ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায়

আপনি কি ইউটিউব থেকে আয় করার উপায় সম্পর্কে জানতে চান? ঘরে বসে নিজের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে আয় করতে চান? তাহলে "ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায়" পোস্টটি আপনার জন্য। কারণ আজকের এই লেখায় আমরা জানবো কিভাবে ইউটিউবকে কাজে লাগিয়ে ১৫টি ভিন্ন উপায়ে আয়ের সুযোগ তৈরি করা যায়।

ইউটিউব-থেকে-আয়-করার-সেরা-১৫টি-উপায়

বর্তমানে ইউটিউব শুধু ভিডিও দেখার বা বিনোদনের প্ল্যাটফর্ম নয়; এটি অনলাইন আয়েরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সঠিক বিষয় নির্বাচন, মানসম্মত কনটেন্ট তৈরি এবং ধারাবাহিকভাবে কাজ করার মাধ্যমে আপনিও ধীরে ধীরে ইউটিউব থেকে আয়ের পথ তৈরি করতে পারেন।

পোস্ট সূচিপত্রঃ ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায়

ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায়

বর্তমান সময়ে অনলাইনে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো YouTube। ইউটিউব থেকে আয় করার সুযোগ এখন শুধু ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মধ্যেই সীমাবদ্ধ নয়। একজন ক্রিয়েটর তার চ্যানেলের ধরন, দর্শকদের আগ্রহ, নিজের দক্ষতা এবং ব্যবসায়িক পরিকল্পনা অনুযায়ী একাধিক আয়ের পথ তৈরি করতে পারেন। ফলে একই চ্যানেল থেকে বিজ্ঞাপন, পণ্য বা সেবা প্রচার, দর্শকদের সহযোগিতা এবং বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে ভিন্ন ভিন্নভাবে আয় করা সম্ভব।

তবে প্রতিটি আয়ের পদ্ধতি সবার জন্য সমান ভাবে কার্যকর নয়। কোন পদ্ধতি শুরু করার আগে আপনার কনটেন্টের নিশ, টার্গেট অডিয়েন্স, চ্যানেলের বর্তমান অবস্থান এবং আপনি কি ধরনের কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করেন এসব বিষয়ে বিবেচনা করা গুরুত্বপূর্ণ। পাশাপাশি ইউটিউবে এর মনিটাইজেশন পলিসি, এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এবং সংশ্লিষ্ট আয়ের পদ্ধতির নিয়ম গুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকলে ভবিষ্যতে বিভিন্ন সমস্যা এড়ানো যায়।

আরও পড়ুনঃ অনলাইনে টাকা ইনকাম করার ৩০টি বাস্তব উপায় (২০২৬)

এই "ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায়" পোস্টে তাই প্রতিটি আয়ের উপায় আলাদাভাবে আলোচনা করা হয়েছে। কোন পদ্ধতিতে কিভাবে আয় করা যায়, কার জন্য সেটি উপযোগী, কি কি বিষয় প্রয়োজন এবং আয়ের সম্ভাবনা বাড়াতে কিভাবে কাজ করা উচিত এসব বিষয়ে সহজভাবে তুলে ধরা হয়েছে। এতে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতিগুলো বেছে নিয়ে ইউটিউব চ্যানেলকে একটি কার্যকর আয়ের মাধ্যম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা সহজ হবে।

ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায় গুলো চলুন এক নজরে দেখে নিইঃ

  1. বিজ্ঞাপন ও গুগল এডসেন্স এর মাধ্যমে আয়
  2. স্পন্সরশীপ এর মাধ্যমে আয়
  3. অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
  4. ইউটিউব শপিং এর মাধ্যমে পণ্য প্রচার ও বিক্রি করে আয়
  5. ইউটিউব থেকে নিজের পণ্য বিক্রি করে আয়
  6. অনলাইন কোর্স ও ডিজিটাল পণ্য বিক্রি করে আয়
  7. নিজের ব্যবসা ও সার্ভিসের মার্কেটিং করে আয়
  8. কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে আয়
  9. ভিডিও তৈরি ও এডিটিং সার্ভিস দিয়ে আয়
  10. চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আয়
  11. লাইভে সুপার চ্যাট ও সুপার স্টিকার থেকে আয়
  12. Youtube সুপার থ্যাংকস এর মাধ্যমে আয়
  13. ইউটিউব প্রিমিয়াম থেকে আয়
  14. ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পণ্য ও সার্ভিস প্রচার করে আয়
  15. ব্র্যান্ড প্রমোশন ও পেইড প্রমোশন করে আয়

এবার ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায় সম্পর্কে এবং ইউটিউব থেকে আয় শুরু করার আগে কি কি জানা জরুরী, ইউটিউব থেকে আয় করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, ইউটিউব থেকে আয় বাড়ানোর কি কি কার্যকর কৌশল রয়েছে সেসব সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক।

1. ইউটিউব থেকে বিজ্ঞাপন ও গুগল এডসেন্স এর মাধ্যমে আয়

ইউটিউব থেকে বিজ্ঞাপন ও গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করা হলো ভিডিও কনটেন্ট থেকে অর্থ উপার্জনের সবচেয়ে পরিচিত পদ্ধতি গুলোর একটি। আপনার ভিডিওতে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে তৈরি আয়ের একটি অংশ ইউটিউব যোগ্য ক্রিয়েটরদের প্রদান করে। ভিডিওর বিষয়, দর্শকদের আগ্রহ এবং বিজ্ঞাপনের ধরন অনুযায়ী এই আয়ের পরিমাণ ভিন্ন হতে পারে।

এই পদ্ধতিতে ভালো ফল পেতে হলে এমন কনটেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ যেগুলো দর্শক নিয়মিত দেখতে আগ্রহী এবং যেগুলোর জন্য পর্যাপ্ত অডিয়েন্স তৈরি করা সম্ভব। শুধু ভিডিও আপলোড করলেই আয় বাড়বে না- ভালো থাম্বনেল, আকর্ষণীয় টাইটেল, দর্শক উপযোগী বিষয় এবং নিয়মিত কনটেন্ট প্রকাশের মাধ্যমে চ্যানেলের রিচ ও ওয়াচ টাইম বাড়ানোর দিকে মনোযোগ দিতে হবে।
বিজ্ঞাপন থেকে আয়ের একটি বড় সুবিধা হল একটি ভালো ভিডিও দীর্ঘ সময় ধরে দর্শকের কাছে পৌঁছাতে পারলে সেটি পরবর্তীতেও আয়ের সুযোগ তৈরি করতে পারে। তবে ভিউজ বেশি হলেই যে আয়ও একই হারে বাড়বে এমন নয়। দর্শকদের অবস্থা্‌ন, বিজ্ঞাপনের চাহিদা, কন্টেন্ট ক্যাটাগরি এবং ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর সুযোগসহ বিভিন্ন বিষয় আয়ের পরিমাণকে প্রভাবিত করে। তাই এটিকে দ্রুত অর্থ উপার্জনের পদ্ধতি হিসেবে না দেখে ধীরে ধীরে একটি স্থায়ী কনটেন্ট বেইজড ইনকাম তৈরির উপায় হিসেবে দেখা ভালো। 

2. ইউটিউব থেকে স্পন্সরশিপের মাধ্যমে আয় করার উপায়

ইউটিউব থেকে স্পন্সরশিপের মাধ্যমে আয় করার উপায় হল কোন ব্র্যান্ড বা কোম্পানির পণ্য, সেবা কিংবা ব্র্যান্ডের প্রচারের বিনিময়ে পারিশ্রমিক নেওয়া। আপনার চ্যানেলে নির্দিষ্ট ধরনের দর্শক তৈরি হলে এবং তাদের সঙ্গে ভালো এনগেজমেন্ট থাকলে বিভিন্ন প্রতিষ্ঠান আপনার কনটেন্ট এর মাধ্যমে তাদের টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছাতে আগ্রহী হতে পারে। স্পন্সরশিপ এর ক্ষেত্রে ব্র্যান্ড সরাসরি আপনার সঙ্গে চুক্তি করে ভিডিও বা কনটেন্টে তাদের পণ্য কিংবা বার্তা প্রচার করাতে পারে।

স্পন্সরশিপ পাওয়ার ক্ষেত্রে শুধু সাবস্ক্রাইবার সংখ্যা বেশি হলে যথেষ্ট নয় আপনার চ্যানেলের নিশ,  দর্শকদের আগ্রহ, ভিডিওর মান, এনগেজমেন্ট এবং অডিয়েন্স এর সঙ্গে আপনার বিশ্বাসযোগ্যতা সবকিছুই গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, প্রযুক্তি বিষয়ক চ্যানেলে স্মার্টফোন, সফটওয়্যার বা বিভিন্ন প্রযুক্তি পণ্যের ব্র্যান্ডের স্পন্সারশীপ পাওয়ার সম্ভাবনা বেশি হতে পারে। একইভাবে শিক্ষা, রান্না, ভ্রমণ, সৌন্দর্য বা ফিটনেস এর মত নির্দিষ্ট বিষয়ের চ্যানেলেও তাদের নিজ নিজ নেশ এর ব্রান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারে।
তবে স্পন্সরশীপ নেওয়ার সময় শুধু পারিশ্রমিকের দিকে না তাকিয়ে ব্র্যান্ড ও পণ্যের মান এবং নিজের অডিয়েন্সের সঙ্গে তার সম্পর্কও বিবেচনা করা উচিত। কোন ভিডিওতে পেইড প্রমোশন, স্পন্সরশিপ বা অন্য কমার্শিয়াল রিলেশনশিপ থাকলে youtube কে তা জানাতে হয় এবং প্রযোজ্য পেইড প্রমোশন ডিসক্লোজার ও অ্যাডভার্টাইজিং পলিসিস মেনে চলতে হয়। ভালোভাবে বাছাই করা স্পন্সরশীপ আপনার আয়ের পাশাপাশি চ্যানেল এর প্রফেশনাল ভ্যালু বাড়াতে পারে কিন্তু অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর প্রচারণা দর্শকদের আস্থা নষ্ট করতে পারে তাই সেদিকে খুব খেয়াল রাখবেন।

3. ইউটিউব থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায়

ইউটিউব থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করার উপায় হল অন্য কোন কোম্পানি বা অনলাইন প্লাটফর্মের পণ্য বা সেবা নিজের দর্শকদের কাছে পরিচয় করিয়ে দিয়ে কমিশন অর্জন করা। এজন্য আপনি কোন পণ্যের রিভিউ বা পর্যালোচনা, তুলনা, আনবক্সিং, টিউটোরিয়াল কিংবা ক্রয় নির্দেশিকা বা বায়িং গাইড ধরনের ভিডিও তৈরি করতে পারেন। দর্শক আপনার দেওয়া অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে কোন পণ্য কিনলে বা নির্ধারিত একশন সম্পূর্ণ করলে সংশ্লিষ্ট অ্যাফিলিয়েট প্রোগ্রামের নিয়ম অনুযায়ী কমিশন পাওয়া যেতে পারে। youtube এ এফিলিয়েট কন্টেন্ট নিজে থেকে নিষিদ্ধ নয় তবে ব্যবহৃত লিংক ও কনটেন্টকে ইউটিউবের প্রযোজ্য নীতিমালা মেনে চলতে হয়।
এই পদ্ধতির অন্যতম সুবিধা হল নিজের পণ্য তৈরি, সংরক্ষণ বা ডেলিভারি দেওয়ার ঝামেলা ছাড়াই পণ্য ভিত্তিক কনটেন্ট থেকে আয়ের সুযোগ তৈরি করা যায়। আপনার চ্যানেলের বিষয়ে সঙ্গে মিল রেখে ভালো মানের নির্বাচন করে সেটির ব্যবহার, বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা এবং কোন ধরনের মানুষের জন্য এটি উপযোগী এসব তথ্য ভিডিওতে তুলে ধরতে পারেন। বিশেষ করে এমন ভিডিও তৈরি করা ভালো যা দর্শকের কোন সমস্যা সমাধান করে বা কেনার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য দেয়। দীর্ঘমেয়াদি ভালো কনটেন্ট ভবিষ্যতেও নতুন দর্শকের কাছে পৌঁছে এফিলিয়েট সেলস এর সুযোগ তৈরি করতে পারে।

ইউটিউব-থেকে-আয়-করার-সেরা-১৫টি-উপায়


অ্যাফিলিয়েট মার্কেটিং এ সফল হতে হলে শুধু বেশি সংখ্যক এফিলিয়েট লিংক দেওয়ার পরিবর্তে বিশ্বাসযোগ্য রিকমেন্ডেশন দেওয়ার দিকে গুরুত্ব দিতে হবে। কোন পণ্যের ভালো দিকের পাশাপাশি প্রয়োজন হলে সীমাবদ্ধতাও তুলে ধরলে দর্শকের আস্থা বাড়ে। একই সঙ্গে কোন লিংক এফিলিয়েট এবং সেখান থেকে আপনি কমিশন পেতে পারেন এই বিষয়টি যথাযথভাবে জানানো উচিত। ইউটিউবে এক্সটার্নাল লিঙ্ক ব্যবহারের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং শর্টস এর কমেন্ট ও ডিস্ক্রিপশনে সাধারণ ইউআরএল ক্লিকেবল নয় তাই লিংক কোথায় ও কিভাবে সেটিও আগে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

4. ইউটিউব শপিং এর মাধ্যমে পণ্য প্রচার ও বিক্রি করে আয় করার উপায়

ইউটিউব শপিং এর মাধ্যমে পণ্য প্রচার ও বিক্রি করে আয় করার উপায় হল ভিডিও কনটেন্ট এর সঙ্গে পন্যকে যুক্ত করে দর্শকদের সামনে সেগুলো তুলে ধরা। যোগ্য ক্রিয়েটররা ভিডিও, শর্টস, বা   লাইভ কনটেন্ট এ পণ্য ট্যাগ করতে পারেন, ফলে দর্শক কন্টেন্ট দেখার সময় পণ্যের তথ্য জানতে এবং অ্যাভেইলেবল শপিং এক্সপেরিয়েন্স এর মাধ্যমে সেটি কেনার দিকে যেতে পারেন। ইউটিউব শপিং এর এফিলিয়েট প্রোগ্রাম এ কোন দর্শক ট্যাগড প্রোডাক্ট কিনলে সংশ্লিষ্ট কমিশন পাওয়ার সুযোগ থাকে।

এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর হতে পারে প্রোডাক্ট রিভিউ, আনবক্সিং, টিউটোরিয়াল, কম্পারিজন বা তুলনা বা রিকমেন্ডেশন ধরনের কন্টেন্টের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ কোন গেজেট নিয়ে ভিডিও তৈরি করার সময় সেই গেজেটটি ট্যাগ করা থাকলে দর্শক ভিডিও দেখার পাশাপাশি পণ্যটি সম্পর্কে আরো জানতে পারেন। এতে আলাদা করে প্রতিটি পণ্যের লিংক খুঁজে দেওয়ার ঝামেলা কমে এবং ইউটিউব স্টুডিও থেকে শপিং রিলেটেড পারফরম্যান্স ও আর্নিং সম্পর্কে তথ্য দেখতে পারেন।
তবে ইউটিউব শপিং এর সব সুবিধা সব দেশ ও ক্রিয়েটর এর জন্য একইভাবে অ্যাভেলেবল নয়। বর্তমানে ইউটিউব এর শপিং অ্যাফিলিয়েট প্রোগ্রাম নির্দিষ্ট কিছু দেশে এলেজেবল ক্রিয়েটরস এর জন্য চালু রয়েছে এবং যোগ্যতার শর্ত প্রযোজ্য; তাই বাংলাদেশ থেকে এই সুবিধা ব্যবহার করা যাবে কিনা তা প্রকাশিত বর্তমান এলিজিবিলিটি লিস্ট অনুযায়ী আগে যাচাই করা জরুরী। ভালো ফল পেতে হলে শুধু বেশি পণ্য ট্যাগ না করে নিজের অডিয়েন্স এর জন্য সত্যিই প্রাসঙ্গিক পণ্য নির্বাচন করা এবং স্বাভাবিকভাবে কন্টেন্টের সঙ্গে যুক্ত করাই বেশি কার্যকর। 

5. ইউটিউব থেকে নিজের পণ্য বিক্রি করে আয় করার উপায়

ইউটিউব থেকে নিজের কোন বিক্রি করে আয় করার উপায়টি আপনার জন্য বিশেষভাবে কার্যকর হতে পারে, যদি আপনার নিজের কোন পণ্য বা ব্যবসা থাকে । ধরুন আপনি বই, পোশাক, হস্তশিল্প, খাবার, বিউটি প্রোডাক্ট, গেজেট কিংবা অন্য কোন পণ্য বিক্রি করেন। সেক্ষেত্রে শুধু পণ্যের বিজ্ঞাপন না করে সেটির ব্যবহার, সুবিধা, কার্যকারিতা বা বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিও তৈরি করতে পারেন। এতে আপনার দর্শক পণ্যটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আগ্রহী হলে সেটি নিতে পারবেন।

আপনি চাইলে আপনার পণ্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের হেল্পফুল কন্টেন্ট তৈরি করতে পারেন। যেমন পণ্যটি কিভাবে ব্যবহার করবেন, কোন সমস্যার সমাধানে এটি কাজে আসে, কিভাবে এর যত্ন নিতে হয় কিম্বা কেন অন্য পণ্যের তুলনায় এটি আপনার জন্য ভালো হতে পারে এসব বিষয়ে সহজ ভাবে তুলে ধরতে পারেন। এতে আপনার ভিডিও শুধু বিক্রির উদ্দেশ্যে তৈরি একটি বিজ্ঞাপন হয়ে থাকবে না, বরং দর্শকের কাজে লাগে এমন একটি তথ্যবহুল কনটেন্ট হয়ে উঠবে। আর একজন দর্শক যখন আপনার কাছ থেকে নিয়মিত উপকারী তথ্য পান তখন ধীরে ধীরে আপনার পণ্য ও ব্যবসার প্রতিও তার আস্থা তৈরি হতে পারে। 
তবে এখানে একটা বিষয় মনে রাখা দরকার ভিডিও দেখিয়ে দর্শক আপনার পণ্য কিনবেন কিনা সেটি শুধু প্রচারের উপর নির্ভর করে না পণ্যের মান, যুক্তি সঙ্গত দাম, পরিষ্কার তথ্য, সহজে অর্ডার করার ব্যবস্থা এবং ভালো কাস্টমার সার্ভিসও সমান গুরুত্বপূর্ণ। তাই আপনি যদি ইউটিউব এর মাধ্যমে নিজের পণ্য বিক্রি করতে চান তাহলে ভিডিওর পাশাপাশি পুরো কেনাকাটার অভিজ্ঞতাটাকেও সহজ ও নির্ভরযোগ্য করে তুলুন। এভাবে ধীরে ধীরে আপনার দর্শকদের একটি অংশকে নিয়মিত ক্রেতায় পরিণত করা সম্ভব আর ইউটিউব আপনার ব্যবসার জন্য একটি শক্তিশালী প্রচার ও বিক্রয় মাধ্যম হিসেবে কাজ করতে পারে। 

6. ইউটিউব এর মাধ্যমে অনলাইন কোর্স ও ডিজিটাল পণ্য বিক্রি করে আয়

ইউটিউব এর মাধ্যমে অনলাইন কোর্স ও ডিজিটাল পণ্য বিক্রি করে আয় করার সুযোগটি আপনার জন্য বেশ ভালো হতে পারে যদি কোন নির্দিষ্ট বিষয়ে আপনার দক্ষতা থাকে। ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ল্যাংগুয়েজ লার্নিং বা কোন শিক্ষামূলক বিষয়ে ভালো জানেন। সে ক্ষেত্রে আপনার জ্ঞানকে কাজে লাগিয়ে একটি পূর্ণাঙ্গ অনলাইন কোর্স তৈরি করতে পারেন এবং ইউটিউব ভিডিওর মাধ্যমে সেই বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ ধারণা বিনামূল্যে শেখাতে পারেন। এতে দর্শক আপনার শেখানোর ধরন সম্পর্কে ধারণা পাবেন এবং আগ্রহী হলে বিস্তারিত কোর্সটি কিনতে পারেন।

শুধু অনলাইন কোর্স নয় আপনি বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্টও তৈরি করে বিক্রি করতে পারেন। যেমনঃ e-book, pdf গাইড, চেক লিস্ট, টেমপ্লেট, প্রেজেন্টেশন টেমপ্লেট, ডিজাইন অ্যাসেট, ওয়ার্ক সিট, প্রিসেট কিম্বা অন্য কোন ডাউনলোডেবল রিসোর্স। এখানে আপনার সুবিধা হল একটি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করার পর সেটি বারবার বিক্রি করা সম্ভব এবং প্রতিবার নতুন করে physical product তৈরি বা ডেলিভারি করার প্রয়োজন হয় না। ইউটিউব এর ভিডিওকে তাই এমন একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারেন যেখানে দর্শকের সমস্যার সমাধান দেওয়ার পাশাপাশি আপনার তৈরি পেইড রিসোর্স এর প্রয়োজনীয়তাও স্বাভাবিকভাবে বোঝানো যায়।

তবে কোর্স বা ডিজিটাল পণ্য বিক্রি করতে গেলে আগে বুঝতে হবে আপনার দর্শক আসলে কি শিখতে বা কোন সমস্যার সমাধান পেতে চান। আপনি যদি তাদের প্রয়োজন বোঝে উপকারী কনটেন্ট তৈরি করেন তাহলে পেইড প্রোডাক্ট এর প্রতি আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ে। তাই শুরুতেই শুধু বিক্রির কথা না বলে কিছু মূল্যবান জ্ঞান বিনামূল্যে শেয়ার করুন। দর্শকের প্রশ্ন ও সমস্যাগুলো লক্ষ্য করুন এবং সে অনুযায়ী আপনার কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন। এতে আপনার কনটেন্ট এর উপর বিশ্বাস তৈরি হবে এবং সেই বিশ্বাস থেকেই ভবিষ্যতে একজন দর্শক আপনার পেইড কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট এর ক্রেতা হতে পারেন।

7. ইউটিউব ব্যবহার করে নিজের ব্যবসা ও সার্ভিসের মার্কেটিং করে আয়

ইউটিউব ব্যবহার করে নিজের ব্যবসা ও সার্ভিসের মার্কেটিং করে আয় করার পদ্ধতিটি একটু ভিন্ন। এখানে ইউটিউব থেকে সরাসরি বিজ্ঞাপনের টাকা পাওয়াই মূল লক্ষ্য নয়; বরং আপনার ভিডিও দেখে যেন সম্ভাব্য ক্রেতা বা ক্লায়েন্ট আপনার ব্যবসা ও সার্ভিস সম্পর্কে জানতে পারেন সেটিই প্রধান উদ্দেশ্য। ধরুন- আপনি ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ফটোগ্রাফি, শিক্ষা বা অন্য কোন সার্ভিস দেন। সেই কাজের অভিজ্ঞতা, সমস্যা সমাধানের উপায় এবং আপনার কাজের উদাহরণ নিয়ে ভিডিও তৈরি করলে আগ্রহী দর্শক আপনার সার্ভিস সম্পর্কে সহজেই জানতে পারবেন।

আপনি চাইলে ভিডিওর মাধ্যমে আপনার কাজের পোর্টফলিও এবং এক্সপার্টিসও তুলে ধরতে পারেন। যেমন কোনো ক্লায়েন্টের সমস্যার কিভাবে সমাধান করেছেন, একটি ওয়েবসাইট তৈরি করার সময় কি কি বিষয় বিবেচনা করেছেন অথবা কোন সার্ভিস নেওয়ার আগে একজন কাস্টমার এর কোন বিষয়গুলো জানা উচিত এসব নিয়ে তথ্যবহুল ভিডিও তৈরি করা যায়। এতে দর্শক শুধু আপনার সার্ভিসের নাম জানবেন না আপনার দক্ষতা সম্পর্কেও ধারণা পাবেন। একজন সম্ভাব্য ক্লায়েন্ট যখন আপনার কাজের ধরন ও জ্ঞান সম্পর্কে আগে থেকেই কিছুটা নিশ্চিত হতে পারেন, তখন আপনার সঙ্গে যোগাযোগ করার সম্ভাবনাও বাড়তে পারে। 
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও কে শুধু বিজ্ঞাপনের মতো না বানিয়ে দর্শকের জন্য সত্তিকারের উপকারী করে তোলা। আপনি যত বেশি বাস্তব সমস্যা নিয়ে কথা বলবেন এবং সমাধান দেবেন তত বেশি মানুষের কাছে আপনার এক্সপার্টিজ প্রকাশ পাবে। ভিডিওর ডেসক্রিপশনে ওয়েবসাইট, পোর্টফোলিও, কন্টাক্ট ইনফরমেশন বা বুকিং পেজ এর মত প্রাসঙ্গিক তথ্য দেওয়া যেতে পারে যাতে আগ্রহীদর্শক সহজেই আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কিভাবে ইউটিউব আপনার জন্য শুধু প্রচারের মাধ্যম নয় বরং নতুন কাস্টমার ও ক্লায়েন্ট পাওয়ার একটি দীর্ঘ মেয়াদী মার্কেটিং চ্যানেল হয়ে উঠতে পারে।

8. ইউটিউব থেকে কনটেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে আয়

ইউটিউব থেকে কন্টেন্ট রাইটিং ও ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে আয় করার সুযোগটি আপনার জন্য ভালো হতে পারে যদি লেখালেখি বা কোন নির্দিষ্ট ফ্রিল্যান্সিং স্কিল এ আপনার দক্ষতা থাকে। ধরুন- আপনি ব্লগ রাইটিং, এসইও কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং, সোশ্যাল মিডিয়া কনটেন্ট বা অন্য কোন রাইটিং সার্ভিস দিতে পারেন। তাহলে ইউটিউবে সেই বিষয়ের উপর টিউটোরিয়াল, রাইটিং টিপস, নমুনা ওয়ার্ক বা বাস্তব সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করে আপনার দক্ষতা সম্ভাব্য ক্লাইন্ট এর সামনে তুলে ধরতে পারেন।

আপনার ভিডিও গুলো এখানে অনেকটা পোর্টফোলিও এর মত কাজ করতে পারে। যেমন - আপনি কিভাবে একটি এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লেখেন, একটি ভালো প্রোডাক্ট ডেসক্রিপশন তৈরি করতে কি কি বিষয় মাথায় রাখেন কিম্বা একটি ব্লগ পোস্ট এর স্ট্রাকচার কিভাবে সাজান এসব বিষয়ে প্রাক্টিক্যালি দেখাতে পারেন। এতে দর্শক আপনার শুধু কথা শুনবেন না আপনার কাজের ধরনও দেখতে পারবেন। ফলে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের কনটেন্ট রিলেটেড কাজের জন্য দক্ষ কাউকে খোঁজ করলে আপনার ভিডিও দেখে আপনার সঙ্গে যোগাযোগ করার আগ্রহ তৈরি হতে পারে।
তবে শুধু নিজের সার্ভিস এর প্রচার করলেই ক্লায়েন্ট পাওয়া সহজ হবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। প্রথমে আপনার টার্গেট অডিয়েন্স কারা, তারা কি ধরনের সমস্যায় পড়েন এবং আপনার স্কিল দিয়ে সেই সমস্যার কিভাবে সমাধান করা যায় সেদিকে মনোযোগ দিন। ভিডিওর মাধ্যমে নিয়মিত উপকারী তথ্য দেওয়ার পাশাপাশি ডেসক্রিপশনে আপনার পোর্টফোলিও, যোগাযোগ মাধ্যম বা ফ্রিল্যান্সিং প্রোফাইল এর তথ্য দিতে পারেন এভাবে ধীরে ধীরে আপনার এক্সপার্টিস এর পরিচিতি তৈরি হলে ইউটিউব থেকে সরাসরি সার্ভিস রিলেটেড ক্লায়েন্ট পাওয়ার পাশাপাশি আপনার প্রফেশনাল ব্র্যান্ডও শক্তিশালী হতে পারে।

ইউটিউব-থেকে-আয়-করার-সেরা-১৫টি-উপায়

9. ইউটিউব থেকে ভিডিও তৈরী ও এডিটিং সার্ভিস দিয়ে আয়

ইউটিউব থেকে ভিডিও তৈরী ও এডিটিং সার্ভিস দিয়ে আয় করার সুযোগটি তাদের জন্য বেশ কার্যকর যাদের ভিডিও প্রোডাকশন বা এডিটিং এর দক্ষতা রয়েছে। আপনি যদি ভিডিও কাটছাঁট, সাবটাইটেল যোগ করা, থাম্বনেল তৈরি করা, ট্রাঞ্জিসন, সাউন্ড এডিটিং, কালার কারেকশন কিংবা বিভিন্ন ধরনের শর্ট ফর্ম ও লং ফ্রম ভিডিও এডিটিং করতে পারেন তাহলে নিজের কাজের দক্ষতা ইউটিউব এর মাধ্যমে সম্ভাব্য ক্লায়েন্টদের সামনে তুলে ধরতে পারেন। আপনার তৈরি করা স্যাম্পল বা ডেমনস্ট্রেশন ভিডিও দেখেই অনেকেই বুঝতে পারবেন আপনি কি ধরনের কাজ করতে পারেন।

আপনি চাইলে নিজের ইউটিউব চ্যানেলে এডিটিং টিউটোরিয়াল, পূর্বের এবং পরের তুলনা, এডিটিং টিপস কিংবা কোন ভিডিও কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করেন সেটিও দেখাতে পারেন। উদাহরণস্বরূপ- একটি সাধারণ ফুটেজ কিভাবে সম্পাদনা করে আকর্ষণীয় ভিডিওতে পরিণত করা যায় সেটি দেখালে আপনার স্কিল এর বাস্তব প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে বিভিন্ন ধরনের এডিটিং প্রজেক্ট এর স্যাম্পল প্রকাশ করলে সম্ভাব্য ক্লায়েন্ট আপনার কাজের কোয়ালিটি, স্টাইল এবং ক্রিয়েটিভিটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারেন।
এই ক্ষেত্রে ইউটিউবকে শুধু ক্লায়েন্ট খোঁজার মাধ্যম হিসেবে না দেখে নিজের ভিডিও এডিটিং ব্র্যান্ড তৈরীর প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহার করতে পারেন। নিয়মিত ভালো মানের স্যাম্পল ও হেল্পফুল কন্টেন্ট প্রকাশ করার পাশাপাশি ডেসক্রিপশনে আপনার পোর্টফোলিও, যোগাযোগের মাধ্যম বা সার্ভিস ডিটেলস দেওয়া যেতে পারে। তবে অন্যের ভিডিও বা কপিরাইট ফুটে জ হোটেল পোর্টফোলিও হিসেবে ব্যবহার করার সময় অবশ্যই প্রয়োজনীয় পারমিশন নিশ্চিত করুন। নিজের দক্ষতা ও কাজের মান ধারাবাহিকভাবে তুলে ধরতে পারলে ইউটিউব থেকে নতুন ক্লায়েন্ট পাওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী ফ্রিল্যান্স কাজের সুযোগও তৈরি হতে পারে। 

10. ইউটিউব চ্যানেল মেম্বারশিপ এর মাধ্যমে আয়

ইউটিউব চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আয় হলো আপনার নিয়মিত দর্শকদের কাছ থেকে মাসিক অর্থ পাওয়ার একটি উপায়। আপনি যদি এমন একটি অডিয়েন্স তৈরি করতে পারেন যারা আপনার ভিডিও নিয়মিত দেখেন এবং আপনার কনটেন্টকে মূল্য দেন, তাহলে তারা চ্যানেল মেম্বারশিপের মাধ্যমে আপনার সদস্য হতে পারেন। এর বিনিময়ে সদস্যদের জন্য বিশেষ সুবিধা দেওয়া যায়, যেমন এক্সক্লুসিভ কন্টেন্ট, মেম্বার অনলি পোস্টস, ব্যাজেস, কাস্টম ইমোজিস, বা অন্যান্য নির্ধারিত সুবিধা। ইউটিউবের তথ্য অনুযায়ী, এই ফিচার ব্যবহার করে এলিজিবল চ্যানেলস তাদের দর্শকদের কাছ থেকে রিক্যারিং মান্থলি পেমেন্টস গ্রহণ করতে পারে।

মেম্বারশিপ চালু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আপনি সদস্যদের জন্য কি ধরনের অতিরিক্ত ভ্যালু দেবেন, সেটি ঠিক করা। ধরুন, সাধারণ দর্শকদের জন্য আপনি সপ্তাহে কয়েকটি ভিডিও প্রকাশ করেন; সদস্যদের জন্য আলাদা বিহাইন্ড-দ্য সিনস কনটেন্ট, বিশেষ টিউটোরিয়াল, মেম্বারস-অনলি লাইভ স্ট্রিম, বা অতিরিক্ত রিসোর্সেস দিতে পারেন। তবে এমন সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি না দেওয়াই ভালো, যা দীর্ঘদিন নিয়মিতভাবে সরবরাহ করা আপনার পক্ষে কঠিন হবে। বরং কম সংখ্যক কিন্তু বাস্তবসম্মত সুবিধা দিয়ে শুরু করে পরে অডিয়েন্স এর আগ্রহ অনুযায়ী মেম্বারশিপ বেনিফিটস বানানো যেতে পারে।
আরেকটি বিষয় মনে রাখা দরকার, চ্যানেল মেম্বারশিপ সবার জন্য স্বয়ংক্রিয়ভাবে অ্যাভেইলেবল নয়; এর জন্য ইউটিউব-এর নির্দিষ্ট এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস পূরণ করতে হয় এবং ফিচারটি আপনার চ্যানেল ও লোকেশনের জন্য অ্যাভেইলেবল হতে হয়। তাই আগে নিজের চ্যানেল-এর এলিজিবিলিটি যাচাই করে নেওয়া উচিত। আপনি যদি সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন, তাদের জন্য সত্যিই আলাদা কিছু দেওয়ার চেষ্টা করেন এবং কমিউনিটির প্রতি যত্নশীল থাকেন, তাহলে মেম্বারশিপ শুধু আয়ের মাধ্যম নয় আপনার সবচেয়ে লয়্যাল দর্শকদের নিয়ে একটি শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার সুযোগও হয়ে উঠতে পারে।

11. ইউটিউব লাইভে সুপার চ্যাট ও সুপার স্টিকার থেকে আয়

ইউটিউব লাইভে সুপার চ্যাট ও সুপার স্টিকার থেকে আয় করার সুযোগটি মূলত লাইভ স্ট্রিমিং এর সময় দর্শকদের সরাসরি সাপোর্ট পাওয়ার একটি পদ্ধতি। আপনি যখন লাইভ করেন তখন দর্শকরা তাদের পছন্দ অনুযায়ী সুপার চ্যাট কিনে তাদের মেসেজকে চ্যাটে বিশেষভাবে হাইলাইট করতে পারেন। অন্যদিকে সুপার স্টিকার ব্যবহার করে তারা এনিমেটেড বা ডিজিটাল স্টিকার এর মাধ্যমে লাইভ স্ট্রিম এ নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করতে পারেন। ফলে আপনার সঙ্গে দর্শকদের সরাসরি যোগাযোগের পাশাপাশি লাইভ সেশন থেকেই আয়ের সুযোগ তৈরি হয়। 

এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকর হতে পারে এমন চ্যানেল এর জন্য যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি ইন্টারেকশন এর সুযোগ বেশি। যেমন গেমিং স্ট্রিম, প্রশ্নোত্তর পর্ব, শিক্ষামূলক লাইভ ক্লাস, আলোচনা, প্রোডাক্ট ডেমনস্ট্রেশন বা কোন বিশেষ ইভেন্ট। আপনি চাইলে লাইভ এর আগে দর্শকদের জানিয়ে দিতে পারেন যে নির্দিষ্ট সময়ে লাইভ সেশন হবে এবং সেখানে তারা সরাসরি প্রশ্ন করতে পারবেন। এতে লাইভে অংশগ্রহণ বাড়তে পারে এবং দর্শকদের সঙ্গে একটিভ কমিউনিটি তৈরি হওয়ার সুযোগ থাকে। 

তবে সুপার চ্যাট বা সুপার স্টিকার থেকে আয় করতে হলে আপনার চ্যানেল ও লোকেশন এর জন্য এই ফিচার এভিলেবল কিনা এবং প্রযোজ্য এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস পূরণ হয়েছে কিনা তা আগে যাচাই করা জরুরী। শুধু আয়ের কথা চিন্তা না করে লাইভ স্ট্রিমকে দর্শকদের জন্য উপকারী ও আকর্ষণীয় করে তোলাই বেশি গুরুত্বপূর্ণ । আপনি যদি দর্শকদের প্রশ্নের উত্তর দেন তাদের মতামত কে গুরুত্ব দেন এবং নিয়মিত ভালো লাইভ সেশন আয়োজন করেন তাহলে তারা আপনার সঙ্গে আরও বেশি কানেক্টেড অনুভব করতে পারেন। আর সেই সম্পর্ক থেকেই ভবিষ্যতে সুপার চ্যাট ও সুপার স্টিকার এর মাধ্যমে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে। 

12. ইউটিউব সুপার থ্যাংকস এর মাধ্যমে আয়

ইউটিউব সুপার থ্যাংকস এর মাধ্যমে আয় হলো আপনার ভিডিও বা শর্টস পছন্দ করা দর্শকদের কাছ থেকে সরাসরি আর্থিক সাপোর্ট পাওয়ার একটি উপায়। কোন দর্শক আপনার কনটেন্ট ভালো লাগলে সুপার thanks কিনে আপনাকে অর্থ দিয়ে ধন্যবাদ জানাতে পারেন। এর মাধ্যমে দর্শক তাদের অ্যাপ্রিসিয়েশন প্রকাশ করার পাশাপাশি আপনার তৈরি কনটেন্টকে সরাসরি সাপোর্ট করার সুযোগ পান। এলেজেবল ক্রিয়েটর এই ফিচার থেকে রেভিনিউ পাওয়ার সুযোগ পান, তবে এর এভেলেবিলিটি চ্যানেল ও লোকেশন অনুযায়ী ভিন্ন হতে পারে।

এই পদ্ধতিতে ভালো ফল পেতে হলে এমন কনটেন্ট তৈরি করা গুরুত্বপূর্ণ যা দর্শকদের কাছে সত্যিই উপকারী, আকর্ষণীয় বা মূল্যবান মনে হয়। যেমন কোন সমস্যার সহজ সমাধান, বিস্তারিত টিউটোরিয়াল, শিক্ষামূলক ভিডিও, গুরুত্বপূর্ণ তথ্য কিংবা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তৈরি হেল্পফুল কন্টেন্ট দর্শকদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন বা প্রশংসা পেতে পারে। আপনি ভিডিওর শেষে দর্শকদের জোর করে অর্থ দেওয়ার অনুরোধ না করে তাদের সাপোর্টের জন্য স্বাভাবিকভাবে ধন্যবাদ জানাতে পারেন এবং ভবিষ্যতে আরো ভালো কনটেন্ট দেওয়ার প্রতিশ্রুতি রাখতে পারেন। 

সুপার থ্যাংকস এর একটি ভাল দিক হলো এর জন্য আলাদা করে লাইভ স্ট্রিম করার প্রয়োজন নেই। আপনার এলিজিবল আপলোডেড ভিডিও বা শর্টস থেকেও দর্শক সাপোর্ট করতে পারেন। তবে ফিচারটি ব্যবহার করার আগে আপনার চ্যানেলের জন্য এটি অ্যাভেলেবেল কিনা এবং youtube এর বর্তমান এলিজিবিলিটি ও মনিটাইজেশন রিকোয়ারমেন্ট পূরণ হয়েছে কিনা তা যাচাই করা উচিত। দর্শকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে ধারাবাহিকভাবে ভালো কনটেন্ট দিতে পারলে সুপার থ্যাংকস আপনার অন্যান্য আয়ের উৎসের পাশাপাশি অতিরিক্ত আর্নিং অপরচুনিটি তৈরি করতে পারে। 

13. ইউটিউব প্রিমিয়াম থেকে আয়

ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করার উপায়টি একটু আলাদা কারণ এখানে দর্শক আপনার ভিডিওতে বিজ্ঞাপন দেখলো কিনা সেটি আয়ের একমাত্র বিষয় নয়। ইউটিউব প্রিমিয়াম হল ইউটিউব এর একটি পেইড সাবস্ক্রিপশন সার্ভিস যেখানে সদস্যরা বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখতে পারেন এবং আরো কিছু সুবিধা পান। কোন প্রিমিয়াম সাবস্ক্রাইবার আপনার কনটেন্ট দেখলে সেই সাবস্ক্রিপশন রেভিনিউ এর একটি অংশ ক্রিয়েটরদের মধ্যে তাদের কনটেন্ট কতটা দেখা হয়েছে তার ভিত্তিতে ভাগ করা হয়। তাই প্রিমিয়াম দর্শকরাও আপনার চ্যানেলের জন্য একটি সম্ভাব্য আয়ের উৎস হতে পারেন। 

এখানে আপনার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো শুধু প্রিমিয়াম দর্শকদের লক্ষ্য করে আলাদা ধরনের ভিডিও তৈরি করার প্রয়োজন নেই। বরং এমন মানসম্মত ও আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা উচিত যা সাধারণ দর্শক এবং প্রিমিয়াম সাবস্ক্রাইবার উভয়ের কাছেই উপভোগ্য হয়। দর্শক যত বেশি সময় আপনার ভিডিও দেখবেন এবং আপনার চ্যানেল এর কনটেন্ট এর সঙ্গে যুক্ত থাকবেন প্রিমিয়াম রেভেনিউ থেকে আপনার পাওয়ার সম্ভাবনাও তত বেশি হতে পারে। তাই অডিয়েন্স রিটেনশন, ওয়াচ টাইম এবং কনটেন্ট এর মানের উপর গুরুত্ব দেওয়া এখানে বিশেষভাবে কাজে আসে।

Youtube প্রিমিয়াম থেকে আয়ের ক্ষেত্রে আপনার হাতে নির্দিষ্ট কোন ফিক্সড রেট থাকে না, কারণ কত টাকা পাবেন তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে পারে। প্রিমিয়াম সদস্যরা কোন কনটেন্ট কতক্ষণ দেখছেন এবং ইউটিউব কিভাবে সাবস্ক্রিপশন রেভিনিউ বন্টন করছে এসব বিষয়ের ওপর প্রভাব ফেলতে পারে। তাই এটিকে আলাদা কোন দ্রুত আয়ের কৌশল হিসেবে না দেখে আপনার সামগ্রিক ইউটিউব মনিটাইজেশনের অতিরিক্ত অংশ হিসেবে বিবেচনা করা ভালো। নিয়মিত ভালো কনটেন্ট তৈরি করতে পারলে বিজ্ঞাপন ভিত্তিক আয়ের পাশাপাশি প্রিমিয়াম দর্শকদের কাছ থেকেও আপনার চ্যানেল রেভিনিউ পাওয়ার সুযোগ তৈরি হয়। 

14. ইউটিউব লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে পণ্য ও সার্ভিস প্রচার করে আয় 

ইউটিউব লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে পণ্য ও সার্ভিস প্রচার করে আয় করার সুযোগটি আপনার জন্য বেশ কার্যকর হতে পারে বিশেষ করে যদি আপনি দর্শকদের সঙ্গে সরাসরি কথা বলতে পছন্দ করেন। একটি লাইভ সেশনে আপনি আপনার অন্য বা সার্ভিস সম্পর্কে বিস্তারিত বলতে ব্যবহার করে দেখাতে এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারেন। ফলে সাধারণ ভিডিওর তুলনায় সম্ভাব্য ক্রেতার সঙ্গে আপনার আরো সরাসরি যোগাযোগ তৈরি হয় এবং তারা আপনার অফার সম্পর্কে তাৎক্ষণিকভাবে পরিষ্কার ধারণা পেতে পারেন।

আপনার নিজের কোন অনলাইন কোর্স, পোশাকের ব্যবসা, ডিজিটাল প্রোডাক্ট বা ফ্রিল্যান্সিং সার্ভিস রয়েছে। আপনি চাইলে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে লাইভ সেশন আয়োজন করে সেই বিষয়ের সঙ্গে সম্পর্কিত আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে কাজে আসে সেটি বাস্তব উদাহরণসহ দেখাতে পারেন। তখন দর্শকরা লাইভ চ্যাট এর মাধ্যমে প্রশ্ন করতে পারবেন এবং আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। এতে শুধু প্রচারণা নয়, একই সঙ্গে কাস্টমার এর প্রয়োজন ও আগ্রহ বোঝারও সুযোগ তৈরি হয়। 
তবে লাইভ স্ট্রিম কে শুধুই বিক্রির অনুষ্ঠান বানিয়ে ফেললে দর্শক আগ্রহ হারাতে পারেন। তাই প্রথমে তাদের জন্য উপকারী তথ্য ও সমস্যার সমাধান দিন এবং এরপর প্রাসঙ্গিকভাবে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর কথা তুলে ধরুন। লাইভ শেষ হওয়ার পর ডেসক্রিপশনে প্রয়োজনে ওয়েবসাইট, অর্ডার পেজ, কন্টাক্ট ইনফরমেশন বা বুকিং ডিটেলস দিতে পারেন। এভাবে নিয়মিত হেল্পফুল লাইভ সেশন আয়োজন করলে দর্শকদের আস্থা তৈরি হতে পারে এবং সেই  আস্থাকে কাজে লাগিয়ে ধীরে ধীরে আপনার পণ্য ও সার্ভিসের বিক্রয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।
ইউটিউব এর মাধ্যমে ব্র্যা

15. ইউটিউব এর মাধ্যমে ব্র্যান্ড প্রমোশন ও পেইড প্রমোশন করে আয়

ন্ড প্রমোশন ও পেইড প্রমোশন করে আয় করার সুযোগটি মূলত বিভিন্ন কোম্পানি বা ব্র্যান্ডের সঙ্গে বাণিজ্যিকভাবে কাজ করার উপর নির্ভর করে। কোন ব্র্যান্ড যদি মনে করে আপনার চ্যানেলের দর্শক তাদের পণ্য বা সেবার জন্য উপযুক্ত তাহলে তারা আপনার ভিডিওতে তাদের ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস তুলে ধরার জন্য অর্থ দিতে পারে। এই প্রচারণা স্পন্সর্ড ভিডিও, প্রোডাক্ট মেনশন, ডেডিকেটেড রিভিউ কিম্বা অন্য কোন প্রমোশনাল কনটেন্ট এর মাধ্যমে করা যেতে পারে। 

এখানে আপনার চ্যানেলের নিশ এবং অডিয়েন্সের ধরন বিশেষ গুরুত্বপূর্ণ। ধরুন আপনার চ্যানেলে প্রযুক্তি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ করা হয়। সেক্ষেত্রে স্মার্টফোন, কম্পিউটার এক্সেসরিজ, সফটওয়্যার বা টেকনোলজি রিলেটেড কোন ব্র্যান্ড আপনার সঙ্গে প্রমোশনাল কলাবোরেশান করতে আগ্রহী হতে পারে। আবার শিক্ষা, রান্না, ভ্রমণ, সৌন্দর্য বা লাইফস্টাইল এর মত নির্দিষ্ট বিষয়ের চ্যানেলও সংশ্লিষ্ট ব্রান্ডের কাছ থেকে পেইড প্রমোশন পাওয়ার সুযোগ তৈরি করতে পারে। তাই শুধু সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ানোর পরিবর্তে একটি নির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য অডিয়েন্স তৈরি করা গুরুত্বপূর্ণ।

তবে পেইড প্রমোশন করার সময় নিজের দর্শকদের বিশ্বাসের বিষয়টি সবসময় মাথায় রাখা উচিত। যে পণ্য বা সার্ভিস আপনি প্রচার করছেন সেটি সম্পর্কে আগে ভালোভাবে জেনে নিন এবং আপনার অডিয়েন্স এর জন্য সেটি সত্যিই প্রাসঙ্গিক কিনা বিবেচনা করুন। একই সঙ্গে স্পন্সর্ড কন্টেন্ট বা পেইড প্রমোশন থাকলে youtube এর প্রযোজ্য ডিসক্লোজার ও অ্যাডভার্টাইজিং পলিসিস মেনে চলতে হবে। সঠিক ব্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক তৈরি করতে পারলে পেইড প্রমোশন শুধু একবারের আয়ের সুযোগ না হয়ে আপনার ইউটিউব চ্যানেল এর জন্য নিয়মিত কমার্শিয়াল পার্টনারশিপ এর পথও তৈরি করতে পারে। 

ইউটিউব থেকে আয় শুরু করার আগে যা জানা জরুরী

ইউটিউব থেকে আয় শুরু করার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। কারণ শুধু একটি চ্যানেল খুলে ভিডিও প্রকাশ করলেই সঙ্গে সঙ্গে আয় শুরু হয় না। আপনাকে আগে ঠিক করতে হবে কোন বিষয় নিয়ে কাজ করবেন কার জন্য ভিডিও তৈরি করবেন এবং কোন ধরনের আয়ের পদ্ধতি আপনার জন্য উপযুক্ত। নিয়মিত কনটেন্ট তৈরি করার পাশাপাশি ভিডিওর মান, দর্শকদের আগ্রহ এবং চ্যানেলের বিষয়বস্তুর মধ্যে ধারাবাহিকতা রাখাও গুরুত্বপূর্ণ।

এখানে আরেকটি বিষয় মনে রাখা জরুরি, ইউটিউব থেকে আয়ের সব পদ্ধতির নিয়ম এক নয়। আপনি যদি ইউটিউবের নিজস্ব মনিটাইজেশন ফিচার ব্যবহার করে আয় করতে চান তাহলে ইউটিউব পার্টনার প্রোগ্রাম এর প্রযোজ্য যোগ্যতা ও নীতিমালা সম্পর্কে জানতে হবে। আবার অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের পণ্য বা সার্ভিস কিংবা ব্র্যান্ড প্রমোশন এর মত পদ্ধতিতে আয়ের জন্য আলাদা ধরনের প্রস্তুতি প্রয়োজন হতে পারে। তাই শুরুতেই নিজের লক্ষ্য অনুযায়ী একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন এবং যে পদ্ধতিতে কাজ করবেন সেটির বর্তমান নিয়ম ও এলিজিবিলিটি আগে যাচাই করে নিন।
আরেকটি বিষয় মনে রাখা ভাল, ইউটিউব থেকে আয় করতে সময় লাগতে পারে এবং শুরুতেই বড় অংকের আয় হবে এমন নিশ্চয়তা নেই। প্রথম দিকে আপনার প্রধান লক্ষ্য হওয়া উচিত ভালো কনটেন্ট তৈরি, দর্শকদের আস্থা অর্জন এবং একটি অ্যাক্টিভ অডিয়েন্স গড়ে তোলা। আপনি যত বেশি নিজের অডিয়েন্স এর প্রয়োজন বুঝে কাজ করবেন তত সহজে পরবর্তীতে একাধিক আয়ের পথ তৈরি করতে পারবেন।

ইউটিউব থেকে আয় করার ক্ষেত্রে যে ভুলগুলো এড়িয়ে চলবেন

ইউটিউব থেকে আয় করার সবচেয়ে বড় ভুল গুলোর একটি হলো অন্যের কনটেন্ট কপি করে দ্রুত ভিউজ বা সাবস্ক্রাইবার পাওয়ার চেষ্টা করা। অন্যের ভিডিও, মিউজিক, ইমেজ বা ফুটেজ যথাযথ অধিকার ছাড়া ব্যবহার করলে কপিরাইট রিলেটেড সমস্যা তৈরি হতে পারে। । একইভাবে শুধু সামান্য পরিবর্তন করে অন্যের কনটেন্ট পুনরায় ব্যবহার করলেও মনিটাইজেশন এর ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই শুরু থেকেই নিজের অরিজিনাল এবং দর্শকদের জন্য মূল্যবান কনটেন্ট তৈরির অভ্যাস করা ভালো।

আরেকটি সাধারণ ভুল হলো শুধু মনিটাইজেশন এর কথা চিন্তা করে কন্টেন্টের কোয়ালিটি এবং অডিয়েন্স এর প্রয়োজনকে উপেক্ষা করা। অতিরঞ্জিত টাইটেল, মিস লিডিং থাম্বনেইল, অপ্রাসঙ্গিক  কিওয়ার্ড বা অতিরিক্ত প্রমোশনাল কন্টেন্ট দিয়ে সাময়িকভাবে ক্লিক পাওয়া গেলেও এতে দর্শকদের বিশ্বাস নষ্ট হতে পারে। পাশাপাশি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন, কপিরাইট রুলস এবং মনিটাইজেশন পলিসি না মানলে চ্যানেলের আর্নিং ফিচার সীমিত বা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও থাকতে পারে।
অনেকেই আবার দ্রুত ফল না পেয়ে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই কাজ ছেড়ে দেন। ইউটিউব এ একটি স্থায়ী অডিয়েন্স তৈরি করতে সময় লাগে, তাই শুরুতেই অবাস্তব আর্নিং টার্গেট নির্ধারণ না করে ধাপে ধাপে এগোনো ভালো। কোন ভিডিও ভালো পারফর্ম করছে, দর্শক কোথায় আগ্রহ হারাচ্ছেন এবং কোন ধরনের বিষয়ে বেশি উপকারী হচ্ছে এসব বিশ্লেষণ করে নিজের স্ট্রাটেজি পরিবর্তন করুন। এতে ভুল থেকে শেখা সহজ হবে এবং চ্যানেলকে আরো শক্তিশালী করা সম্ভব হবে।

ইউটিউব থেকে আয় বাড়ানোর কার্যকর কৌশল

ইউটিউব থেকে আয় বাড়াতে চাইলে প্রথমে আপনার কনটেন্টের রিচ এবং অডিয়েন্স এনগেজমেন্ট বাড়ানোর দিকে মনোযোগ দিন। এমন বিষয় নির্বাচন করুন যেগুলো আপনার টার্গেট অডিয়েন্স এর বাস্তব সমস্যা সমাধান করে বা তাদের কোন নির্দিষ্ট প্রয়োজন পূরণ করে। আকর্ষণীয় টাইটেল, পরিষ্কার থাম্বনেল এবং ভিডিওর শুরুতেই দর্শকের আগ্রহ তৈরি করতে পারলে ওয়াচ টাইম ও রিটেনশন উন্নত হতে পারে। পাশাপাশি নিয়মিত এনালাইটিক দেখে কোন ধরনের ভিডিও ভালো ফল দিচ্ছে তা বুঝে পরবর্তী কনটেন্ট পরিকল্পনা করুন। 

শুধু ইউটিউবের উপর নির্ভর না করে আপনার কনটেন্ট অন্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেও প্রচার করতে পারেন। ফেসবুক, Instagram, linkedin বা অন্য উপযুক্ত প্ল্যাটফর্মে ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ, ছোট ক্লিপ বা ইউজফুল ইনফর্মেশন শেয়ার করে নতুন দর্শকদের চ্যানেলে আনা সম্ভব। তবে প্রতিটি প্লাটফর্ম এর জন্য একই কন্টেন্ট হুবহু ব্যবহার না করে সে প্লাটফর্মের অডিয়েন্স এর উপযোগী করে উপস্থাপন করলে ফল আরো ভালো হতে পারে। 

সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল হলো একটিমাত্র আয়ের উৎসের উপর নির্ভর না করা। আপনার চ্যানেল এর ধরন অনুযায়ী এডভার্টাইজিং এর পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, নিজের প্রোডাক্ট বা সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট, মেম্বারশীপ কিম্বা অন্যান্য অ্যাভেলেবেল মনিটাইজেশন পদ্ধতি যুক্ত করতে পারেন। তবে একসঙ্গে সবকিছু শুরু না করে আগে যে পদ্ধতিটি আপনার অডিয়েন্স এর সঙ্গে সবচেয়ে ভালোভাবে মিলে সেটি নিয়ে কাজ করুন। ধীরে ধীরে নতুন আর্নিং সোর্স যোগ করলে আয়ের সুযোগও আরো বৈচিত্রময় হতে পারে। 

শেষ কথাঃ ইউটিউব থেকে আয় করার সেরা ১৫ টি উপায়

ইউটিউব থেকে আয় করার সেরা ১৫টি উপায় নিয়ে পুরো আলোচনায় আমরা দেখলাম একটি ইউটিউব চ্যানেল থেকে আয়ের সুযোগ শুধু বিজ্ঞাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনার দক্ষতা, কনটেন্টের ধরন এবং দর্শকদের প্রয়োজন অনুযায়ী স্পন্সরশীপ, এফিলিয়েট মার্কেটিং, নিজের পণ্য বা সার্ভিস, ডিজিটাল প্রোডাক্ট এবং youtube এর বিভিন্ন মনিটাইজেশন ফিচার ব্যবহার করে একাধিক আয়ের পথ তৈরি করা সম্ভব। তাই আপনার জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে ভালো হবে সেটি নিজের পরিস্থিতি ও লক্ষ্য অনুযায়ী বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

তবে শুধু আয়ের পদ্ধতি জানলে সফল হওয়া যায় না। আপনাকে নিয়মিত মানসম্মত কন্ঠের তৈরি করতে হবে, দর্শকদের সঙ্গে বিশ্বাস এর সম্পর্ক গড়ে তুলতে হবে এবং ইউটিউব এর নীতিমালা মেনে চলতে হবে। শুরুতেই বড় আয়ের প্রত্যাশা না করে ধীরে ধীরে অডিয়েন্স তৈরি করা, কোন ধরনের কনটেন্ট ভালো কাজ করছে তা বিশ্লেষণ করা এবং প্রয়োজন অনুযায়ী নিজের স্ট্রাটেজি পরিবর্তন করা অনেক বেশি কার্যকর। সময়ের সঙ্গে আপনার চ্যানেল শক্তিশালী হলে একাধিক আর্নিং সোর্স যুক্ত করার সুযোগও তৈরি হবে।

সবশেষে বলা যায়, ইউটিউব থেকে আয় কে যদি আপনি শুধু দ্রুত টাকা উপার্জনের উপায় হিসেবে না দেখে একটি দীর্ঘ মেয়াদী অনলাইন ক্যারিয়ার বা বিজনেস অপরচুনিটি হিসেবে নেন তাহলে আপনার কাজের প্রতি ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে। সঠিক পরিকল্পনা, ভালো কনটেন্ট এবং দর্শকদের জন্য বাস্তব মূল্য তৈরি করতে পারলে ধীরে ধীরে আপনার চ্যানেলের পরিচিতি ও আয়ের সম্ভাবনা দুটোই বাড়তে পারে। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Shamsunnahar Khatun
Shamsunnahar Khatun
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও জেকেইউএম এডুকেশন আইটি এর এডমিন। আমি ডিজিটাল মার্কেটিং, SEO, অনলাইন ইনকাম ও ব্লগিং বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি নিয়মিত বাস্তব ভিত্তিক গাইড, টিপস এন্ড ট্রিকস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুন তরুণদের অনলাইন জগতের প্রতি আগ্রহী করে যাচ্ছি। ।