অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার নিয়ম এখন আগের তুলনায় অনেক সহজ ও দ্রুত হয়ে
গেছে।
ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে কয়েকটি ধাপ অনুসরণ করলেই সহজে
ই-রিটার্ন সাবমিট করা যায়।
চাকরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার ও প্রবাসীদের জন্য এই অনলাইন ট্যাক্স রিটার্ন গাইড সময় ও ঝামেলা দুটোই কমিয়ে দেয়।এই পোস্টে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে রিটার্ন সাবমিট ও Ackowledgement ডাউনলোড পর্যন্ত সবকিছু ধাপে ধাপে সহজভাবে তুলে ধরা হয়েছে।
পেজ সূচিপত্রঃঅনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
- আয়কর রিটার্ন কি ও কেন গুরুত্বপূর্ণ
- কারা আয়কর রিটার্ন জমা দেবেন
- অনলাইনে রিটার্ন জমা দিতে কি লাগে
- ই-রিটার্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার নিয়ম
- টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করার উপায়
- প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করার নিয়ম
- অনলাইনে আয়কর হিসাব করার পদ্ধতি
- ই-রিটার্ন ফরম পূরণ করার নিয়ম
- আয়কর রিটার্ন সাবমিট করার ধাপ
- রিটার্ন জমার পর ackonwledgement ডাউনলোড
- নতুন করদাতাদের সাধারণ ভুলগুলো
- অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার গুরুত্বপূর্ণ টিপস
- শেষ কথাঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
আয়কর রিটার্ন কি ও কেন গুরুত্বপূর্ণ
আয়কর রিটার্ন হলো একজন ব্যক্তির বা প্রতিষ্ঠানের বার্ষিক
আয়, ব্যয়, সম্পদ ও কর সম্পর্কিত তথ্য সরকারের কাছে জমা দেওয়ার একটি
অফিশিয়াল প্রক্রিয়া। এর মাধ্যমে একজন করদাতা বছরে কত আয় করেছেন এবং কত কর
প্রদান করেছেন তার হিসাব উপস্থাপন করেন। বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড বা
NBR এ কার্যক্রম পরিচালনা করে থাকে। বর্তমানে
চাকরিজীবী, ব্যবসায়ী, ফ্রিল্যান্সার সহ বিভিন্ন পেশার মানুষের জন্য
আয়কর রিটার্ন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিয়মিত রিটার্ন জমা দিলে
ভবিষ্যতে আর্থিক ও আইনগত ঝামেলা অনেক কমে যায়।
আয়কর রিটার্ন গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হলো এটি একজন নাগরিকের আর্থিক
স্বচ্ছতার প্রমাণ বহন করে। ব্যাংক লোন নেওয়া, ক্রেডিট কার্ড
আবেদন, ট্রেড লাইসেন্স নবায়ন কিংবা বিদেশে ভিসা আবেদন করার সময় অনেক
ক্ষেত্রেই রিটার্ন কপি প্রয়োজন হয়। এছাড়া বড় অংকের ব্যাংক লেনদেন বা
সম্পদ কেনাবেচার ক্ষেত্রেও আয়কর রিটার্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যারা
নিয়মিত রিটার্ন জমা দেন তাদের প্রতি সরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের
বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পায়।
বর্তমানে বাংলাদেশের ডিজিটাল ট্যাক্স ব্যবস্থা চালু হওয়ায় অনলাইনে খুব সহজেই
আয়কর রিটার্ন জমা দেওয়া যায়। আগে যেখানে কর অফিসে দীর্ঘ লাইনে দাঁড়াতে
হতো, এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে পুরো কাজ সম্পন্ন করা
সম্ভব। সঠিকভাবে রিটার্ন জমা দিলে জরিমানা বা আইনি জটিলতার ঝুঁকি কমে
যায়। তাই একজন সচেতন নাগরিক হিসেবে নিয়মিত আয়কর রিটার্ন জমা দেওয়া
শুধু দায়িত্বই নয়, বরং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
কারা আয়কর রিটার্ন জমা দেবেন
বাংলাদেশের নির্ধারিত করযোগ্য আয়ের সীমা অতিক্রম করলে একজন ব্যক্তিকে অবশ্যই
আয়কর রিটার্ন জমা দিতে হয়। সাধারণত
চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এবং
বিভিন্ন পেশাজীবীরা এই নিয়মের আওতায় পড়েন। এছাড়া যাদের বার্ষিক আয়
সরকার নির্ধারিত করমুক্ত সীমার বেশি, তাদের নিয়মিত রিটার্ন দাখিল করা
বাধ্যতামূলক। বর্তমানে অনেক ফ্রিল্যান্সার ও অনলাইন উদ্যোক্তা ও আয়কর
রিটার্নের আওতায় আসছেন। সঠিকভাবে রিটার্ন জমা দিলে ভবিষ্যতে আর্থিক
কার্যক্রম পরিচালনা করা সহজ হয়।
যাদের TIN (Tax Identification Number) রয়েছে, তাদের অনেক ক্ষেত্রেই
আয়কর রিটার্ন জমা দিতে হয়, এমনকি আয় কম হলেও। বিশেষ করে গাড়ির
মালিক, ট্রেড লাইসেন্সধারী, কোম্পানির পরিচালক বা বড় অংকের ব্যাংক
লেনদেন করেন এমন ব্যক্তিদের জন্য রিটার্ন গুরুত্বপূর্ণ। এছাড়া
জমি, প্লেট বা বাণিজ্যিক সম্পত্তি কিনতে গেলেও অনেক সময় রিটার্ন কপি
প্রয়োজন হয়। সরকার এখন ধীরে ধীরে বিভিন্ন সেবার সাথে টেক্স রিটার্ন
বাধ্যতামূলক করছে। তাই TIN থাকলে নিয়মিত রিটার্ন জমা দেওয়ার অভ্যাস
তৈরি করা উচিত।
বর্তমানে বিদেশগামী ব্যক্তি, প্রবাসী আয় গ্রহণকারী এবং ডিজিটাল পেশাজীবীদের
মধ্যেও আয়কর রিটার্নের গুরুত্ব অনেক বেড়েছে। ব্যাংক ঋণ, বিদেশ
ভিসা, ক্রেডিট কার্ড বা ব্যবসায়িক অনুমোদনের সময় অনেক প্রতিষ্ঠান রিটার্ন
কপি দেখতে চায়। অনেকেই মনে করেন শুধুমাত্র বেশি আয় করলেই রিটার্ন দিতে
হয়, কিন্তু বাস্তবে বিভিন্ন সরকারি নিয়মের কারনে কম আয়কারী ব্যক্তিকেও
NIL Return জমা দিতে হতে পারে। তাই নিজের আর্থিক অবস্থা ও আইনগত
প্রয়োজন বুথে সময় মত আয়কর রিটার্ন জমা দেওয়াই সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিমানের
কাজ।
অনলাইনে রিটার্ন জমা দিতে কি লাগে
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য প্রথমেই একটি সক্রিয় TIN (Tax
Identification Number) থাকতে হবে। এই TIN নম্বর ছাড়া অনলাইন
রিটার্ন সাবমিট করা সম্ভব নয়। পাশাপাশি জাতীয় পরিচয় পত্র (NID), মোবাইল
নম্বর এবং ইমেইল এড্রেস প্রয়োজন হয়, কারণ ই-রিটার্ন সিস্টেম এর জন্য এসব
তথ্য ব্যবহার করা হয়। যাদের আগে থেকেই TIN খোলা আছে তারা খুব সহজেই
অনলাইন পোর্টালে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সঠিক তথ্য দিয়ে প্রোফাইল
সম্পন্ন করা অনলাইন রিটার্নের প্রথম ধাপ।
রিটার্ন জমা দেওয়ার সময় আপনার আয়ের উৎস সম্পর্কিত বিভিন্ন তথ্য ও কাগজপত্র
প্রস্থ থাকতে হবে। চাকরিজীবীদের জন্য Salary Certificate বা Pay
Slip প্রয়োজন হতে পারে, আর ব্যবসায়ীদের জন্য আয়-ব্যয়ের
হিসাব, ব্যাংক স্টেটমেন্ট ও ব্যবসার তথ্য দরকার হয়। এছাড়া বাড়ি
ভাড়া, ফ্রিল্যান্সিং, অনলাইন ইনকাম বা অন্যান্য আয়ের উৎস থাকলে
সেগুলোর হিসাবও উল্লেখ করতে হয়। অনেক ক্ষেত্রে ব্যাংক হিসাব, সঞ্চয়
পত্র, জমি বা গাড়ির তথ্যও যুক্তকরতে হয়। তাই আগে থেকেই সব ডকুমেন্ট
গুছিয়ে রাখলে রিটার্ন জমা দেওয়া অনেক সহজ হয়ে যায়।
অনলাইনে রিটার্ন সাবমিট করার জন্য ইন্টারনেট সংযোগ সহ একটি
মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন হবে। বর্তমানে
জাতীয় রাজস্ব বোর্ড NBR ই-রিটার্ন পোর্টাল এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে রিটার্ন জমা দেওয়া যায়। রিটার্ন
পূরণ শেষে প্রয়োজন অনুযায়ী PDF কপি আপলোড করতে হতে পারে এবং সব তথ্য ঠিক
থাকলে অনলাইনেই সাবমিট করা যায়। সাবমিট করার পর একটি
Acknowlegement পাওয়া যায়, যা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা
গুরুত্বপূর্ণ। এখন পুরো প্রক্রিয়াটি আগে তুলনায় অনেক সহজ হওয়ায় নতুন
করদাতারাও সহজে অনলাইনে রিটার্ন জমা দিতে পারছেন।
ই-রিটার্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার নিয়ম
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেয়ার জন্য প্রথমে ই-রিটার্ন ওয়েবসাইটে একটি
অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এজন্য আপনাকে
জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন পোর্টাল
এ প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর "Register" বা "Sign
Up" অপশনে ক্লিক করে নতুন একাউন্ট খোলার প্রক্রিয়া শুরু করতে
পারবেন। এখানে আপনার TIN নম্বর, জাতীয় পরিচয় পত্রের
তথ্য, মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেস দিতে হবে। সঠিক তথ্য ব্যবহার
করলে ভবিষ্যতে লগইন ও ভেরিফিকেশন করতে কোন সমস্যা হয় না।
রেজিস্ট্রেশন করার সময় মোবাইল নম্বর ও ইমেইলে একটি OTP বা ভেরিফিকেশন কোড
পাঠানো হয়। সেই কোড নির্দিষ্ট ঘরে বসিয়ে আপনার অ্যাকাউন্ট যাচাই করতে
হবে। এরপর একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করতে হবে যাতে অ্যাকাউন্ট নিরাপদ
থাকে। সাধারণত বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও
বিশেষ চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি করা ভালো। ভেরিফিকেশন সম্পন্ন
হলে আপনার ই-রিটার্ন অ্যাকাউন্ট সক্রিয় হয়ে যাবে এবং আপনি ড্যাশবোর্ডে প্রবেশ
করতে পারবেন।
একাউন্ট খোলার পর প্রোফাইল সেকশনে ব্যক্তিগত তথ্য সঠিকভাবে পূরণ করা খুব
গুরুত্বপূর্ণ। নাম, ঠিকানা, পেশা, কর অঞ্চল এবং আয়ের উৎস
সম্পর্কিত তথ্য ঠিকভাবে যুক্ত করলে পরবর্তীতে রিটার্ন পূরণ করা সহজ হয়। অনেক
নতুন ব্যবহারকারী তাড়াহুড়ো করে ভুল তথ্য দিয়ে ফেলেন, যার কারণে
পরে সংশোধন করতে ঝামেলা হয়। তাই প্রতিটি ধাপ ধীরে ধীরে যাচাই করে সম্পন্ন
করা উচিত। একবার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ভবিষ্যতে প্রতিবছর খুব সহজেই
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া সম্ভব হবে।
টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করার উপায়
বাংলাদেশের টিআইএন (TIN) সার্টিফিকেট সংগ্রহ করতে বর্তমানে অনলাইন পদ্ধতিই
সবচেয়ে সহজ ও জনপ্রিয় উপায়। এজন্য প্রথমে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ডের ই-টিআইএন ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পর নতুন ব্যবহারকারীদের জন্য
"Register" অপশন এ ক্লিক করে একটি একাউন্ট তৈরি করতে হয়। এখানে জাতীয়
পরিচয় পত্র নম্বর, মোবাইল নাম্বার, ইমেইল এবং ব্যক্তিগত তথ্য সঠিকভাবে
দিতে হবে। তথ্য যাচাই সম্পন্ন হলে আপনি অনলাইনে খুব সহজেই টিআইএন আবেদন করতে
পারবেন।
একাউন্ট খোলার পর আপনাকে পেশা, ঠিকানা, আয়ের উৎস এবং কর অঞ্চল সম্পর্কিত কিছু
তথ্য পূরণ করতে হবে। যারা চাকরি করেন তারা চাকরিজীবী অপশন নির্বাচন করবেন, আর
ব্যবসায়ীরা ব্যবসার তথ্য যুক্ত করবেন। সব তথ্য পূরণ করার পর সাবমিট করলে
সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য একটি ১২ সংখ্যার e-TIN নম্বর তৈরি
করবে। । এরপর আপনি অনলাইন থেকেই টিআইএন সার্টিফিকেট PDF আকারে ডাউনলোড
করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে
যায়।
বর্তমানে ব্যাংক একাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স, আয়কর
রিটার্ন, ব্যবসা পরিচালনা এবং বিভিন্ন সরকারি সেবার জন্য সার্টিফিকেট
অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেকেই মনে করেন টিআইএন খুললেই কর
দিতে হবে, কিন্তু বাস্তবে নির্ধারিত আয়ের সীমা অতিক্রম না করলে কর দিতে হয়
না। তবে নিয়মিত তথ্য আপডেট রাখা এবং সঠিকভাবে রিটার্ন জমা দেওয়া
গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতের আর্থিক ও আইনগত সুবিধার কথা চিন্তা করে সময়
মতো টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করা বুদ্ধিমানের কাজ।
প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করার নিয়ম
প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করা যেকোনো কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর
একটি। অনলাইনে আবেদন হোক বা অফলাইন কোন অফিশিয়াল কাজ সঠিক কাগজপত্র না
থাকলে পুরো প্রক্রিয়াযই আটকে যেতে পারে। তাই শুরু থেকেই পরিকল্পনা করে
ডকুমেন্টস প্রস্তুত করা খুব জরুরী। প্রথমে কি কি কাগজ লাগবে তা পরিষ্কারভাবে
জেনে নিতে হয় এবং একটি চেকলিস্ট তৈরি করতে হয়। যেমনঃ- জাতীয় পরিচয়
পত্র (NID), জন্ম সনদ, শিক্ষাগত সনদ, ব্যাংক ডকুমেন্টস বা অন্যান্য
প্রয়োজনীয় কাগজপত্র। এই ধাপটি ঠিকভাবে করলে পরবর্তীতে কোন ঝামেলা হয় না
এবং কাজ অনেক সহজ হয়ে যায়।
ডকুমেন্ট প্রস্তুত এর দ্বিতীয় ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সব তথ্য সঠিক
এবং আপডেটেড থাকা। অনেকেই কাগজপত্র এলোমেলোভাবে রেখে দেয়, যার কারণে
দরকারের সময় খুঁজে পেতে অনেক সমস্যা হয়। তাই একটি নির্দিষ্ট ফোল্ডার বা
ফাইলে সব ডকুমেন্ট আলাদা আলাদা করে সাজিয়ে রাখা উচিত। ক্যাটাগরি অনুযায়ী
ভাগ করলে আরো সহজে খুঁজে পাওয়া যায়। জমা দেওয়ার আগে সব কাগজ একবার
ভালোভাবে চেক করে নেওয়া উচিত, যাতে কোন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাদ না
পড়ে। এই ছোট অভ্যাসগুলোই ভবিষ্যতে বড় ঝামেলা থেকে বাঁচিয়ে দেয় এবং কাজকে
আরও প্রফেশনাল করে তোলে।
অনলাইনে আয়কর হিসাব করার পদ্ধতি
বাংলাদেশে অনলাইনে আয়কর হিসাব করার প্রক্রিয়া এখন অনেক সহজ ও আধুনিক হয়ে
গেছে। আগে যেখানে হাতে ক্যালকুলেশন করে ভুল হওয়ার সম্ভাবনা থাকতো, এখন
অনলাইন টুল এবং NBR ভিত্তিক সিস্টেম ব্যবহার করে খুব দ্রুত সঠিক হিসাব করা
যায়। সঠিকভাবে আয়কর হিসাব করতে হলে প্রথমে নিজের মোট আয়, উৎস এবং
ছাড়যোগ্য খরচ সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরী। এই তথ্যগুলো ঠিকভাবে না
জানলে হিসাব ভুল হওয়ার সম্ভাবনা থাকে।
আইকর হিসাব করার প্রথম ধাপে নিজের সব ধরনের আয় তথ্য একত্র করতে
হয়। চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্সিং বা অন্যান্য উৎস থেকে অর্জিত
মোট আয় নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। এরপর সেই আয়ের সাথে সম্পর্কিত বৈধ খরচ
এবং বিনিয়োগের তথ্যও সংগ্রহ করতে হয়। যেমন সঞ্চয়
পত্র, বীমা, বা অনুমোদিত বিনিয়োগ থাকলে তা হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত
করা হয়। এই ধাপটি সঠিকভাবে সম্পন্ন করলে মূল আয় এবং করযোগ্য আয় নির্ধারণ
করা সহজ হয়ে যায়।
পরবর্তী ধাপে অনলাইন ট্যাক্স ক্যালকুলেটর বা NBR এর
ই-ফাইলিং সিস্টেম ব্যবহার করে হিসাব করা হয়। সেখানে মোট আয়,
ছাড় এবং অন্যান্য তথ্য ইনপুট দিলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্যকরের
পরিমাণ দেখিয়ে দেয়। এটি হাতে হিসাব করার ঝামেলা কমিয়ে দেয় এবং অনেক বেশি
নির্ভুল ফলাফল দেয়। সবশেষে হিসাব করা তথ্য একবার ভালোভাবে যাচাই করা
জরুরী, যাতে কোন ভুল না থাকে। সঠিকভাবে হিসাব সম্পন্ন করলে পরবর্তীতে
রিটার্ন জমা দেওয়ার কাজ অনেক সহজ হয়ে যায়।
ই-রিটার্ন ফরম পূরণ করার নিয়ম
বাংলাদেশ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য ই-রিটার্ন ফরম পূরণ করা একটি
অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। এই প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডিজিটাল হওয়ায়
ঘরে বসেই সহজে সম্পন্ন করা যায়। তবে সঠিকভাবে ফরম পূরণ না করলে ভুল হওয়ার
সম্ভাবনা থাকে এবং পরবর্তীতে জটিলতা তৈরি হতে পারে। তাই ধাপে ধাপে সঠিক
নিয়ম মেনে ই-রিটার্ন ফরম পূরণ করা জরুরী।
ই-রিটার্ন ফরম পূরণ করার প্রথম ধাপে জাতীয় রাজস্ব বোর্ডের
(NBR) ই-ফাইলিং সিস্টেমে লগইন করতে হয়। লগইন করার জন্য
e-TIN নম্বর এবং রেজিস্ট্রেশন তথ্য ব্যবহার করতে হয়। এরপর নির্ধারিত
রিটার্ন ফরম নির্বাচন করে ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, পেশা
এবং কর অঞ্চল সঠিকভাবে পূরণ করতে হয়।। এখানে কোন ভুল তথ্য দিলে পরবর্তীতে
সমস্যা হতে পারে, তাই সতর্কভাবে তথ্য দিতে হয়।
পরবর্তী ধাপে আয়, ব্যয়, সম্পদ এবং কর ছাড় সম্পর্কিত তথ্য পূরণ করতে
হয়। পাশাপাশি বৈধ বিনিয়োগ এবং কর রেয়াতযোগ্য খরচগুলোও যুক্ত করতে
হয়। সব তথ্য পূরণের পর একবার ভালোভাবে যাচাই করে "Submit" অপশনে ক্লিক
করলে রিটার্ন জমা সম্পন্ন হয়। এই ধাপ ঠিকভাবে সম্পন্ন হলে ই-রিটার্ন
প্রক্রিয়া সফলভাবে শেষ করা যায়।
আয়কর রিটার্ন সাবমিট করার ধাপ
বাংলাদেশ অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট করা এখন অনেক সহজ, দ্রুত এবং
সম্পূর্ণ ডিজিটাল একটি প্রক্রিয়া। আগে যেখানে কর অফিসে গিয়ে দীর্ঘ সময়
লাইনে দাঁড়াতে হতো, এখন ই-ফাইলিং সিস্টেমের মাধ্যমে ঘরে বসে এই পুরো কাজ
শেষ করা যায়। তবে সঠিক নিয়ম না জানলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই
ধাপে ধাপে সাবমিট প্রক্রিয়া অনুসরণ করা খুব গুরুত্বপূর্ণ।
ই-রিটার্ন সাবমিট করার প্রথম ধাপে জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) ই-ফাইলিং
পোর্টালে লগইন করতে হয়। এখানে আপনার e-TIN নম্বর, পাসওয়ার্ড এবং
প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে একাউন্টে প্রবেশ করতে হয়। লগইন করার পর
নির্ধারিত রিটার্ন ফরম নির্বাচন করে ধীরে ধীরে সব তথ্য পূরণ করতে হয়।এই সময়
ব্যক্তিগত তথ্য, আয়-ব্যয়, চাকরি বা ব্যবসার বিস্তারিত এবং কর যোগ্য
আয় সঠিকভাবে ইনপুট দেওয়া খুব গুরুত্বপূর্ণ, কারণ ছোট একটি ভুলও পরবর্তীতে
বড় জটিলতা তৈরি করতে পারে।
পরবর্তী ধাপে আপনার সম্পদ, বিনিয়োগ এবং কর ছাড় সম্পর্কিত তথ্য
বিস্তারিতভাবে যোগ করতে হয়। যেমন সঞ্চয়পত্র, ব্যাংক
ডিপোজিট, বীমা বা অনুমোদিত অন্যান্য বিনিয়োগ থাকলে তা অবশ্যই সঠিকভাবে
উল্লেখ করতে হবে। এরপর সব তথ্য একবার ভালোভাবে যাচাই করতে হয়, যাতে
কোন ভুল বা অসম্পূর্ণ তথ্য না থাকে। যাচাইয়ের সময় ধৈর্য ধরে প্রতিটি সেকশন
চেক করা জরুরী, কারণ এই স্টেপেই মূলত পুরো রিটার্নের নির্ভরতা নিশ্চিত করা
হয়।
সবশেষ ধাপে "Submit" বাটনে ক্লিক করার মাধ্যমে রিটার্ন জমা সম্পন্ন করা হয়
এবং একটি Acknowlegement বা রিসিট জেনারেট হয়। এই রিসিট ভবিষ্যতের জন্য খুব
গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনার রিটার্নস আমার প্রমান হিসেবে কাজ
করে। সাবমিট করার পর চাইলে আপনি PDF আকারে রিটার্ন কপি ডাউনলোড করে
রাখতে পারেন। সঠিকভাবে এই পুরো প্রক্রিয়া শেষ করলে আয়কর রিটার্ন জমা
দেওয়া হয়ে যায় ঝামেলাহীন এবং সম্পূর্ণ প্রফেশনাল ভাবে।
রিটার্ন জমার পর Acknowlegement ডাউনলোড
আয়কর রিটার্ন সফলভাবে সাবমিট করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ
হল Acknowlegement বাড়িতে ডাউনলোড করা। এটি মূলত আপনার রিটার্ন
জমা দেওয়ার অফিশিয়াল প্রমাণ হিসেবে কাজ করে। অনেকেই এই ধাপটা গুরুত্ব না
দিয়ে বাদ দিয়ে দেন, কিন্তু ভবিষ্যতে ব্যাংকিং, লোন বা যেকোনো সরকারি
কাজে এটি প্রয়োজন হতে পারে। তাই সাবমিট করারপরই এই ডকুমেন্টটি সংগ্রহ করা
খুব জরুরী।
রিটার্ন সাবমিট সম্পন্ন হলে NBR ই-ফাইলিং সিস্টেমে
একটি Acknowlegement নম্বর জেনারেট হয়। সেই নম্বর ব্যবহার করে
আপনি আপনার একাউন্টে লগইন করে "Return History" বা "Submited Return" অপশনে
যেতে পারেন। সেখানে আপনার জমা দেওয়া রিটার্নের বিস্তারিত তথ্য দেখা যাবে
এবং সহজেই Acknowlegement ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। এই ফাইল
সাধারণত PDF আকারে থাকে, যা মোবাইল বা কম্পিউটারের সংরক্ষণ করা
যায়।
ডাউনলোড করার পর অবশ্যই এটি ভালোভাবে সংরক্ষণ করা উচিত, যেমন ক্লাউড স্টোরেজ
বা প্রিন্ট করে রাখা। কারণ ভবিষ্যতে কোন যাচাই বা অফিশিয়াল কাজে এটি প্রমাণ
হিসেবে দেখাতে হতে পারে। অনেক সময় পুরনো রেকর্ড খুঁজে পাওয়া কঠিন হয়ে
যায়, তাই আগেই নিরাপদ ভাবে সংরক্ষণ করা বুদ্ধিমানের কাজ। এই ছোট একটি ধাপই
আপনার পুরো রিটার্ন প্রক্রিয়াকে সম্পূর্ণ এবং নিরাপদ করে তোলে।
নতুন করদাতাদের সাধারণ ভুলগুলো
নতুন কয়দাতারা প্রথমবার আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে অনেক সময় কিছু সাধারণ ভুল
করে ফেলে, যা পরবর্তীতে বড় সমস্যার কারণ হতে পারে। সঠিক তথ্য না জানা
বা তাড়াহুড়ো করে কাজ করার কারণে এসব ভুল বেশি হয়। তাই শুরু থেকেই
ধীরে, বুঝে এবং নিয়ম মেনে কাজ করা খুব গুরুত্বপূর্ণ। একটু সচেতন থাকলেই এসব
ঝামেলা সহজে এড়িয়ে যাওয়া যায়।
নতুন করদাতাদের সবচেয়ে সাধারণ ভুলগুলোর একটি হল ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান
করা। অনেকেই নিজের আয় ঠিকানা বা ব্যক্তিগত তথ্য ঠিকভাবে না মিলিয়ে ফরম
পূরণ করে ফেলে। আবার কেউ কেউ আয় কম দেখানো বা প্রয়োজনীয় ডকুমেন্ট না
যুক্ত করার মতো ভুল করে। এসব ভুল ভবিষ্যতে রিটার্ন যাচাই এর সময় সমস্যা
তৈরি করতে পারে এবং জরিমানার ঝুঁকিও বাড়াতে পারে।
আরেকটি বড় ভুল হল প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিকভাবে প্রস্তুত না করা এবং সংরক্ষণ না
রাখা। অনেকেই NID, ব্যাংক স্টেটমেন্ট বা আয় সংক্রান্ত কাগজপত্র গুছিয়ে না
রাখার কারণে পরে বিপাকে পড়ে। এ ছাড়া রিটার্ন সাবমিট করার
পর Acknowlegement বারিশের সংরক্ষণ না করাও একটি সাধারন ভুল। এই
ছোট ছোট ভুলগুলো এড়াতে পারলে পুরো টেক্স প্রক্রিয়া অনেক বেশি সহজ, নিরাপদ
এবং ঝামেলা মুক্ত হয়ে যায়।
অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার গুরুত্বপূর্ণ টিপস
অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া এখন খুবই সহজ একটি ডিজিটাল প্রক্রিয়া
হলেও, সঠিকভাবে না করলে ছোট ভুলও বড় সমস্যায় ফেলতে পারে। তাই রিটার্ন
জমা দেওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরী। একটু পরিকল্পনা
আর সতর্কতা থাকলেই পুরো প্রক্রিয়াটা সহজ, দ্রুত এবং ঝামেলা মুক্ত হয়ে
যায়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হল সব তথ্য আগে থেকে গুছিয়ে রাখা। যেমন NID,
e-TIN, ব্যাংক স্টেটমেন্ট, আয় এর উৎস এবং বিনিয়োগ সংক্রান্ত কাগজপত্র
একসাথে প্রস্তুত রাখা উচিত। অনেকেই মাঝপথে ডকুমেন্ট খুঁজতে গিয়ে ভুল
করে ফেলে বা তথ্য অসম্পূর্ণ দিয়ে দেয়। আগে থেকে সব প্রস্তত থাকলে কাজ অনেক
স্মুথলি ুত শেষ করা যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়।
আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো সব তথ্য ধীরে ধীরে এবং যাচাই করে ফরমে ইনপুট
দেওয়া। তাড়াহুড়ো করে রিটার্ন সাবমিট করলে ভুল ইনকাম, ভুল ঠিকানা বা
ভুল ছাড় দেখানোর মত সমস্যা তৈরি হতে পারে। তাই প্রতিটি সেকশন পূরণ করার পর
একবার ভালোভাবে চেক করা উচিত। এতে ভবিষ্যতে কর অফিসের জটিলতা বা প্রশ্নের
মুখোমুখি হতে হয় না।
সবশেষে সাবমিট করার পর অবশ্যই Acknowlegement এবং রিটার্ন কপিটি সংরক্ষণ করে
রাখা জরুরি। অনেকেই এই ধাপটি এড়িয়ে যায়, কিন্তু এটি ভবিষ্যতের জন্য
খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। চাইলে PDF আকারে ডাউনলোড করে
ফোন, ইমেইল বা ক্লাউডে রেখে দেওয়া যায়। এই ছোট অভ্যাসটাই আপনাকে বড়
ঝামেলা থেকে বাঁচিয়ে দেয় এবং পুরো প্রক্রিয়াকে আরো প্রফেশনাল করে তোলে।
শেষ কথাঃ অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সকল নিয়ম
বর্তমানে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া আগের তুলনায় অনেক সহজ
ও দ্রুত হয়েছে। সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত থাকলে খুব সহজেই
ঘরে বসে রিটার্ন সাবমিট করা যায়। বিশেষ করে ডিজিটাল বাংলাদেশ আর্থিক পরিচয় ও
আইনগত নিরাপত্তার জন্য নিয়মিত রিটার্ন দেওয়া গুরুত্বপূর্ণ। তাই সময় মতো
সঠিকভাবে রিটার্ন জমা দেওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত।
আমার মতে, যারা অনলাইন ইনকাম, ফ্রিল্যান্সিং বা ছোট ব্যবসা করছেন তাদের এখন
থেকেই ট্যাক্স বিষয়ে সচেতন হওয়া দরকার। কারণ ভবিষ্যতে ব্যাংকিং, বিদেশ ভ্রমণ
ও বড় ব্যাবসার ক্ষেত্রে নিয়মিত ট্যাক্স রিটার্ন বড় ভূমিকা
রাখবে। সঠিকভাবে কর দেওয়ার মানসিকতা একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয়
বহন করে। আজকের ছোট পদক্ষেপই ভবিষ্যতের বড় আর্থিক নিরাপত্তা তৈরি করতে
পারে।



jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url