শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ সহজ গাইড

বর্তমানে অনলাইন ব্যবসার জগতে Shopify সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম গুলোর একটি। বিশেষ করে ড্রপ শিপিং ও অনলাইন স্টোর পরিচালনার জন্য নতুন উদ্যোক্তাদের প্রথম পছন্দ এখন এটি।

শপিফাই-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ-সহজ-গাইড

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার সময় সঠিক টাইটেল, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, দাম, ক্যাটাগরি এবং প্রোডাক্ট ট্যাগ সবকিছু ঠিকভাবে সেটআপ করতে হয়। এই গাইডে আপনি ধাপে ধাপে শিখবেন Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার সম্পূর্ণ নিয়ম ।

পেজ সূচিপত্রঃ শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ সহজ গাইড

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধারণা

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা মানে শুধু কোন পণ্যের ছবি আপলোড করা নয়। এখানে প্রতিটি প্রোডাক্ট কে এমন ভাবে সাজাতে হয় যাতে কাস্টমার সহজে বুঝতে পারে পণ্যটি কি এবং কেন এটি কিনবে। একটি সুন্দর প্রোডাক্ট পেজ কাস্টমারের বিশ্বাস বাড়ায় এবং বিক্রির সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে দেয়। তাই শুরু থেকেই সঠিকভাবে প্রোডাক্ট সেটআপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপনার প্রোডাক্ট পেজ যত সুন্দর ও SEO ফ্রেন্ডলি হবে, কাস্টমার তত বেশি আকৃষ্ট হবে এবং বিক্রিও বাড়বে।

Shopify এমন একটি প্লাটফর্ম যেখানে নতুনরাও খুব সহজে প্রোডাক্ট আপলোড করতে পারে। অনেক নতুন উদ্যোক্তা Shopify স্টোর তৈরি করার পর বুঝতে পারেন না কিভাবে সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। কেউ টাইটেল ঠিকভাবে লেখে না, কেউ আবার ছবি অপটিমাইজ না করেই আপলোড করে. ফলে গুগলে র‍্যাঙ্ক পাওয়া কঠিন হয়ে যায় এবং কাস্টমারও প্রোডাক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পায় না। তাই শুরু থেকেই একটি প্রফেশনাল প্রোডাক্ট সেটআপ করা জরুরী।

একটি  Shopify প্রোডাক্ট শুধুমাত্র ছবি আর দাম নয়। এর সাথে জড়িত থাকে SEO, প্রোডাক্ট ডেসক্রিপশন, ক্যাটাগরি, ইনভেন্টরি, ট্যাগ, কালেকশন এবং কাস্টমার এক্সপেরিয়েন্স। ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি টাইটেল, ছবি, দাম, ভ্যারিয়েন্ট এবং এসইও সেটিংস নিয়ন্ত্রণ করতে পারবেন। আপনি যদি এই বিষয়গুলো সঠিকভাবে সেটআপ করতে পারেন এবং সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করতে পারেন তাহলে গুগলেও দ্রুত র‍্যাঙ্ক করার সম্ভাবনা তৈরি হবে। আর খুব সহজেই আপনার স্টোরকে একটি শক্তিশালী ব্র্যান্ডের রূপ দিতে পারবেন। এক কথায় বলতে গেলে, সুন্দর প্রোডাক্ট সেটআপ মানেই অনলাইন ব্যবসার অর্ধেক সফলতা। 

Shopify ড্যাশবোর্ডে লগইন করার নিয়ম

Shopify স্টোর পরিচালনার প্রথম ধাপ হচ্ছে সঠিকভাবে ড্যাশবোর্ডে লগইন করা এজন্য প্রথমে Shopify Official Website এ গিয়ে আপনার ইমেইল পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। থাইএনেন বা লগইন করার পর আপনি Shopify Admin Panel দেখতে পারবেন এখান থেকেই পুরো স্টোর নিয়ন্ত্রণ করা হয়। নতুন ব্যবহারকারীদের জন্য শুরুতে ড্যাশবোর্ড একটু জটিল মনে হতে পারে কিন্তু কয়েকদিন ব্যবহার করলেই সব সহজ হয়ে যায়।

Shopify ড্যাশবোর্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপশন থাকে যেমন-Orders, Products, Customers, Analytics এবং Settings। প্রোডাক্ট যোগ করার জন্য মূলত প্রোডাক্টস সেকশন ব্যবহার করতে হবে। ড্যাশবোর্ডের বাম পাশে থাকা মেনু থেকে সহজেই এই অপশনগুলোতে যাওয়া যায়। Shopify এর ইন্টারফেস খুব পরিষ্কার হওয়ায় নতুন উদ্যোক্তারাও সহজে বুঝতে পারে । এজন্যই বিশ্বব্যাপী শপিফাই এত জনপ্রিয়।

নিরাপত্তার জন্য Shopify একাউন্টের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। পাশাপাশি টু ফ্যাক্টর অথেন্টিকেশন(Two Factor Authentication) চালু করলে একাউন্ট আরো নিরাপদ থাকে। কারণ। অনলাইন স্টোর এর নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনার স্টোরে যদি অনেক অর্ডার এবং কাস্টমার ডাটা থাকে তাহলে নিরাপত্তা নিয়ে কখনো অবহেলা করা উচিত নয় তাই লগইন করার সময় সব সময় Shopify Official Website ব্যবহার করুন।

Add Product অপশনে যাওয়ার পদ্ধতি

Shopify স্টোরে পণ্য যোগ করতে হলে প্রথমে ড্যাশবোর্ডে প্রবেশ করার পর বাম পাশের মেনু থেকে "Products" অপশনে ক্লিক করতে হবে। এরপর উপরে থাকা "Add Product" নামে একটি বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলেই নতুন প্রোডাক্ট যোগ করার পেজ ওপেন হবে। এখান থেকেই আপনার সম্পূর্ণ প্রডাক্ট সেটআপ শুরু হবে অর্থাৎ এখান থেকেই মূলত আপনার পণ্যের সব তথ্য যুক্ত করতে হবে। 

Add Product পেজে প্রবেশ করার পর আপনি বিভিন্ন ইনপুট ফিল্ড দেখতে পাবেন। এখানে প্রোডাক্ট টাইটেল, ডেসক্রিপশন, মিডিয়া, দাম, ইনভেন্টরি এবং SEO সেটিংস যুক্ত করা যায়। নতুন ব্যবহারকারীদের উচিত ধীরে ধীরে প্রতিটি অপশন ভালোভাবে বুঝে কাজ করা কারণ ছোট ভুলও ভবিষ্যতে সেল কমিয়ে দিতে পারে। বিশেষ করে SEO সেটিংস এবং প্রোডাক্ট ছবি সঠিকভাবে সেটআপ করা জরুরী। কারণ Shopify এর অ্যালগরিদম এবং "গুগল সার্চ" উভয়ই ভালোভাবে অপটিমাইজ করা প্রোডাক্টকে বেশি গুরুত্ব দেয়। ঠিকঠাক সেটআপ করা একটি প্রোডাক্ট আপনার স্টোরের বিক্রি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।

অনেকেই তাড়াহুড়ো করে শুধু নাম এবং দাম লিখে প্রোডাক্ট পাবলিশ করে দেয়। কিন্তু এতে এতে এসি ও দুর্বল হয় এবং কাস্টমাররাও প্রোডাক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পায় না। গুগলের র‍্যাঙ্ক পাওয়াও কঠিন হয়ে যায়। তাই প্রতিটি প্রোডাক্ট যুক্ত করার সময় সম্পূর্ণ তথ্য যোগ করা উচিত। সুন্দরভাবে প্রোডাক্ট সাজালে কাস্টমারদের আস্থা বাড়ে। পাশাপাশি আপনার  Shopify স্টোর দেখতে আরো প্রফেশনাল লাগবে।

প্রোডাক্ট টাইটেল লেখার সঠিক নিয়ম

একটি প্রোডাক্টের টাইটেল হচ্ছে কাস্টমারের প্রথম নজর কাড়ার জায়গা, তাই টাইটেল অবশ্যই পরিষ্কার, আকর্ষণীয় এবং এসইও ফ্রেন্ডলি হওয়া উচিত। টাইটেল এর মধ্যে মূল কিওয়ার্ড ব্যবহার করলে গুগলে দ্রুত র‌্যাংক পাওয়ার সম্ভাবনা বাড়ে। উদাহরণস্বরূপ  "Wireless Bluetooth Earbuds  এর পরিবর্তে "Wireless Bluetooth Earbuds with Noise Cancellation" বা "Wireless Bluetooth Earbuds for Gaming" লিখলে আরো নির্দিষ্ট অডিয়েন্স টার্গেট করা যায়।

টাইটেল খুব বেশি বড় করা উচিত নয়। সাধারণত ৫০ থেকে ৬০ ক্যারেক্টারের মধ্যে ভালো হয় এতে গুগল সার্চে সম্পূর্ণ টাইটেল দেখা যায়। পাশাপাশি টাইটেল এর মধ্যে অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার না করাই ভালো। কারণ ছোট এবং পরিষ্কার টাইটেল কাস্টোমারদের দ্রুত আকর্ষণ করে। SEO এর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকে টাইটেলে অনেক ইমোজি বা অদ্ভুত চিহ্ন ব্যবহার করেন যা দেখতে স্প্যামি লাগে। পরিষ্কার ও প্রফেশনাল টাইটেলই ভালো ফল দেয়। মনে রাখবেন -"সুন্দর টাইটেল মানেই বেশি CTR" এটাই ই-কমার্সের সোনার সূত্র।

অনেক নতুন সেলার একই ধরনের সাধারণ টাইটেল ব্যবহার করে থাকে। এতে প্রতিযোগিতার মধ্যে আলাদা হওয়া কঠিন হয়। তাই ইউনিক। ওরা গুরুত্বপূর্ণ আপনি চাইলে টাইটেল এর মধ্যে প্রোডাক্টের বিশেষ বৈশিষ্ট্য যোগ করতে পারেন। যেমন -Waterproof, Premium, Original, Fast Charging ইত্যাদি শব্দ ব্যবহার করলে CTR অনেক বেড়ে যায়।

শপিফাই-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ-সহজ-গাইড

SEO ফ্রেন্ডলি প্রোডাক্ট ডেসক্রিপশন

একটি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন শুধু কাস্টমারকে তথ্য দেয় না বরং বিক্রি বাড়াতেও সাহায্য করে।  Shopify স্টোরে ডেসক্রিপশন লেখার সময় সহজ ভাষা ব্যবহার করা উচিত নষ্ট হয়ে যাবেপাশাপাশি ডেসক্রিপশনে প্রোডাক্টের সুবিধা, ব্যবহার পদ্ধতি এবং বিশেষ বৈশিষ্ট্য পরিষ্কারভাবে লিখতে হবে। কাস্টমার যেন দ্রুত পণ্যের বিষয়ে পরিষ্কার ধারণা পান এবং বুঝতে পারেন কেন এ পণ্যটি তার দরকার।

SEO এর জন্য ডেসক্রিপশনে মূল কিওয়ার্ড স্বাভাবিকভাবে ব্যবহার করুন। যেমন আপনি যদি "Smart Watch" বিক্রি করেন তাহলে "Best Smart Watch", "Bluetooth Smart Watch", "Affordable Smart Watch" এর মতো কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করলে গুগল স্প্যাম হিসেবে ধরতে পারে। তাই স্বাভাবিকভাবে কিওয়ার্ড বসাতে হবে পাশাপাশি ছোট ছোট প্যারাগ্রাফ ব্যবহার করলে পড়তে সুবিধা হয় বুলেট পয়েন্ট ব্যবহার করলেও কনটেন্ট আরো আকর্ষণীয় দেখায়।

ছোট ছোট প্যারাগ্রাফ, বুলেট পয়েন্ট এবং সাবহেডিং ব্যবহার করলে ডেসক্রিপশন পড়তে সহজ হয়। অনেক কাস্টমার পুরো লেখা পড়ে না তাই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা করে হাইলাইট করুন। একটি শক্তিশালী ডেসক্রিপশন অনেক সময় বিজ্ঞাপন ছাড়াই বিক্রি বাড়িয়ে দিতে পারে। অনেক সময় শুধু এআই(AI) দিয়ে লেখা ডেসক্রিপশন ব্যবহার করলে সেটি খুব রোবোটীক শোনায় তাই নিজের ভাষায় কিছু মানবিক টাচ যোগ করা ভালো। যেমন বাস্তব ব্যবহার, সমস্যা সমাধান বা গ্রাহকের সুবিধা উল্লেখ করা যেতে পারে এতে কাস্টমারের বিশ্বাস বাড়ে আর বিশ্বাস বাড়লে সেলও বাড়তে শুরু করে।

Shopify প্রোডাক্ট ছবি আপলোড গাইড

অনলাইন ব্যবসায় ছবি হচ্ছে আপনার "ডিজিটাল দোকানদার"। অর্থাৎ অনলাইন ব্যবসা প্রোডাক্ট ছবি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি কারণ কাস্টমার সরাসরি পণ্য হাতে নিতে পারেনা। কাস্টমার প্রথমে ছবি দেখে সিদ্ধান্ত নেয় প্রোডাক্টটি ভালো কিনা। তাই হাই কোয়ালিটি এবং পরিষ্কার ছবি ব্যবহার করা অত্যন্ত জরুরী। ঝাপসা বা কম আলো যুক্ত ছবি কাস্টমারের বিশ্বাস কমিয়ে দেয়। 

Shopify এ ছবি আপলোড করতে Product Page এর Media Section এ গিয়ে Upload Buttonএ ক্লিক করতে হবে। চেষ্টা করুন একই প্রোডাক্টের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোলা ছবি ব্যবহার করতে। এতে কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পায়। Shopify JPG, PNG এবং WebP ফরম্যাট সাপোর্ট করে। তবে দ্রুত লোডিং এর জন্য কম সাইজের অপটিমাইজড ছবি ব্যবহার করা উচিত।

 SEO এর জন্য ছবির নামও গুরুত্বপূর্ণ। যেমন "IMG123.jpg"এর পরিবর্তে "wireless-smart-watch-black.jpg" ব্যবহার করুন। এছাড়া Alt text যোগ করলে SEO আরো শক্তিশালী হয় । এটি শপিফাই স্টোরের অর্গানিক ট্রাফিক বাড়াতে সাহায্য করে এবং Google Image Search এ র‍্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা বাড়ে। ই-কমার্স ভালো ছবি মানে "নিরব সেলসম্যান"- যে কথা না বলেও বিক্রি করিয়ে দেয়।

প্রোডাক্ট দাম ও ইনভেন্টরি সেটআপ

Shopify-এ প্রোডাক্ট যোগ করার সময় সঠিক দাম নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ। । দাম এমন হতে হবে যাতে লাভ থাকে আবার কাস্টমারের কাছে গ্রহণযোগ্য মনে হয়। অনেক নতুন উদ্যোক্তা খুব বেশি লাভ করতে গিয়ে দাম বাড়িয়ে ফেলে ফলে কাস্টমার অন্য স্টোরে চলে যায়। তাই মার্কেট রিসার্চ করে দাম নির্ধারণ করা উচিত।

ইনভেন্টরি সেকশনে স্টক এর পরিমাণ যুক্ত করা যায়। এতে কোন পণ্য স্টক আউট হলে শপিফাই স্বয়ংক্রিয়ভাবে সেটি দেখিয়ে দেয়। বড় স্টোর পরিচালনার ক্ষেত্রে এটি অনেক সহায়ক। বিশেষ করে ড্রপ শিপিং ব্যবসায় ইনভেন্টরি ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। ভুল ইনভেন্টরি সেটাপ করলে  কাস্টমারের অর্ডার ক্যান্সেল হতে পারে। নিয়মিত ইনভেন্টরি আপডেট করা একটি সফল শপিফাই স্টোরের গুরুত্বপূর্ণ অংশ।

Shopify এ Pricing Section থেকে দাম সেট করতে পারবেন। এখানে Compare at Price ব্যবহার করে ডিসকাউন্ট দেখানো যায়। উদাহরণস্বরূপ আপনি যদি ২০০০ টাকার পণজায়.১৫০০ টাকায় বিক্রি করেন তাহলে পুরনো দাম দেখিয়ে অফার প্রদর্শন করতে পারবেন। এতে CTR এবং Conversion Rate বাড়ে। 

Shopify Product Category নির্বাচনঃ

Shopify স্টোরে Product Category নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ কারণ এটি আপনার স্টোরকে আরো গোছানো ও প্রফেশনাল দেখায়। সঠিক ক্যাটাগরি ব্যবহার করলে কাস্টমার খুব সহজে প্রোডাক্ট খুঁজে পায় এবং কেনার সিদ্ধান্ত দ্রুত নিতে পারে।  এছাড়া Shopify ও Google উভয়ই আপনার প্রোডাক্ট সম্পর্কে পরিষ্কার ধারণা পায়, ফলে SEO র‍্যাঙ্ক বাড়ার সুযোগ তৈরি হয়। ভুল ক্যাটাগরি দিলে সার্স রেজাল্ট এ প্রোডাক্ট কম দেখা যেতে পারে এবংসেল কমে যেতে পারে। তাই ক্যাটাগরি নির্বাচন করার সময় প্রোডাক্টের ধরন, ব্যবহার ও টার্গেট কাস্টোমার মাথায় রাখা জরুরি।

নতুন প্রোডাক্ট যোগ করার সময় Shopify Dashboard থেকে Product-Add Product অপশনে যেতে হবে। এরপর প্রোডাক্ট অর্গানাইজেশন সেকশনে ক্যাটাগরি নামে একটি অপশন দেখা যাবে যেখানে আপনার প্রোডাক্টের ধরন অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করতে হবে। যেমন টি-শার্ট হলে "Apparel & Accessories" স্মার্ট ওয়াচ হলে "Electronics" নির্বাচন করা ভালো। Shopify সাধারণত অটো সাজেশন দেয়, তাই সঠিক কিওয়ার্ড লিখলে দ্রুত ক্যাটাগরি পাওয়া যায়। সঠিক ক্যাটাগরি দিলে Shopify SEO ও Facebook Shop আরো ভালোভাবে কাজ করে।

ক্যাটাগরি নির্বাচন করার গুরুত্বপূর্ণ টিপসঃ সব সময় নির্দিষ্ট ও প্রাসঙ্গিক ক্যাটাগরি ব্যবহার করা উচিত যাতে কাস্টমার দ্রুত প্রোডাক্ট খুঁজে পায়। একই ধরনের পণ্যের জন্য ছাপ ক্যাটাগরি ব্যবহার করলে স্টোর আরো গুছানো দেখায়। এছাড়া জনপ্রিয় সার্চ কিওয়ার্ড অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করলে Google Ranking বাড়ার সুযোগ বেশি থাকে।

প্রোডাক্ট ট্যাগ ও কালেকশন ব্যবহার

Shopify স্টোরকে সুন্দরভাবে সাজানোর জন্য প্রোডাক্ট ট্যাগ এবং কালেকশন খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। ট্যাগ ব্যবহার করলে একই ধরনের প্রোডাক্ট সহজে গ্রুপ করা যায় এবং কাস্টমার দ্রুত প্রয়োজনীয় পণ্য খুঁজে পায়। উদাহরণ হিসেবে "Men Fasion", "Wireless", Summer Collection"  ইত্যাদি ট্যাগ ব্যবহার করা যায়। এতে Shopify এর সার্চ সিস্টেম আরো স্মার্টভাবে কাজ করে। পাশাপাশি স্টোরের নেভিগেশনও অনেক বেশি প্রফেশনাল দেখায়।

Collection মূলত একই ক্যাটাগরির প্রোডাক্ট একসাথে দেখানোর একটি পদ্ধতি।যেমন "Best Selling Products", "New Arrival", "Electronics" বা "Winter Collection"নামে আলাদা কালেকশন তৈরি করা যায়। এতে ভিজিটররা এক ক্লিকেই নির্দিষ্ট ধরনের সব পণ্য দেখতে পারে। Shopify এ ম্যানুয়াল এবং অটোমেটেড দুই ধরনের কালেকশন তৈরি করা যায়। অটোমেটেড কালেকশন ব্যবহার করলে নির্দিষ্ট ট্যাগ বা শর্ত অনুযায়ী প্রোডাক্ট অটোমেটিক ভাবে যুক্ত হয়ে যায়।

সঠিকভাবে ট্যাগ ও কালেকশন ব্যবহার করলে Shopify এসইওতেও অনেক সুবিধা পাওয়া যায় কারণ গুগল সহজে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি বুঝতে পারে এবং সার্চ রেজাল্টের দ্রুত ইন্ডেক্স করতে সাহায্য করে। এছাড়া রিলেটেড প্রোডাক্ট দেখানোর ক্ষেত্রেও ট্যাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেএক্স এতে কাস্টমার একাধিক পণ্য দেখতে আগ্রহী হয় এবং বিক্রয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়। তাই স্মার্ট শপিফাই স্টোর তৈরি করার জন্য প্রোডাক্ট ট্যাগ ও কালেকশন সঠিকভাবে ব্যবহার করা অত্যন্ত জরুরী।
শপিফাই-স্টোরে-প্রোডাক্ট-যোগ-করার-ধাপ-সহজ-গাইড


Shopify SEO সেটিংস অপটিমাইজঃ

Shopify SEO সেটিংস অপটিমাইজ করা মানে আপনার স্টোরের দৃশ্যমানতা গুগলে বৃদ্ধি করা যাতে কাস্টমাররা সহজে আপনার পণ্য খুঁজে পায়। প্রথমে প্রতিটি প্রোডাক্ট এর জন্য একাধিক অ্যাওয়ার্ড রিসার্চ করুন, এবং সে কিওয়ার্ডগুলোকে প্রোডাক্ট টাইটেল, মেটা ডেসক্রিপশন এবং ইউআরএল এ অন্তর্ভুক্ত করুন। দ্বিতীয়ত, প্রতিটি পণ্যের জন্য ইউনিক ও আকর্ষণীয় মেটার ডেসক্রিপশন লিখুন যাতে ব্যবহারকারীরা ক্লিক করতে আগ্রহী হয়।

এছাড়া প্রতিটি প্রোডাক্টের ইমেজ এর ফাইল নাম এবং অল টেক্সট এসইও ফ্রেন্ডলি করুন যাতে সার্চ ইঞ্জিন সহজে ইমেজটি বুঝতে পারে। তাছাড়া স্টোরের লোডিং গতি বাড়াতেই ইমেজ কম্প্রেস করুন, দ্রুত সার্ভার ব্যবহার করুন এবং  HTTPS সিকিউরিটিনিশ্চিত করুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্লক পোস্ট এবং পণ্যের বিবরণে  নিয়মিত আপডেট এবং নতুন কনটেন্ট যোগ করা যাতে সার্চ ইঞ্জিন আপনার স্টোরকে আরো গুরুত্ব দেয়।

একটি ভালো SEO স্ট্রাটেজি হল বাইন্ডিং লিংক তৈরি করা, যেখানে প্রোডাক্ট পেজের মধ্যে সম্পর্কিত কোন বা ব্লক পোষ্টের লিংক যুক্ত করবেন এতে কাস্টমাররা একাধিক পণ্য সহজে খুঁজে পাবে সাইটের ভেতরে বেশি সময় কাটাবে আর গুগলও এগুলোকে ভালোভাবে মূল্যায়ন করে। অবশেষে নিয়মিত রিভিউ করুন কেউ আট পারফরম্যান্স ট্র্যাক করুন এবং কনভার্শন রেড বাড়াতে প্রয়োজনে পরিবর্তন আনুন।

প্রোডাক্ট পাবলিশ করার সম্পূর্ণ নিয়মঃ

Shopify এ প্রোডাক্ট পাবলিশ করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল পুরো প্রডাক্ট পেজটা ঠিকঠাক ভাবে রিভিউ করা। এখানে টাইটেল, ডেসক্রিপশন, দাম, ছবি ও ইনভেন্টরি ভালোভাবে চেক করুন। সাঈদ কালার টিচার ওয়ারেন্টি এবং প্রয়োজনীয় তথ্য ঠিকঠাকভাবে না দিলে কাস্টমারের মধ্যে কনফিউশন তৈরি হয় আর সেই কনফিউশন মানেই সেল হারানো। এছাড়া এসইও সেটিংস ও প্রোডাক্ট ইউআরএল ঠিক আছে কিনা সেটাও যাচাই করা জরুরী। তাই পাবলিশ করার আগে ড্রাফ্ট মোডে রেখে একবার ভালো করে চেক করা স্মার্ট স্টেপ।

এরপর আসে সেলস চ্যানেল সেটাপ।Shopify শুধু অনলাইন স্টোর না ফেসবুক, Instagram, TikTok এমনকি Google Shopping এও প্রোডাক্ট দেখানো যায় কিন্তু প্রতিটা প্ল্যাটফর্মের আলাদা নিয়ম থাকে। কোথাও ইমেজ সাইজ, কোথাও ক্যাটাগরি রেস্ট্রিকশন। তাই একসাথে সব চ্যানেলে পাবলিশ করার আগে তাদের পলিসি মিলিয়ে নেওয়া দরকার। এটাকে বলা যায় মাল্টি চ্যানেল স্ট্র্যাটেজি। একটা প্রোডাক্ট কিন্তু অনেক দরজা দিয়ে ঢুকে পড়ছে মার্কেটে।

প্রোডাক্ট লাইভ হওয়ার পর আসল কাজ শুরু হয় - ট্রাফিক আনা আর সেল কনভার্ট করা। সোশ্যাল মিডিয়া, SEO, আর Ads দিয়ে ভিজিটর টানতে হয় তারপর শপিফাই এনালাইটিকস দিয়ে বোঝা লাগে কোন প্রোডাক্ট কেমন পারফর্ম করছে রিভিউ কালেকশনও এখানে গেম চেঞ্জার ভালো রিভিউ মানে ট্রাস্ট আর ট্রাস্ট মানে সেল তাই শেষ না বরং এটা হল পুরো বিজনেস অপারেশনের লেভেল টু এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই গেমটা আসলে শুরু হয়।

Shopify স্টোর সফল করার বাস্তব টিপস

শফি ভাই স্টোর সফল করার প্রথম বাস্তব চাবিকাঠি হল শক্তিশালী অফার এবং প্রোডাক্ট প্রেজেন্টেশন। শুধু প্রডাক্ট রাখলেই বিক্রি হয় না সেটাকে এমনভাবে উপস্থাপন করতে হয় যেন কাস্টমার নিজেই সিদ্ধান্ত নিয়ে ফেলে। ভালো ছবি, পরিষ্কার ডেসক্রিপশন, সাইজ, কালার-ফিচার ঠিকভাবে দেখানো এবং আকর্ষণীয় অফার- এসব মিলেই কনভারশন তৈরি হয়। শিপিং বা কম্বোডিলের মতো স্মার্ট অফার কাস্টমারের আগ্রহ বাড়ায়। 

দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাফিক আনা দোকান যতই সুন্দর হোক ভিজিটর না এলে সেল হবে না এটাই বাস্তব সত্য। tiktok facebook instagram এবং google অ্যাডস হল মূল গ্রাফিক্স সোর্স। শুরুতে অর্গানিক কনটেন্ট দিয়ে ভিউ আনা ভালো। পরে ধীরে ধীরে পেইড এড দিয়ে সেল করতে হয়। নিয়মিত কনটেন্ট পোস্ট করা এবং টার্গেট অডিয়েন্স ঠিক রাখা এখানে গেম চেঞ্জার।

তৃতীয় ধাপ হল ডেটা বিশ্লেষণ এবং কাস্টমার ট্রাস্ট তৈরি করা। কোন কোন প্রোডাক্ট চলছে কোথায় মানুষ ট্যুর ছেড়ে যাচ্ছে এসব বুঝতে শপিফাই এনালাইটিকস ও অন্যান্য টুল ব্যবহার করতে হয়। পাশাপাশি রিভিউ, রিটার্ন পলিসি এবং দ্রুত কাস্টমার সাপোর্ট স্টোরের বিশ্বাস যোগ্যতা বাড়ায়। সফল স্টোর মানে শুধু সেল না বরং দীর্ঘমেয়াদে কাস্টমারের বিশ্বাস ধরে রাখা।

শেষ কথাঃ শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

শপিফাই স্টোরে প্রোডাক্ট যোগ করা শুধু একটা টেকনিক্যাল কাজ না, এটা পুরো ই-কমার্স সফলতার বেস ফাউন্ডেশন। এখানে টাইটেল, এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন, হাই কোয়ালিটি ইমেজ এবং সঠিক সেটিংস একসাথে কাজ করে একটা প্রফেশনাল লুক তৈরি করে। শুরু থেকে যদি আপনি সঠিকভাবে প্রোডাক্ট সেটআপ করেন তাহলে কাস্টমারের ট্রাস্ট তৈরি হয় এবং ranking পাওয়ার সম্ভাবনাও বাড়ে তাই প্রতিটা ধাপ হালকাভাবে না নিয়ে মনোযোগ দিয়ে করা উচিত।

বর্তমানে Shopify শুধু একটা স্টোর বিল্ডার না, বরং পুরো ডিজিটাল বিজনেস ইকো সিস্টেম। এখানে টিকে থাকতে হলে এসইও, মার্কেটিং এবং কাস্টমার এক্সপিরিয়েন্স এই তিনটা জিনিসে কন্সিসটেন্সি দরকার। যারা ধৈর্য ধরে প্রতিদিন স্টোর অপটিমাইজ করে তারাই লং টার্মে সাফল্য পায় কারণ এই প্লাটফর্মে দ্রুত সমাধানের চেয়ে পরিকল্পিত ও বুদ্ধিদীপ্ত ভাবে কাজ করাই প্রকৃত সফলতার মূল চাবিকাঠি।

শেষ কথা হল প্রডাক্ট যোগ করা মানে যাত্রা শুরু, শেষ না একটা প্রোডাক্ট লাইভ করার পর সেটাকে মার্কেটিং, ডেটা এনালাইসিস এবং কাস্টমার ফিডব্যাক দিয়ে উন্নত করতে হয় । সঠিক প্ল্যান নিয়ে এগোলে ছোট স্টোরও  ধীরে ধীরে বড় ব্রান্ডের রূপ নিতে পারে। তাই ধৈর্য, কৌশল আর ধারাবাহিকতাই Shopify সফলতার আসল ট্রিপল পাওয়ার।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
Founder & Director of "JKUM Education IT" ডিজিটাল মার্কেটিং, SEO, ব্লগিং ও অনলাইন ইনকাম বিষয়ে অভিজ্ঞ একজন কনটেন্ট ক্রিয়েটর ও টেক ব্লগার। তিনি নিয়মিত বাস্তবভিত্তিক গাইড, টিপস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুনদের অনলাইন জগতে দক্ষ করে তুলতে কাজ করছেন। তার লক্ষ্য — “প্রযুক্তিকে সহজ করা এবং তরুণদের সফলতার পথে এগিয়ে নেওয়া।” ।