চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ
বর্তমানে বাংলাদেশে অনলাইন ও অফলাইন ব্যবসায় চীনের পণ্যের চাহিদা ব্যাপকভাবে বেড়েছে. কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায় বলেই অধিকাংশ ব্যবসায়ী এখন চীন থেকে আমদানির দিকে ঝুঁকেছেন।
চীন থেকে পণ্য আমদানি করতে সঠিক নিয়ম জানা খুব গুরুত্বপূর্ণ। এই পোস্টে আপনি
পাবেন স্ক্রিনশট সহ ধাপে ধাপে পণ্য আমদানির সম্পূর্ণ প্রক্রিয়া, ডকুমেন্টস,
শিপিং, কাস্টমস ক্লিয়ারেন্স এবং Alibaba থেকে পণ্য খুঁজে এনে বাংলাদেশে
ব্যবহার করার সম্পূর্ণ নিয়ম।
পেজ সূচিপত্রঃ চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ
- চীন থেকে পণ্য আমদানির ধারণা
- কোন পণ্য আমদানি করলে বেশি লাভ
- আমদানি ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- Alibaba থেকে সাপ্লায়ার খোঁজার নিয়ম
- চীনা সাপ্লায়ার যাচাই করার উপায়
- পণ্যের দাম নিয়ে দরদাম করার কৌশল
- LC ও পেমেন্ট করার সম্পূর্ণ নিয়ম
- চীন থেকে শিপিং করার প্রক্রিয়া
- বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারেন্স গাইড
- আমদানি খরচ হিসাব করার উপায়
- নতুন আমদানিকারকদের গুরুত্বপূর্ণ সর্তকতা
- সফল আমদানি ব্যবসার বাস্তব টিপস
- শেষ কথাঃ চীনের প্রোডাক্ট বাংলাদেশে আমদানি করার প্রক্রিয়া
চীন থেকে পণ্য আমদানির ধারণাঃ
চীনকে বিশ্বের সবচেয়ে বড় উৎপাদন কেন্দ্র বলা হয়। ইলেকট্রনিক্স থেকে শুরু
করে ফ্যাশন, প্লাস্টিক, মেশিনারি পর্যন্ত প্রায় সব ধরনের পণ্য চীনে তৈরি
হয়। চীন থেকে পণ্য আমদানি মানে হল চীনের কোন কোন কোম্পানি বা সাপ্লায়ার এর কাছ
থেকে পণ্য কিনে বাংলাদেশে এনে বিক্রি করা। কম উৎপাদন খরচের কারণে চীনের
পণ্যের দাম তুলনামূলক কম হয়। এজন্য বাংলাদেশি ব্যবসায়ীরা বেশি লাভ করতে
পারেন।
আমদানি ব্যবসায় মূল বিষয় হলো সঠিক পণ্য নির্বাচন এবং বিশ্বস্ত সাপ্লায়ার খুঁজে
বের করা। অনেক নতুন ব্যবসায়ী শুধু কম দাম দেখে ভুল সাপ্লায়ার এর কাছ থেকে পণ্য
কিনে ক্ষতিগ্রস্ত হন। তাই আমদানি ব্যবসা শুরু করার আগে বাজার সম্পর্কে পরিষ্কার
ধারণা রাখা জরুরী। পণ্যের চাহিদা, প্রতিযোগিতা এবং লাভের সম্ভাবনা আগেই যাচাই করা
উচিত। সঠিক পরিকল্পনা থাকলে ছোট পুঁজি দিয়েও এই ব্যবসায় সফল হওয়া সম্ভব।
চীন থেকে পণ্য আমদানি করতে এখন সরাসরি চীনে যাওয়ার প্রয়োজন হয় না। Alibaba,
1688 ও Made-in-China এর মত ওয়েবসাইট থেকেই সব কাজ করা যায়। ভিডিও কল,
অনলাইন পেমেন্ট ও আন্তর্জাতিক শিপিং ব্যবস্থার কারণে পুরো প্রক্রিয়া সহজ হয়েছে
ফলে ছোট ব্যবসায়ীরাও এখন সহজে আমদানি ব্যবসা শুরু করতে পারছেন।
কোন পণ্য আমদানি করলে লাভ বেশি
বাংলাদেশে বর্তমানে কিছু নির্দিষ্ট পণ্যের চাহিদা অনেক বেশি। যেমন-মোবাইল
এক্সেসরিজ, এলইডি লাইট, কিচেন গেজেট এবং বিউটি প্রোডাক্টস। এ ধরনের পণ্য কম
দামে আমদানি করা যায় এবং লাভের পরিমাণও তুলনামূলকভাবে বেশি থাকে। ফ্যাশন ও
গৃহস্থালী পণ্য ও বেশ জনপ্রিয়। বিশেষ করে স্মার্ট ওয়াচ ব্যাগ জুতা ও
ডেকোরেশন আইটেম অনলাইনে ভালো বিক্রি হয়। সব পণ্যে সমান লাভ হয়না তাই সঠিক
ক্যাটাগরি নির্বাচন করা খুব গুরুত্বপূর্ণ। ।
পণ্যনির্বাচন করার সময় অবশ্যই শিপিং খরচ হিসাব করতে হবে। অনেক পণ্য দেখতে সস্তা
হলেও ওজন বেশি হওয়ায় পরিবহন খরচ বেড়ে যায়। কম ওজনের পণ্যে শিপিং খরচ কম
হওয়ায় লাভের পরিমাণ বাড়ে। তাই শুরুতে ছোট ও জনপ্রিয় পণ্য নির্বাচন করাই ভালো।
বাজার গবেষণা ছাড়া কখনো বড় অর্ডার দেওয়া উচিত নয়।
পণ্য নির্বাচন করার সময় তিনটি জিনিস মাথায় রাখতে হবে। প্রথমত বাজারে
চাহিদা আছে কিনা, দ্বিতীয়ত প্রতিযোগিতা কত বেশি, তৃতীয়ত লাভ কেমন হবে।
শুধু ট্রেন্ড দেখে পন্য আনলে হবে না দীর্ঘদিন যাবত বিক্রি হবে কিনা সেটাও ভাবতে
হবে। স্মার্ট উদ্যোক্তারা সবসময় বাজার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন।
আমদানি ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
প্রাতিষ্ঠানিকভাবে পণ্য আমদানি করতে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন
হয়। এর মধ্যে ট্রেড লাইসেন্স,TIN সার্টিফিকেট, VAT রেজিস্ট্রেশন এবং
IRC(Import Registration Certificate) হল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র।
ব্যাংকের মাধ্যমে LC করতে হলেও এগুলো বাধ্যতামূলক । এসব ছাড়া বৈধভাবে আমদানি
ব্যবসা করা কঠিন হয়ে যায় তাই শুরুতেই কাগজপত্র প্রস্তুত রাখা ভালো।
ব্যবসায়িক ব্যাংক একাউন্ট ও প্রয়োজন হবে কারণ আন্তর্জাতিক লেনদেন করতে হবে।
অনেক নতুন ব্যবসায়ী এই ধাপ এড়িয়ে গিয়ে পরে সমস্যায় পড়েন এছাড়া কমার্শিয়াল
ইনভয়েস, Packing List ও Bill of Lading এর মত শিপমেন্ট ডকুমেন্টও প্রয়োজন হয়।
এসব কাগজ কাস্টমস ক্লিয়ারেন্স এর সময় জমা দিতে হয়। যদি ডকুমেন্ট ভুল থাকে
তাহলে পণ্য বন্দরে আটকে যেতে পারে, তাই সব তথ্য যাচাই করা জরুরী।
Alibabaথেকে সাপ্লায়ার খোঁজার নিয়ম
Alibaba বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় B2B মার্কেটপ্লেস। এখানে লাখ লাখ
সাপ্লায়ার বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করে থাকে। তবে সঠিক সাপ্লায়ার নির্বাচন
করা আমদানি ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ গুলোর একটি। প্রথমে
Alibaba
ওয়েবসাইটে গিয়ে সার্চ বক্সে কাঙ্খিত পণ্যের নাম সার্চ করতে হবে। যেমন
"Smart Watch Supplier" ও "LED Light Manufacturer" লিখে সার্চ করলে হাজারো
সাপ্লায়ার দেখতে পাবেন। এরপর "Trade Assurance" ও "Verified Supplier" ব্যবহার
করলে তুলনামূলক নিরাপদ ও বিশ্বস্ত সাপ্লায়ার গুলো আগে দেখা যাবে। নতুনদের জন্য
এই দুটি ফিল্টার ব্যবহার করা অনেক গুরুত্বপূর্ণ বলে বিশেষজ্ঞরা পরামর্শ দেন।
সাপ্লায়ার নির্বাচন করার সময় শুধু কম দাম দেখলে হবে না তাদের কোম্পানির
প্রোফাইল ও ভালোভাবে যাচাই করতে হবে। সাপ্লায়ারের প্রোফাইলে গিয়ে তাদের
রিভিউ, ট্রেড হিস্ট্রি ও কোম্পানির বয়স দেখতে হবে। যারা অনেক বছর ধরে
ব্যবসা করছে তাদের বিশ্বাসযোগ্যতা বেশি থাকে। অনেক অভিজ্ঞ আমদানিকারক বলেন "Gold
Supplier" ব্যাজ দেখলেই অন্ধভাবে বিশ্বাস করা ঠিক নয় কারণ আরো যাচাই করার
প্রয়োজন। ভিডিও কলে ফ্যাক্টরি দেখাতে বলা, স্যাম্পল অর্ডার করা এবং সরাসরি
হোয়াটসঅ্যাপ বা WeChat এ কথা বলা ভালো সিদ্ধান্ত হতে পারে।
সঠিক সাপ্লায়ার খুঁজে পাওয়ার পর দরদাম ও যোগাযোগের কৌশলও খুব গুরুত্বপূর্ণ।
প্রথমেই বড় অর্ডার না দিয়ে ছোট স্যাম্পল অর্ডার দিয়ে পণ্যের মান যাচাই করা
নিরাপদ উপায়। পাশাপাশি শিপিং খরচ, MOQ(Minimum Order Quantity), কাস্টম
লোগো প্রিন্ট এবং ডেলিভারি টাইম সম্পর্কে পরিষ্কারভাবে জেনে নিতে হবে। অনেক সময়
খুব কম দামের অফার, পরে সমস্যার কারণ হতে পারে তাই বাস্তবসম্মত দাম ও ভালো
কমিউনিকেশন বেশি গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘদিন যাবত সফল আমদানি ব্যবসা করতে
চাইলে বিশ্বস্ত সম্পর্ক তৈরি করাই সবচেয়ে বড় কৌশল।
চীনা সাপ্লায়ার যাচাই করার উপায়
চীন থেকে পণ্য আমদানি করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বস্ত
সাপ্লায়ার নির্বাচন করা। কারণ ভালো সাপ্লায়ার নির্বাচন না করলে অন্যের মান
খারাপ হতে পারে দেরিতে ডেলিভারি আসতে পারে কিংবা প্রতারণার ঝুঁকিও থাকে। তাই
শুধুমাত্র কম দাম দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় কারণ নিম্নমানের পণ্য
পাঠালে কাস্টমার হারানোর সম্ভাবনা থাকে। তাই শুধুমাত্র কম দাম দেখে
সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। একজন স্মার্ট আমদানিকারক সবসময় সাপ্লায়ারের
কোম্পানি রেজিস্ট্রেশন, অফিস লোকেশন্, রিভিউ, ব্যবসায়িক ইতিহাস, ও
ভেরিফিকেশন স্ট্যাটাস ভালোভাবে যাচাই করেন। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের এই
ধাপে বেশি সতর্ক থাকা প্রয়োজন।
Alibaba বা অন্যান্য B2B প্ল্যাটফর্মে সাপ্লায়ার খোঁজার সময় "Verified
Supplier", "Gold Supplier" এবং "Trade Assurance" ব্যাজ আছে কিনা তা দেখুন। তবে
শুধু ব্যাজ দেখেই পুরোপুরি বিশ্বাস করা উচিত নয় কারণ অনেক সময় ভুয়া কোম্পানিও
এসব ব্যবহার করতে পারে। সাপ্লায়ারের কোম্পানি কত বছর ধরে ব্যবসা করছে,
কতগুলো অর্ডার সম্পন্ন করেছে এবং কাস্টমার রিভিউ কেমন এগুলো যাচাই করা
জরুরী। পাশাপাশি তাদের ব্যবসার লাইসেন্স, সার্টিফিকেট এবং ফ্যাক্টরির ছবি বা
ভিডিও চাইতে পারেন।
একজন আসল প্রস্তুতকারক এবং ট্রেড কোম্পানির মধ্যে পার্থক্য বোঝাও খুব
গুরুত্বপূর্ণ। যদি কোন সাপ্লায়ার একই সাথে মোবাইল এক্সেসরিজ, কাপড়, খেলনা
এবং কিচেন আইটেম বিক্রি করে তাহলে বুঝতে হবে সে সম্ভবত মধ্যস্বত্বভোগী। আসল
ফ্যাক্টরি সাধারণত নির্দিষ্ট একটি ক্যাটাগরির পণ্যে কাজ করে। এছাড়া ভিডিও কলে
ফ্যাক্টরি দেখাতে রাজি না হলে বা সবসময় হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে সতর্ক হতে
হবে। নিরাপদ লেনদেনের জন্য সব সময় "Alibaba Trade Assurance" এর মাধ্যমে পেমেন্ট
করার চেষ্টা করুন।
পণ্যের দাম নিয়ে দরদাম করার কৌশল
চীন থেকে পণ্য আমদানি করার সময় ভালোভাবে দরদাম করতে পারলে ব্যবসায় অনেক
বেশি লাভ করা সম্ভব হয়। কারন আপনি যত কম দামে পণ্য কিনতে পারবেন বাজারে তত
প্রতিযোগিতামূলক দামে বিক্রি করতে পারবেন। অনেক নতুন আমদানি কারক প্রথম দাম
শুনে রাজি হয়ে যান ফলে তারা অপ্রয়োজনীয় বেশি খরচ করেন। বাস্তবে চীনা
সাপ্লায়াররা সাধারণত দরদামের জন্য কিছু অতিরিক্ত দাম ধরেই শুরু করেন। তাই
আত্মবিশ্বাসের সাথে কথা বলা এবং বিকল্প সাপ্লায়ারের তথ্য জানা খুব গুরুত্বপূর্ণ।
দরদাম শুরু করার আগে একই পণ্যের দাম কয়েকটি সাপ্লায়ারের কাছ থেকে সংগ্রহ করুন।
Alibaba, 1688.com বা Made-in-China একই পণ্যের একাধিক কোটেশন তুলে তুলনা করলে
বাজার দর সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এরপর সাপ্লায়ার কে বলতে পারেন যে
অন্য একজন কম দামে অফার দিয়েছে এতে তারা অনেক সময় নিজেরাই দাম কমিয়ে দেয়।
সাপ্লায়ার কে বলুন আপনি দীর্ঘমেয়াদে ব্যবসা করতে চান। চীনা ব্যবসায়ীরা লং
টার্ম ক্লায়েন্টকে গুরুত্ব দেয়। বড় অর্ডারের সম্ভাবনা দেখালে তারা
সাধারণত দাম কমাতে রাজি হয়। ভদ্র ও পেশাদার আচরণ এখানে অনেক
গুরুত্বপূর্ণ।
MOQ বা Minimum Order Quanttity কমানোর চেষ্টা ও করতে পারেন। দাম
কমানোর পাশাপাশি বাড়তি সুবিধাও চাইতে পারেন যেমন কৃষিপিং ফ্রি লোগো প্রিন্টিং বা
অতিরিক্ত কিছু পণ্য। অনেক সময় সরাসরি দাম না কমিয়ে। এসব সুবিধা দিয়ে থাকে
যা আপনার মোট খরচ কমিয়ে দেয় তবে দরদামের সময় অতিরিক্ত চাপ সৃষ্টি করা ঠিক নয়
কারণ এতে সাপ্লায়ার আগ্রহ হারাতে পারে। মনে রাখবেন, সফল আমদানিকারকেরা
শুধু ভালো পণ্যই না ভালো দামে পন্য কেনার কৌশলে জানেন। তাই ধাপে ধাপে আলোচনা
করাই বুদ্ধিমানের কাজ।
LC ও পেমেন্ট করার সম্পূর্ণ নিয়ম
চীন থেকে বড় আকারে পণ্য আমদানি করতে গেলে সাধারণত LC বা Letter of Credit এর
মাধ্যমে পেমেন্ট করা সবচেয়ে নিরাপদ পদ্ধতি হিসেবে ধরা হয়। LC মূলত ব্যাংকের
একটি নিশ্চয়তা যেখানে ক্রেতা ও বিক্রেতার মাঝখানে ব্যাংক মধ্যস্থতাকারী হিসেবে
কাজ করে। এর ফলে সাপ্লাইয়ার নিশ্চিত থাকে যে, পেমেন্ট পাবে আর আমদানিকারক ও
নিশ্চিত থাকে যে নির্ধারিত শর্ত পূরণ না হলে টাকা ছাড় হবে না। বাংলাদেশ
অধিকাংশ বৈধ আমদানি ব্যবসা ব্যাংকের মাধ্যমে LC করে সম্পন্ন করা হয়। বিশেষ করে
নতুন আমদানি কারকদের জন্য এটি তুলনামূলক নিরাপদ পদ্ধতি।
LC করার জন্য প্রথমে আপনার একটি বৈধ ট্রেড লাইসেন্স, TIN, VAT এবং
IRC(Import Registration Certificate) থাকতে হবে। এরপর যে কোন অনুমোদিত
ব্যাংকে গিয়ে আমদানির জন্য আবেদন করতে হয়। ব্যাংকে Proforma Invoice (PI),
ব্যবসার কাগজপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিলে ব্যাংক সাপ্লায়ারের নামে LC
ওপেন করে। LC ওপেন হওয়ার পর সিনা সাপ্লাইয়ার পণ্য প্রস্তুত ও শিপমেন্ট শুরু করে
সবকিছু ঠিক থাকলে শিপমেন্ট ডকুমেন্ট যাচাই শেষে ব্যাংক সাপ্লায়ার কে পেমেন্ট
সম্পন্ন করে দেয়।
ছোট আকারে আমদানি বা স্যাম্পল অর্ডারের ক্ষেত্রে TT(Telegraphic Transfer),
Payoneer, Wise বা ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করে পেমেন্ট
করেন। তবে নতুন সাপ্লায়ার এর ক্ষেত্রে পুরো টাকা একসাথে পাঠানো ঝুঁকিপূর্ণ
হতে পারে। সাধারণত প্রথমে কিছু অগ্রিম দেওয়া হয় এবং। শিপমেন্টের আগে বা
পরে পরিশোধ করা হয় নিরাপদ লেনদেনের জন্য Alibaba Trade Assurance বা Escrow
সুবিধা ব্যবহার করা ভালো। মনে রাখবেন পেমেন্ট করার আগে সাপ্লায়ার এর
পরিচয়, ব্যাংক তথ্য এবং সব শর্ত ভালোভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চীন থেকে শিপিং করার প্রক্রিয়া
চীন থেকে বাংলাদেশে পণ্য আনার ক্ষেত্রে শিপিং প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি
ধাপ। সঠিক শিপিং পদ্ধতি নির্বাচন করতে না পারলে খরচ বেড়ে যেতে পারে কিংবা
পণ্য পৌঁছাতে অনেক দেরি হতে পারে। সাধারণত পণ্যের ধরন, ওজন, মান এবং জরুরি তার
ওপর নির্ভর করে শিপিং পদ্ধতি নির্ধারণ করা হয়। নতুন আমদানিকারকদের জন্য শুরুতে
পুরো প্রক্রিয়াটি কিছুটা জটিল মনে হলেও ধাপে ধাপে বুঝলে বিষয়টি অনেক সহজ হয়ে
যায়। তাই শিপিংসম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে ব্যবসায় ঝুঁকি অনেক কমে
যায়।
চীন থেকে বাংলাদেশে সাধারণত তিন ধরনের শিপিং বেশি ব্যবহার করা হয়- Sea Freight ও
Air Freight Express Shiping। বড় পরিমান পণ্যের জন্য Sea
Freight সবচেয়ে সাশ্রয়ী যেখানে কনটেইনারের মাধ্যমে পণ্য জাহাজে আনা হয়
অন্যদিকে দ্রুত পণ্য আনার জন্যAir Freight ব্যবহার করা হয় যদিও এতে খরচ
তুলনামূলক বেশি পড়ে। ছোট ও জরুরি পণ্যের জন্য DHL, FedEx বা UPS এর মতো Express
Shipping জনপ্রিয়। এছাড়া কম পরিমাণ পণ্যের জন্য LCL(Less Than Container
Load) সুবিধাও নেয়া যায়, যেখানে পুরো কন্টেইনার ভাড়া না করেও পণ্য আনা সম্ভব।
শিপিং শুরু করার আগে সাপ্লায়ারের সাথে CIF বা FOB শর্ত ঠিক করতে হয়। CIF হলে
সাপ্লায়ার শিপিং ও ইনস্যুরেন্সের দায়িত্ব পালন করে, আর FOB হলে বন্দর পর্যন্ত
সাপ্লায়ার দায়িত্ব নেয়, এরপরের দায়িত্ব আমদানিকারকের। পণ্য জাহাজে ওঠার পর
সাপ্লায়ার Bill of Lading, Packing List এবং Commercial Invoice পাঠায়, যা
কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপর পণ্য চট্টগ্রাম বন্দর বা
বিমানবন্দরে পৌঁছালে C&F এজেন্টের মাধ্যমে কাস্টমস ক্লিয়ারেন্স সম্পন্ন করতে
হয়। পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে পরিচালনা করতে পারলে দ্রুত ও নিরাপদভাবে পণ্য
হাতে পাওয়া সম্ভব হয়।
বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারেন্স গাইড
সিন বা অন্য কোন দেশ থেকে পণ্য বাংলাদেশে আনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো
কাস্টম ক্লিয়ারেন্স। এই প্রক্রিয়ার মাধ্যমে সরকারিভাবে পণ্য যাচাই করা হয়
এবং প্রয়োজনীয় শুল্ক ও কর পরিষদের পর পণ্য ছাড় দেওয়া হয়। যদি কাস্টমসের
নিয়ম ঠিকভাবে অনুসরণ না করা হয় তাহলে পণ্য বন্দরে আটকে যেতে পারে কিংবা
অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। তাই আমদানিকারকদের জন্য কাস্টমস ক্লিয়ারেন্স সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা
খুবই জরুরী। বিশেষ করে নতুন ব্যবসায়ীদের এই ধাপটি ভালোভাবে বুঝে কাজ করা
উচিত।
কাস্টমস ক্লিয়ারেন্স করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট প্রয়োজন হয়। এর
মধ্যে রয়েছে Commercial Invoice, Packing List, Bill of Lading (BL), Import
Registration Certificate (IRC), TIN, VAT রেজিস্ট্রেশন এবং LC বা TT পেমেন্ট
কপি। সাধারণত একজন C&F (Clearing and Forwarding) এজেন্ট এই ডকুমেন্টগুলো
ব্যবহার করে কাস্টমসের কাজ সম্পন্ন করে থাকে। তারা Bill of Entry সাবমিট করা,
শুল্ক হিসাব করা এবং পণ্য ছাড়ের অনুমোদন নেওয়ার কাজ করে। সঠিক কাগজপত্র
প্রস্তুত থাকলে ক্লিয়ারেন্স প্রক্রিয়া অনেক দ্রুত সম্পন্ন হয়।
কাস্টমস ক্লিয়ারেন্স এর সময় পণ্যের HS Code অনুযায়ী সুরকু নির্ধারণ করা হয়।
পণ্যের ধরন অনুযায়ী Import Duty, VAT, AIT এবং অন্যান্য চার্জ যোগ হতে পারে কখনো
কখনো কাস্টমস কর্তৃপক্ষ পণ্য পরিদর্শনও করতে পারে বিশেষ করে যদি কাগজপত্রে কোন
অসঙ্গতি থাকে। সব শুল্ক ও ফি পরিশোধ করার পর কাস্টমস থেকে Release Order দেওয়া হয়
এবং তখনই আপনি পণ্য বন্দরের বাইরে আনতে পারবেন। তাই নিরাপদ ও ঝামেলামুক্ত আমদানির
জন্য বিশ্বস্ত C&F এজেন্ট নির্বাচন এবং সঠিক ডকুমেন্ট মেইনটেইন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
আমদানি খরচ হিসাব করার উপায়
চীন থেকে পণ্য আমদানি করার আগে মোট খরচ সঠিকভাবে হিসাব করা খুবই গুরুত্বপূর্ণ।
অনেক নতুন ব্যবসায়ী শুধু পণ্যের দাম হিসেব করেন, যা বড় ভুল। আসলে
শিপিং, কাস্টমস, VAT ও লোকাল ট্রান্সপোর্টসহ অনেক খরচ যোগ হয়। সব
খরচ যোগ করার পর লাভ থাকবে কিনা সেটাই আসল বিষয়। তাই শুরুতেই প্রতিটি খরচ
আলাদা করে হিসাব করা উচিত। একজন সফল আমদানিকারক সবসময় আগে থেকে সম্পূর্ণ
বাজেট পরিকল্পনা তৈরি করে রাখেন।
আমদানি খরচের মধ্যে প্রথমে আসে পণ্যের মূল দাম এবং শিপিং খরচ। ধরুন কোন পণ্যের
দাম চীনে 100 টাকা। বাংলাদেশে আসতে আসতে সেটি ২০০ টাকা ও হতে
পারে। শিপিং, ডিউটি ও ডকুমেন্ট চার্জ যোগ হয়ে দাম অনেক বেড়ে
যায়। এজন্য মার্কেট রিসার্চ ছাড়া পন্য আনা উচিত নয়। এক্সেল শিট ব্যবহার
করে Cost BreakDown তৈরি করা ভালো। এতে প্রতিটি খরচ আলাদা করে দেখা
যায়। সফল আমদানিকারকেরা সব সময় হিসাব করে ব্যবসা পরিচালনা
করেন। অনুমানের ওপর ব্যবসা চালানো ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশে পণ্য পৌঁছানোর পর কাস্টমস ডিউটি, VAT, AIT, বন্দর চার্জ এবং
C&F এজেন্ট ফি যোগ করা হয়। পণ্যের HS Code অনুযায়ী সরকার বিভিন্ন হারে
শুল্ক নির্ধারণ করে থাকে। এছাড়া গুদাম ভাড়া, ট্রাক ভাড়া প্যাকেজিং এবং
লোকাল ডেলিভারি খরচও যুক্ত হতে পারে সব খরচ যোগ করার পর যদি আপনার বিক্রয়
মূল্যের সাথে ভালো প্রফিট মার্জিন থাকে তবেই সেই পণ্য আমদানি করা বুদ্ধিমানের কাজ
তাই মার্কেট রিসার্চ ও খরচ বিশ্লেষণ ছাড়া কখনো বড় অর্ডার করা উচিত নয়।
নতুন আমদানিকারকদের গুরুত্বপূর্ণ সর্তকতা
সিম থেকে পণ্য আমদানি শুরু করার সময় নতুন ব্যবসায়ীরা সাধারণত সবচেয়ে বেশি ভুল
করেন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার কারণে। । অনেকেই মার্কেট রিসার্চ ছাড়া
শুধু কম দাম দেখে পণ্য অর্ডার করে ফেলেন পরে সেই পণ্য বাজারে বিক্রি করতে
সমস্যায় পড়েন তাই প্রথমেই কোন পণ্যের চাহিদা বেশি প্রতিযোগিতা কেমন এবং
লাভের সুযোগ কতটুকু- এসব বিষয়ে ভালোভাবে বিশ্লেষণ করা জরুরী। শুরুতেই বড়
বিনিয়োগ না করে ছোট অর্ডারের মাধ্যমে বাজার যাচাই করা সবচেয়ে নিরাপদ
উপায়। এতে ঝুকি কম থাকে এবং বাস্তব অভিজ্ঞতা তৈরি হয়।
নতুন আমদানি কারকদের আরেকটি বড় ভুল হল সাপ্লায়ার যাচাই না করে পেমেন্ট পাঠানো।
ইন্টারনেটে অনেক ভুয়া সাপ্লায়ার রয়েছে যারা অগ্রিম টাকা নেওয়ার পর যোগাযোগ
বন্ধ করে দেয় কিংবা নিম্নমানের পণ্য পাঠায়। তাই সব সময় ভেরিফাইড সাপ্লায়ার
ট্রেড এসুরেন্স বা ভালো রিভিউ থাকা সাপ্লাইয়ারের সাথে কাজ করা উচিত। সম্ভব হলে
ভিডিও কলে ফ্যাক্টরি দেখুন এবং প্রথমে স্যাম্পল অর্ডার করুন। কখনোই সম্পূর্ণ টাকা
একবারে পাঠাবেন না, বিশেষ করে নতুন সাপ্লায়ার এর ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা
প্রয়োজন।
আমদানির সময় কাস্টমস, শুল্ক এবং ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো অবহেলা করাও বড়
ধরনের সমস্যার কারণ হতে পারে। ভুল HS Code ব্যবহার করলে অতিরিক্ত ডিউটি দিতে
হতে পারে বা পণ্য আটকে যেতে পারে। এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স
Invoice,Packing List এবং Bill of Lading ঠিকভাবে সংরক্ষণ করা খুব
গুরুত্বপূর্ণ। নতুন অবস্থায় অভিজ্ঞ C&F এজেন্ট এবং শিপিং পার্টনারের
সহায়তা নেওয়া ভালো। মনে রাখবেন, আমদানি ব্যবসায় লাভের পাশাপাশি ঝুঁকিও
থাকে, তাই ধৈর্য, পরিকল্পনা এবং সঠিক তথ্য নিয়েই এগোতে হবে।
সফল আমদানি ব্যবসার বাস্তব টিপস
সফল হতে চাইলে শুধু পণ্য আনলেই হবে না, ব্র্যান্ড তৈরি করতে হবে। ভালো
প্যাকেজিং ও কাস্টমার সার্ভিস ব্যবসা কে দ্রুত বড় করে। অনলাইনে FaceBook
Page ও ওয়েবসাইট ব্যবহার করে পণ্যের প্রচার করলে দ্রুত কাস্টমার পাওয়া
যায়। । এছাড়া কাস্টমার সার্ভিস ভালো হলে পুনরায় অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক
বেড়ে যায়। । সব সময় বাজারের নতুন ট্রেন শুল্ক পরিবর্তন এবং শিপিং খরচের আপডেট
রাখুন ধৈর্য পরিকল্পনা এবং সঠিক সিদ্ধান্তই দীর্ঘমেয়াদে একজন সাধারণ
আমদানিকারককে সফল ব্যবসায়ীতে পরিণত করে।
নিয়মিত নতুন পণ্য নিয়ে গবেষণা করুন। ট্রেড পরিবর্তনের সাথে সাথে ব্যবসার
কৌশলও পরিবর্তন করতে হবে। যারা বাজার বুঝে দ্রুত সিদ্ধান্ত নেয় তারাই দীর্ঘ
মেয়াদে সফল হয়। এক জায়গায় থেমে থাকলে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে শেখা। প্রথম চালানেই বড় লাভ নাও
হতে পারে। কিন্তু অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে লাভও বাড়তে শুরু
করবে। সঠিক পরিকল্পনা থাকলে আমদানি ব্যবসা দীর্ঘ মেয়াদে অত্যন্ত লাভজনক হতে
পারে।
শেষ কথাঃ চীনের প্রোডাক্ট বাংলাদেশ আমদানি করার প্রক্রিয়া
চীন থেকে পণ্য আমদানি বর্তমানে বাংলাদেশের অন্যতম লাভজনক ব্যবসায়িক
সুযোগ। সঠিক পণ্য নির্বাচন, বিশ্বস্ত সাপ্লায়ার এবং নিরাপদ শপিং
পদ্ধতি অনুসরণ করলে নতুনরাও সফল হতে পারেন। এই গাইডে গবেষণা থেকে শুরু করে
কাস্টমস ক্লিয়ারেন্স পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজভাবে তুলে ধরা
হয়েছে। ধৈর্য ধরে পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আমদানি ব্যবসায় দীর্ঘ
মেয়াদে ভালো আয় করা সম্ভব।
আমার ব্যক্তিগত মতামত হল, নতুন উদ্যোক্তাদের শুরুতেই বড় ঝুঁকি নেওয়ার
প্রয়োজন নেই। ছোট অর্ডার দিয়ে অভিজ্ঞতা বাড়িয়ে ধীরে ধীরে ব্যবসা বড় করা
সবচেয়ে নিরাপদ কৌশল।
বর্তমানে বাংলাদেশে অনলাইন ব্যবসা ও ই-কমার্স দ্রুত বাড়ছে, তাই
সঠিকভাবে আমদানি করতে পারলে ভবিষ্যতে বিশাল সম্ভাবনা তৈরি হতে পারে। যারা
সময় নিয়ে এসে খেয়ে এবং হিসাব করে কাজ করে, তারাই শেষ পর্যন্ত এই ব্যবসায়
টিকে থাকে।





jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url