা জরুরী।
Search Console-এ সমস্যা শনাক্ত করার নিয়ম
Google Search Console-এ "Indexed but Blocked by Robots.txt" সমস্যা শনাক্ত
করার জন্য প্রথমে আপনার Search Console একাউন্টে লগইন করতে হবে। লগইন করার পর বাম
পাশের মেনু Indexing থেকে সেকশনের নিচে থাকা Pages অপশনে ক্লিক করুন। এখানে
Google আপনার ওয়েবসাইটের কোন কোন পেজ ইনডেক্স করেছে, কোনগুলোতে সমস্যা আছে
এবং কোন পেজ ক্রস করতে পারছে না তার বিস্তারিত রিপোর্ট দেখায়।
Pages সেকশনে প্রবেশ করার পর নিচের দিকে গেলে Why pages aren't indexed নামে একটি
অংশ দেখতে পাবেন। সেখানে বিভিন্ন ধরনের Error ও Warning দেখানো
হয়। যদি আপনার সাইটে এই সমস্যা থাকে তাহলে "Indexed, though blocked by
robots.txt" নামে একটি অপশন দেখতে পাবেন। সেটিতে ক্লিক করলে Google কোন কোন
URL-এ এই সমস্যা শনাক্ত করেছে তার সম্পূর্ণ তালিকা দেখাবে।
URL তালিকা দেখার পর প্রতিটি লিংক আলাদাভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ। কারণ সব পেজ
Google-এ দেখানোর প্রয়োজন হয় না। অনেক সময় Login Page, Admin URL বা
অপ্রয়োজনীয় ফাইল ব্লক থাকাই ভালো। কিন্তু যদি গুরুত্বপূর্ণ Blog Post, Product
Page বা Category Page সেখানে থাকে, তাহলে বুঝতে হবে SEO-তে সমস্যা তৈরি হচ্ছে।
এরপর URL Inspection Tool ব্যবহার করে Google ঠিক কী সমস্যা পাচ্ছে তা আরও
বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যায়।
কোন URL গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করুন
Search Console-এ "Indexed but Blocked by Robots.txt" সমস্যা দেখার পর প্রথম
কাজ হলো কোন URL গুগলে থাকা দরকার আর কোনটি দরকার নেই তা নির্ধারণ করা। কারণ সব
URL সার্চ রেজাল্টে দেখানোর প্রয়োজন হয় না। আপনার ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ
Blog Post, Service Page, Product Page বা Category Page যদি ব্লক হয়ে যায়,
তাহলে SEO এবং ট্রাফিক দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।
যেসব URL ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ এবং Google Search থেকে ভিজিটর আনার
সম্ভাবনা বেশি, সেগুলো অবশ্যই ক্রল ও ইনডেক্সের জন্য উন্মুক্ত রাখা উচিত।
উদাহরণ হিসেবে Blog Article, Landing Page, Product Details Page, গুরুত্বপূর্ণ
Image Page বা SEO Target করা Category Page উল্লেখ করা যায়। এসব পেজ
robots.txt দ্বারা ব্লক থাকলে Google কনটেন্ট বিশ্লেষণ করতে পারে না এবং
র্যাঙ্কিং কমে যেতে পারে।
অন্যদিকে কিছু URL আছে যেগুলো Google-এ না থাকলেও সমস্যা নেই। যেমন Login Page,
Admin Panel, Checkout Page, Search Result Page, Theme Folder বা Duplicate
URL। এগুলো অনেক সময় নিরাপত্তা ও Crawl Budget বাঁচানোর জন্য ব্লক রাখা হয়।
তাই URL তালিকা বিশ্লেষণ করার সময় বুঝে নিতে হবে কোন পেজ SEO-এর জন্য মূল্যবান
এবং কোনগুলো গোপন বা অপ্রয়োজনীয়।
গুরুত্বপূর্ণ URL হলে কি করবেন
যদি Search Console-এ দেখা যায় যে গুরুত্বপূর্ণ কোনো URL "Indexed but Blocked
by Robots.txt" সমস্যায় আক্রান্ত হয়েছে, তাহলে দ্রুত সেটি সমাধান করা
উচিত। কারণ Google পেজটি ইনডেক্স করলেও কনটেন্ট সম্পূর্ণভাবে পড়তে পারে না।
ফলে পেজটির SEO পারফরম্যান্স, কীওয়ার্ড র্যাঙ্কিং এবং অর্গানিক ট্রাফিক কমে
যেতে পারে। বিশেষ করে Blog Post, Product Page বা গুরুত্বপূর্ণ Landing Page
ব্লক থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
সমাধানের জন্য প্রথমে আপনার ওয়েবসাইটের robots.txt ফাইল ওপেন করুন এবং দেখুন
সংশ্লিষ্ট URL বা ফোল্ডারের জন্য কোনো Disallow রুল আছে কি না। যদি থাকে, তাহলে
সেটি মুছে ফেলুন অথবা প্রয়োজন অনুযায়ী Allow ব্যবহার করুন। WordPress
ব্যবহারকারীরা Rank Math বা Yoast SEO প্লাগইনের File Editor থেকে সহজেই
robots.txt এডিট করতে পারেন। Blogger ব্যবহারকারীরা Blogger Settings-এর Custom
Robots.txt অপশন থেকেও এটি পরিবর্তন করতে পারবেন।
পরিবর্তন করার পর Google Search Console-এর URL Inspection Tool ব্যবহার করে
URL টি পরীক্ষা করুন। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে "Request Indexing" বাটনে
ক্লিক করে Google-কে পুনরায় পেজটি ক্রল করার অনুরোধ জানান। এতে Google নতুন
করে পেজটি বিশ্লেষণ করবে এবং ধীরে ধীরে Error স্ট্যাটাস সরিয়ে দেবে। সাধারণত
কয়েকদিনের মধ্যেই Search Console-এ আপডেট দেখা যায়।
অপ্রয়োজনীয় URL হলে কি করবেন
অপ্রয়োজনীয় URL যদি আপনার ওয়েবসাইটে থাকে, তাহলে প্রথম কাজ হলো সেটাকে শনাক্ত
করা। কোন পেজে ট্রাফিক নেই, ইনডেক্সিং দরকার নেই বা ইউজারের জন্য কোন ভ্যালু
দিচ্ছে না-এইগুলোই মূলত "অপ্রয়োজনীয় URL"। এগুলো সার্চ ইঞ্জিনের জন্যেও কনফিউশন
তৈরি করতে পারে। তাই প্রথমে Google Search Console বা সাইড অডিট টুল দিয়ে লিস্ট
বের করুন। এরপর বুঝে নিন কোনটা রাখা দরকার আর কোনটা বাদ যাবে।
এবার কাজের স্ট্র্যাটেজি আসে-ডিলিট, রিডাইরেক্ট নাকি নোইনডেক্স। যদি
URL একেবারেই দরকার না থাকে, তাহলে 404 বা 410
status ব্যবহার করে সরিয়ে ফেলুন। যদি একই কনটেন্ট অন্য পেজে
থাকে, তাহলে 301 redirect দিন। আর যদি ভবিষ্যতে দরকার হতে পারে
কিন্তু এখন দরকার নেই, তাহলে noindex সেট করে দিন। মানে একেকটা
URL-এর জন্য একেকটা " ডিজিটাল ডিসিশন মেকিং" করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্লিন-আপের পরে মনিটরিং। ডিলিট বা রিডাইরেক্ট করার পর
আবার Search Console-এ চেক করুন কোনো error আছে কি না। sitemap আপডেট করুন এবং
অপ্রয়োজনীয় লিংকগুলো সরিয়ে দিন। এতে আপনার সাইট হবে বেশি ফাস্ট, বেশি ক্লিন আর
SEO ফ্রেন্ডলি। এক কথায়-ডিজিটাল দুনিয়ায় কম কিন্তু কাজের জিনিস রাখাই হলো
স্মার্ট মুভ।
Robots.txt Tester দিয়ে যাচাই
Robots.txt Tester দিয়ে যাচাই করা হলো আপনার ওয়েবসাইটের "গেট কিপার" চেক
করার মত একটি কাজ। এখানে আপনি দেখতে পারেন googlebot কোন URL এ ঢুকতে পারবে আর
কোনটা ব্লক হয়ে আছে। অনেক সময় ভুল ভাবে লেখা rules পুরো SEO নষ্ট করে
দিতে পারে। তাই আগে থেকেই টেস্ট করা মানে ভবিষ্যতের ঝামেলা এড়ানো। এটা মূলত
আপনার সাইটের এক ধরনের ডিজিটাল সিকিউরিটি চেক পয়েন্ট।
Google Search Console-এর ভিতরে থাকা টুলটা ব্যবহার করে আপনি সহজেই আপনার
robots.txt ফাইল যাচাই করতে পারবেন। এখানে URL বসিয়ে দেখানো যায় সেটা
allow নাকি disallow হচ্ছে। কোনো ভুল rule থাকলে সাথে সাথে দেখায়। এতে
আপনি রিয়েল-টাইমে বুঝতে পারেন Google আপনার পেজগুলো কিভাবে দেখছে। এটা একদম
"before publish check, after publish safe" টাইপ সিস্টেম।
সবচেয়ে ভালো প্র্যাকটিস হলো কোনো পরিবর্তন করার পরই টেস্ট করা। কারণ ছোট্ট একটা
ভুল "Disallow: /" পুরো সাইটই সার্চ থেকে গায়েব করে দিতে পারে-এটা খুবই কমন
কিন্তু ভয়ংকর ভুল। তাই প্রতিবার আপডেটের পরে Robots.txt Tester দিয়ে ভেরিফাই
করা জরুরি। এতে আপনার SEO থাকে স্টেবল, ক্লিন আর প্রফেশনাল—একদম সার্চ ইঞ্জিনের
চোখে VIP লিস্টে।
URL Inspection Tool ব্যবহার
URL Inspection Tool হলো Google Seach Console-এর এমন একটি গুরুত্বপূর্ণ
ফিচার, যেটা দিয়ে নির্দিষ্ট কোন URL- এর বর্তমান অবস্থা চেক করা যায়। এই টুল
ব্যবহার করে আপনি জানতে পারবেন পেজটি Google এ ইনডেক্স হয়েছে
কিনা, Crawl হয়েছে কিনা এবং কোন সমস্যা আছে কিনা । অনেক সময় একটি পেজ
সাইডে ঠিকভাবে দেখা গেলেও গুগল সেটাকে বুঝতে পারে না, তখন এই Tool-ই হয়ে
যায় SEO সমস্যার "ডিটেকটিভ মোড"।
এই tool ব্যবহার করতে প্রথমে Google Seach Console এ প্রবেশ করতে হবে এরপর
উপরের সার্চ বক্সে আপনার URL পেস্ট করে Enter চাপলেই রিপোর্ট দেখা যাবে। সেখানে
Index Status, last crawl date,mobile usability এবং robots.txt
block সংক্রান্ত তথ্য দেবে, যদি কোন error থাকে তাহলে সেটাও বিস্তারিতভাবে
দেখানো হয়। এতে খুব দ্রুত বোঝা যায় কোন কারনে পেজটি সার্চ রেজাল্টে আসছে
না।
সবচেয়ে দরকারি বিষয় হলো সমস্যা ঠিক করার পর এখান থেকেই রিকুয়েস্ট
ইনডেক্সিং(Request Indexing) অপশন ব্যবহার করা যায়। এর মাধ্যমে গুগলকে জানানো
হয় যে পেজটি আবার crawl করে index করতে হবে। নতুন পোস্ট প্রকাশ বা পুরনো পেজ
আপডেট করার পর এই ফিচার অনেক কাজে দেয়। নিয়মিত URL Inspection Tool ব্যবহার
করলে ওয়েবসাইটের SEO স্বাস্থ্য অনেক বেশি শক্তিশালী ও নিয়ন্ত্রিত থাকে।
Request Indexed করার নিয়ম
Request Indexed করার নিয়ম জানতে হলে প্রথমে আপনাকে Google Search
Console এ লগইন করতে হবে এরপর যে ওয়েবসাইটের ইউআরএল ইনডেক্স করতে চান সেটি
সিলেক্ট করুন।উপরের URL Inspection বক্সে আপনার নির্দিষ্ট পেজের লিংক পেস্ট করে
এন্টার চাপুন। কিছুক্ষণ পর Google সেই URL এর বর্তমান স্ট্যাটাস দেখাবে। যদি
পেজটি এখনো ইনডেক্স না হয়ে থাকে, তাহলে সেখানে রিকোয়েস্ট ইনডেক্সিং( Request
Indexing)নামে একটি অপশন দেখা যাবে।
এরপর রিকুয়েস্ট ইনডেক্সিং( Request Indexing) বাটনে ক্লিক করলে গুগল আপনার
পেজটি পুনরায় crawl করার জন্য queue-তে যোগ করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে
গুগলকে জানানো হয় যে, পেজটিতে নতুন কনটেন্ট বা গুরুত্বপূর্ণ আপডেট হয়েছে। তবে
ক্লিক করলেই সাথে সাথে ইনডেক্স হয়ে যায় না-কখনো কয়েক মিনিট আবার কখনো কয়েক
ঘণ্টা বা দিনও লাগতে পারে। তাই এখানে একটু ধৈর্য ধরতে হয়। এসইও জগতে এটা
অনেকটা "স্যার আমার খাতাটা আবার দেখে দিন" টাইপ ব্যাপার।
সবচেয়ে ভালো ফল পেতে রিকোয়েস্ট ইন্ডেক্সিং করার আগে নিশ্চিত করুন যে ইউ আর
এল(URL)- এ কোন Error নেই। যেমন-robots.txt block, noindex tag বা server issue
থাকলে সহজে ইনডেক্স করবে না। এছাড়া কনটেন্ট ইউনিক ও মানসম্মত হওয়াও জরুরী
কারণ গুগল এখন শুধু পেজ দেখে না পেজের ভ্যালুও দেখে। তাই Smart SEO মানে শুধু
বাটনে ক্লিক না বরং পুরো পেজকে Google-friendly করে তোলা।
Blogger-এ Error সমাধান
Blogger-এ কোনো SEO বা indexing error দেখা দিলে প্রথমে ভয় পাওয়ার কিছু
নেই। বেশিরভাগ সমস্যাই ছোটখাটো সেটিংস বা ভুল কনফিগারেশনের কারণে
হয়। বিশেষ করে robots.txt block, noindex tag বা broken URL-এর কারণে
Google ঠিকভাবে পেজ crawl করতে পারে না। তাই প্রথম কাজ হলো সমস্যার আসল
কারণ খুঁজে বের করা। Google Search Console এখানে আপনার "ডিজিটাল ডাক্তার" হিসেবে
কাজ করে।
Blogger-এ Error সমাধানের জন্য SEttings অপশনে গিয়ে Crawlers and Indexing সেকশন
ভালোভাবে চেক করতে হবে। এখানে যদি "Enable custom robots.txt" চালু
থাকে, তাহলে ভুল কোনো code আছে কিনা সেটা যাচাই করুন। অনেক সময় ভুলভাবে
disallow rule বসানোর কারণে গুরুত্বপূর্ণ পোস্ট ব্লক হয়ে যায়। পাশাপাশি
"Enable custom robots header tags" অপশনে noindex চালু থাকলে সেটাও বন্ধ
করতে হবে। না হলে Google ভাববে "এই পেজটা লুকিয়ে রাখতেই চায়!"
সমস্যা ঠিক করার পর অবশ্যই Google Search Console-এর URL Inspection Tool ব্যবহার
করে "Request Indexing" করতে হবে। এতে Google নতুন করে পেজ crawl করবে এবং
error ধীরে ধীরে সরে যাবে। এছাড়া sitemap.xml সাবমিট করা এবং broken links
সরিয়ে ফেলা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত এই বিষয়গুলো মনিটর করলে Blogger
সাইড অনেক বেশি SEO friendly ও stable থাকে। এক কথায়-ভালো কনটেন্টের সাথে
সঠিক টেকনিক্যাল সেটাআপই হলো সফল ব্লগিংয়ের আসল পাওয়ার কম্বো।
WordPress-এ Error সমাধান
WordPress-এ indexing বা crawl error দেখা দিলে প্রথমে বুঝতে হবে সমস্যাটা
কোথা থেকে আসছে। অনেক সময় plugin conflict, ভুল SEO settings বা robots.txt
configuration-এর কারণে Google ঠিকভাবে পেজ access করতে পারে না। বিশেষ
করে "Indexed but blocked by robots.txt" বা Crawled - currently not indexed"
টাইপ error খুবই কমন। তাই panic না করে ধাপে ধাপে issue identify করাই হলো আসল
game plan।
প্রথমে আপনার Wordpress Dashboard থেকে Settings → Reading অপশনে যান এবং
"Discourage search engines from indexing this site" অপশনটি আনচেক করা আছে কিনা
দেখুন। এরপর যদি Yoast SEO বা Rank Math ব্যবহার করেন, তাহলে প্রতিটি পোস্ট ও
পেজে noindex accidentally চালু আছে কিনা সেটাও চেক করুন। অনেক সময় একটি
ছোট্ট checkbox পুরো SEO-কে "invisible mode"-এ পাঠিয়ে দেয়। পাশাপাশি
robots.txt ফাইলে ভুল disallow rule থাকলে সেটিও ঠিক করতে হবে।
সবকিছু ঠিক করার পর Google Search Console-এর URL Inspection Tool ব্যবহার করে
affected URL পরীক্ষা করুন এবং "Request Indexing" দিন। এরপর
sitemap.xml পুনরায় সাবমিট করলে Google দ্রুত নতুন পরিবর্তন বুঝতে
পারে। এছাড়া cache plugin ব্যবহার করলে cache clear করাও জরুরী, কারণ পুরনো data
অনেক সময় নতুন update দেখাতে বাধা দেয়। নিয়মিত site audit করলে WordPress
সাইড থাকে clean, crawlable এবং SEO ready একদম search engine-এর VIP entrance
pass নিয়ে হাটার মত।
সাধারণ ভুল ও সমাধান
ওয়েবসাইটের SEO বা indexning নিয়ে কাজ করার সময় অনেকেই কিছু সাধারন ভুল
করে বসেন, যেগুলো পড়ে বড় সমস্যায় পরিণত হয়। সবচেয়ে কমন ভুল হল
robots.txt ফাইলে ভুল rule যোগ করা। অনেকেই না বুঝে পুরো সাইটকেই
"Disallow" করে দেন, ফলে Google গুরুত্বপূর্ণ পেজ crawl করতে
পারেনা। আবার কেউ কেউ noindex tag চালু রেখেই Requset
Indexing করেন। এতে Google একদম কনফিউজড হয়ে যায় "ইনডেক্স করবো
নাকি লুকিয়ে রাখবো?"
আরেকটি বড় ভুল হল duplicate content এবং broken URL রেখে
দেওয়া। একই ধরনের একাধিক পেজ থাকলে Google বুঝতে পারে না কোনটা আসল
পেজ। এছাড়া 404 error বা broken links থাকলে crawl budget নষ্ট হয়
এবং user experience-ও খারাপ হয়। অনেকেই sitemap update না করেও নতুন পোস্ট
publish করেন। এতে Google নতুন কন্টেন্ট দ্রুত খুজে পায় না।
SEO-তে এটা অনেকটা ঠিকানা বিহীন চিঠি পাঠানোর মত ব্যাপার।
এই সমস্যাগুলোর সমাধানের জন্য নিয়মিত Google Search Console ব্যবহার করা
খুবই জরুরী। URL Inspection Tool দিয়ে error চেক করুন, sitemap আপডেট রাখুন
এবং অপ্রয়োজনীয় URL remove বা redirect করুন। পাশাপাশি
WordPress বা Blogger-এর indexing setings সময়ে সময়ে যাচাই
করুন। মনে রাখবেন, SEO শুধু কনটেন্ট লিখে শেষ না-এটা একটা ongoning
maintenence process। ঠিকভাবে যত্ন নিলে আপনার সাইট ধীরে ধীরে Google-এর
"trusted zone"-এ ঢুকে পড়বে।
SEO টিপস
SEO ভালো করতে হলে প্রথমেই কনটেন্ট এর মানে দিকে নজর দিতে হবে। শুধু
বেশি লেখা নয়, বরং ইউজারের সমস্যার সঠিক সমাধান দেওয়াই আসল
বিষয়। পোস্টের শুরুতেই ফোকাস কিওয়ার্ড ব্যবহার করুন এবং শিরোনাম এমনভাবে
লিখুন যাতে মানুষ ক্লিক করতে আগ্রহ পায়। ছোট ছোট paragraph, পরিষ্কার
heading এবং সহজ ভাষা ব্যবহার করলে Google ও visitor দুজনই খুশি
থাকে। এক কথায়, " মানুষের জন্য লিখুন, Google নিজেই এসে হাজির হবে।"
টেকনিক্যাল SEO-ও সমান গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটের loading
speed ধীর হলে visitor কয়েক সেকেন্ডেইট পালিয়ে
যায়-Google-ও সেটা পছন্দ করে না। তাই image
optimize করুন, অপ্রয়োজনীয় plugin কমান এবং mobile_friendly
design ব্যবহার করুন। পাশাপাশি sitemap.xml ও robots.txt ঠিকভাবে সেটআপ
করা জরুরী। কারণ SEO দুনিয়ায় fast এবং crawlable site মানে অনেকটা VIP fast-track
entry পাওয়ার মতো ব্যাপার।
নিয়মিত আপডেট এবং মনিটরিং করাও সফল SEO-এর বড় অংশ। পুরোনো পোস্ট update করুন,
broken links ঠিক করুন এবং Google Search Console দিয়ে error check করুন। এছাড়া
internal linking বাড়ালে visitor বেশি সময় সাইটে থাকে এবং Google সহজে পেজ
discover করতে পারে। মনে রাখবেন, SEO কোনো "এক রাতের ম্যাজিক" না-এটা ধৈর্য,
consistency আর smart strategy-এর লং টার্ম খেলা।
শেষ কথাঃ সার্চ কনসোলে Indexed but Blocked by Robots.txt Error সমাধান
শেষ কথা হলো, SEO এবং indexing সমস্যাগুলো যত জটিলই মনে হোক না
কেন, সঠিক নিয়ম মেনে কাজ করলে বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। robots.txt,
sitemap, URL Inspection Tool কিংবা Request Indexing প্রতিটি বিষয়ই
ওয়েবসাইটকে Google-এর কাছে আরো পরিষ্কার ও বিশ্বাসযোগ্য করে তোলে। ছোট
একটি ভুল যেমন ranking কমিয়ে দিতে পারে, তেমনি ছোট একটি সঠিক সেটিং
আপনার সাইটকে অনেক এগিয়ে নিতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত মনিটরিং এবং আপডেট। Search Console চেক
করা, broken link ঠিক করা এবং মানসম্মত কনটেন্ট প্রকাশ করা-এসব অভ্যাস ধীরে
ধীরে আপনার সাইটের SEO শক্তিশালী করবে। মনে রাখবেন, Google শুধু
keyword দেখেনা; ইউজারের জন্য আপনার সাইট কতটা উপকারী সেটাও বিচার
করে। তাই smart optimization আর helpful content-এই দুইয়ের কম্বিনেশনই
আসল সফলতা।
ধৈর্য ধরে ধারাবাহিক ভাবে কাজ করলে একসময় আপনার ওয়েবসাইটও সার্চ রেজাল্টে ভালো
অবস্থানে পৌঁছাবে। SEO হলো marathon, sprint না। তাই তাড়াহুড়ো না করে steady
improvement-এর dike focus করুন। আজকের ছোট ছোট optimization-ই ভবিষ্যতে বড়
organic traffic-এর দরজা খুলে দিতে পারে।






jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url