বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফর্ম পূরণের নিয়ম

বাংলাদেশ ই পাসপোর্ট এর অনলাইন আবেদন ফরম কিভাবে সঠিকভাবে পূরণ করবেন? প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন ফি এপয়েন্টমেন্ট বুকিং, বায়োমেট্রিক এন্ডরোলমেন্ট এবং গুরুত্বপূর্ণ টিপস সহ সম্পূর্ণ গাইড জানুন এক জায়গায়। 

বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-আবেদন-ফর্ম-পূরণের-নিয়ম

আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র, সাধারণ ভূল এড়ানোর উপায়, গুরুত্বপূর্ণ শর্তাবলী এবং দ্রুত পাসপোর্ট পাওয়ার জন্য কার্যকর টিপস ও আলোচনা করা হয়েছে। তাই আবেদন শুরু করার আগে পুরো গাইডটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নির্ভুলভাবে আপনার ই পাসপোর্ট আবেদন সম্পন্ন করুন।

পেজ সূচিপত্রঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশ ই-পাসপোর্ট কি

ই-পাসপোর্ট বা Electronic Passport হলো বাংলাদেশের নাগরিকদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর একটি ভ্রমণ নথি, যেখানে একটি ইলেকট্রনিক চিপ সংযুক্ত থাকে। এই চিপের মাধ্যমে পাসপোর্টধারীর ব্যক্তিগত তথ্য, ছবি এবং বায়োমেট্রিক তথ্য নিরাপদভাবে সংরক্ষণ করা হয়।

বাংলাদেশ সরকার আন্তর্জাতিক মান বজায় রেখে ই-পাসপোর্ট চালু করেছে, যাতে বিদেশ ভ্রমণ আরও নিরাপদ, দ্রুত এবং ঝামেলামুক্ত হয়। বর্তমানে বিশ্বের অনেক দেশেই ই-পাসপোর্ট ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশও সেই আধুনিক প্রযুক্তির অংশ।

সাধারণ মেশিন  রিডেবল পাসপোর্ট (MRP) এর তুলনায় ই-পাসপোর্ট বেশি নিরাপদ। কারণ এতে থাকা তথ্য সহজে জাল করা যায় না এবং আন্তর্জাতিক বিমানবন্দরে দ্রুত যাচাই করা সম্ভব হয়।

তাই আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান অথবা পুরনো পাসপোর্ট নবায়ন করতে চান, তাহলে ই-পাসপোর্ট সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি।

অনলাইন আবেদন করার আগে যা জানা জরুরি

ই-পাসপোর্ট আবেদন শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জেনে রাখা প্রয়োজন। প্রথমত আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র (NID) অথবা ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ থাকতে হবে।

আবেদন করার সময় যে তথ্যগুলো প্রদান করবেন সেগুলো অবশ্যই সরকারি নথির সঙ্গে মিল থাকতে হবে। নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম এবং ঠিকানার ক্ষেত্রে সামান্য ভুল ও আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে।

আবেদন শুরু করার আগে একটি সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা প্রস্তুত রাখুন। কারণ আবেদন সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নোটিফিকেশন এই মাধ্যমেই পাঠানো হয়। 

এছাড়া আবেদন ফি পরিশোধের জন্য প্রয়োজনীয় ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট সুবিধা আগে থেকেই নিশ্চিত করে রাখা ভালো।

ই-পাসপোর্ট আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র

অনলাইন আবেদন করার সময় এবং বায়োমেট্রিক এনরোলমেন্টের দিন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এসব কাগজপত্র আবেদন যাচাইয়ের জন্য প্রয়োজন হয়। 

প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। যাদের NID নেই তারা নির্ধারিত ক্ষেত্রে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করতে পারেন।

১৮ বছরের কম বয়সী আবেদনকারীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ এবং পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র প্রয়োজন হতে পারে। তাই আবেদন শুরু করার আগে এসব নথি প্রস্তুত রাখা উচিত। 

এছাড়া আবেদন ফি জমা দেওয়ার রসিদ, আবেদনপত্রের প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপ অবশ্যই সংরক্ষণ করতে হবে।

ই-পাসপোর্ট পোর্টালে অ্যাকাউন্ট তৈরির নিয়ম 

অনলাইন আবেদন করার প্রথম ধাপ হল ই-পাসপোর্ট পোর্টালে একটি অ্যাকাউন্ট তৈরি করা। এর জন্য প্রথমে ই-পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

ওয়েবসাইটে প্রবেশ করার পর "Apply online" অপশনে ক্লিক করু। এরপর আপনার বর্তমান জেলা এবং থানা নির্বাচন করতে হবে। সঠিক জেলা নির্বাচন করা গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে নির্ধারিত পাসপোর্ট অফিসে উপস্থিত হতে হবে। 

এরপর একটি বৈধ Email ঠিকানা এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে একাউন্ট তৈরি করুন। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর ইমেইলে একটি ভেরিফিকেশন লিংক পাঠানো হবে।

ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনি আবেদন ফরম পূরণের জন্য প্রস্তুত হয়ে যাবেন। 
বাংলাদেশ-পাসপোর্ট-অনলাইন-আবেদন-ফর্ম-পূরণের-নিয়ম

অনলাইন আবেদন ফরম পূরণের ধাপসমূহ

ধাপ-১ঃ একাউন্ট তৈরি করুন

প্রথমে বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টালে প্রবেশ করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নিবন্ধনের জন্য ইমেইল ও মোবাইল নম্বর ব্যবহার করা হয়।

ধাপ-২ঃ আবেদন শুরু করুন

একাউন্টে লগইন করে "Apply Online" অপশন নির্বাচন করুন। এরপর আবেদনকারীর জেলা ও পাসপোর্ট অফিস নির্বাচন করতে হবে।

ধাপ-৩ঃ ব্যক্তিগত তথ্য প্রদান

প্রথমে জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন নম্বর প্রদান করে ব্যক্তিগত তথ্য যাচাই করতে হবে। এরপর নাম, জন্মতারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, পেশা এবং অন্যান্য তথ্য প্রদান করতে হবে। সকল তথ্য অবশ্যই জাতীয় পরিচয় পত্র অনুযায়ী লিখতে হবে।

ধাপ-৪ঃ ঠিকানা সংক্রান্ত তথ্য

বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে পূরণ করতে হবে।  জেলা, উপজেলা, পোস্ট অফিস এবং পোস্ট কোড উল্লেখ করতে হবে।

ধাপ-৫ঃ পিতা মাতার তথ্য

পিতা ও মাতারপূর্ণ নাম এবং প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে প্রদান করতে হবে। বানান ভুল এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ধাপ -৬ঃ পেশা ও জরুরী যোগাযোগ

বর্তমান পেশা নির্বাচন করতে হবে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য একজন ব্যক্তির তথ্য দিতে হবে।

ধাপ-৭ঃ পুরাতন পাসপোর্ট তথ্য

আগের পাসপোর্ট থাকলে তার তথ্য দিন। না থাকলে "No Previous Passport" নির্বাচন করুন। 

ধাপ-৮ঃ তথ্য যাচাই

ফর্ম সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করে নিতে হবে। ভুল তথ্য দিলে পরবর্তীতে সংশোধন করতে অতিরিক্ত সময় ও ঝামেলা হতে পারে।

ফরমের সকল তথ্য অবশ্যই ইংরেজিতে লিখতে হবে এবং সরকারি নথির সঙ্গে হুবহু মিল থাকতে হবে। অনেক আবেদনকারী বানান ভুলের কারণে সমস্যায় পড়েন, তাই সাবধানে তথ্য লিখুন। সবশেষে প্রতিটি তথ্য পুনরায় যাচাই করে পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে। 

ব্যক্তিগত তথ্য দেওয়ার সঠিক পদ্ধতি

ব্যক্তিগত তথ্য অংশটি পুরো আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এই তথ্যগুলোর ভিত্তিতে আপনার পাসপোর্ট তৈরি হবে।

নাম লেখার ক্ষেত্রে NID বা জন্ম নিবন্ধনে যেভাবে লেখা আছে ঠিক সেভাবেই লিখতে হবে। অতিরিক্ত কোন শব্দ যোগ করা বা বাদ দেওয়া যাবে না। 

পিতা-মাতার নাম, জন্মতারিখ এবং জাতীয় পরিচয় পত্র নম্বর প্রদানের সময় বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে। যে কোন ভুল তথ্য আবেদন বাতিলের কারণ হতে পারে। 

পেশা নির্বাচন করার সময় নিজের বর্তমান পেশা সঠিকভাবে নির্বাচন করুন। কারণ এটি পাসপোর্টে উল্লেখ থাকবে।

ঠিকানা ও জরুরী যোগাযোগের তথ্য যুক্ত করার নিয়ম

বর্তমান ও স্থায়ী ঠিকানা সঠিকভাবে প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক আবেদনকারী এই অংশে ভুল তথ্য দিয়ে পরবর্তীতে সমস্যায় পড়েন। 

বর্তমান ঠিকানায় আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেই তথ্য দিতে হবে। স্থায়ী ঠিকানায় পারিবারিক বা স্থায়ী নিবাস এর তথ্য দিতে হবে। 

জরুরী যোগাযোগের জন্য পরিবারের একজন সদস্যের নাম, ইমেইল নম্বর এবং সম্পর্ক উল্লেখ করতে হবে। জরুরি প্রয়োজনে এই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হতে পারে। 

ঠিকানা ও যোগাযোগের তথ্য দেওয়ার পর অবশ্যই একবার পুনরায় যাচাই করুন। 

পাসপোর্টের ধরন, পৃষ্ঠা ও মেয়াদ নির্বাচন

আবেদনকারী তার প্রয়োজন অনুযায়ী পাসপোর্ট এর ধরন নির্বাচন করতে পারেন। অধিকাংশ সাধারণ নাগরিকের জন্য "Ordinary Passport" নির্বাচন করতে হয়। 

এছাড়া ৪৮ পৃষ্ঠার অথবা ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট নির্বাচন করা যায়। যারা বেশি বিদেশ ভ্রমণ করেন তারা সাধারণত ৬৪ পৃষ্ঠার পাসপোর্ট বেছে নেন। 

মেয়েদের ক্ষেত্রে ৫ বছর অথবা ১০ বছরের অপশন পাওয়া যায়। দীর্ঘমেয়াদি সুবিধার জন্য অনেকেই ১০ বছরের মেয়াদ নির্বাচন করে থাকেন।

নিজের প্রয়োজন এবং বাজেট অনুযায়ী উপযুক্ত অপশন নির্বাচন করা উচিত। 

পাসপোর্ট ফি পরিশোধের নিয়ম

অনলাইন আবেদন ফরম পূরণ সম্পন্ন হওয়ার পর নির্ধারিত পাসপোর্ট ফি জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিকভাবে ফি পরিশোধ করা। ফি জমা না দিলে আবেদন কার্যকর হবে না।

বর্তমানে সোনালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ব্যাংক এশিয়া সহ বিভিন্ন অনুমোদিত ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট ফি জমা দেয়া যায়। এছাড়াও সরকারি পেমেন্ট গেটওয়ে "চালান" ব্যবহার করেও অনলাইনে ফ্রি পরিশোধ করা সম্ভব।

পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা, মেয়াদ এবং ডেলিভারির ধরন অনুযায়ী ফি ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ ফি তালিকা দেখে নেওয়া উচিত। ফি জমা দেয়ার পর ব্যাংক রশিদ বা ট্রানজেকশন কপি অবশ্যই সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে পাসপোর্ট অফিসে এটি প্রয়োজন হতে পারে।

অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও বায়োমেট্রিক এনরোলমেন্ট

পাসপোর্ট আবেদন ফ্রি পরিশোধ করার পর আবেদনকারী কে অনলাইনের মাধ্যমে একটি এপয়েন্টমেন্ট বুক করতে হয়। এই পাসপোর্ট পোর্টালে লগইন করে নিজের সুবিধা মত তারিখ ও সময় নির্বাচন করা যায়। অ্যাপয়েন্টমেন্ট নির্বাচন করার সময় নির্ধারিত পাসপোর্ট অফিস ও নিশ্চিত করতে হবে। সঠিক তারিখ নির্বাচন করলে পরবর্তী ধাপগুলো সহজে সম্পন্ন করা সম্ভব হয়।

অ্যাপো নিশ্চিত হওয়ার পর আবেদনকারী একটি অ্যাপয়েন্টমেন্ট স্লিপ পাবেন। এই স্লিপ টি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে সংরক্ষণ করতে হবে। নির্ধারিত দিনে পাসপোর্ট অফিসে যাওয়ার সময় আবেদন ফরম এপয়েন্টমেন্ট স্লিপ জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদ ও ফি জমার রশিদ সঙ্গে নিতে হবে।

নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে উপস্থিত হলে আবেদনকারীর ছবি তোলা, আঙ্গুলের ছাপ সংগ্রহ এবং ডিজিটাল স্বাক্ষর নেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াকে বায়োমেট্রিক এনরোলমেন্ট বলা হয়। পাসপোর্ট এর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীর সরাসরি উপস্থিতি ছাড়া এই ধাপ সম্পন্ন করা সম্ভব নয়।

আবেদন ফরম সাবমিট ও প্রিন্ট করার নিয়ম


অনলাইন আবেদন ফরমের সকল তথ্য পূরণ করার পর সাবমিট করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আবেদন সাবমিট হওয়ার পর তথ্য সংশোধনের প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে। তাই নাম জন্মতারিখ জাতীয় পরিচয় পত্র নম্বর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সরকারি নথির সঙ্গে মিলিয়ে দেখুন। প্রয়োজন হলে একাধিকবার যাচাই করে নিশ্চিত হন যে কোন ভুল নেই।

বিশেষ করে আবেদনকারীর নামের বানান, পিতা-মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বর্তমান ও স্থায়ী ঠিকানা মেইল নম্বর ও ইমেইল ঠিকানার ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত এসব তথ্য ভুল হলে পরবর্তীতে যোগাযোগ যাচাই বা পাসপোর্ট ডেলিভারির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। তাই আবেদন সাবমিট করার আগে প্রতিটি ঘর মনোযোগ সহকারে পর্যালোচনা করুন। এতে আবেদন প্রক্রিয়ার দ্রুত এবং ঝামেলা মুক্ত হবে।

সকল তথ্য সঠিকভাবে যাচাই করার পর আবেদনটির সাবমিট করুন। সফলভাবে সাবমিট হলে বারকোড যুক্ত আবেদন পত্র বা অ্যাপ্লিকেশন ফর্ম এবং এপয়েন্টমেন্ট স্লিপ পিডিএফ" ফরমেটে ডাউনলোড করার সুযোগ পাবেন। এই ডকুমেন্টগুলো প্রিন্ট করে নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। কারণ বায়োমেট্রিক এনরোলমেন্টের দিন এবং পরবর্তী প্রয়োজনীয় কাজের জন্য এগুলো সঙ্গে নেওয়া বাধ্যতামূলক। 

আবেদন করার সময় সাধারণ ভুল ও সমাধান

পাসপোর্ট এর জন্য অনলাইন আবেদন করার সময় অনেক আবেদনকারী অসাবধানতাবশত বিভিন্ন ধরনের ভুল করে থাকেন। এসব ভুলের কারণে আবেদন প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বা অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে। তাই আবেদন ফরম পূরণের সময় প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে প্রদান করা জরুরী। বিশেষ করে ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে সর্বোচ্চ মনোযোগ দেওয়া উচিত।

সবচেয়ে সাধারণ ভুল গুলোর মধ্যে রয়েছে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী নাম না লেখা, জন্মতারিখ ভুল দেওয়া অথবা পিতা-মাতার নামের বানানে অসঙ্গতি থাকা। অনেক সময় আবেদনকারীরা ইংরেজি বানানে ভুল করেন, যা পরবর্তীতে সমস্যা সৃষ্টি করে। তাই আবেদন ফরমে দেওয়া প্রতিটি তথ্য NID বা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে মিলিয়ে দেখা প্রয়োজন। তথ্যের সামান্য অমিল আবেদন যাচাইয়ে জটিলতা তৈরি করতে পারে।

এছাড়া বর্তমান ও স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা ভুল লেখাও একটি সাধারণ সমস্যা। আবেদন সাবমিট করার আগে অন্তত দুইবার পুরো ফরম যাচাই করা উচিত। যদি আবেদন করার পর কোন ভুল ধরা পড়, তাহলে দ্রুত সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এতে ভবিষ্যতে অপ্রয়োজনীয় ভোগান্তি এড়ানো সম্ভব হবে।

গুরুত্বপূর্ণ পরামর্শ

বাংলাদেশ ই-পাসপোর্ট এর জন্য অনলাইন আবেদন করার সময় সব তথ্য জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদের সঙ্গে হুবহু মিল রেখে পূরণ করুন। নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম এবং ঠিকানার ক্ষেত্রে কোন ধরনের বানান ভুল বা তথ্যগত অসঙ্গতি থাকা উচিত নয়। আবেদন সাবমিট করার আগে প্রতিটি তথ্য অন্তত দুইবার যাচাই করলে ভবিষ্যতে অনেক ঝামেলা এড়ানো সম্ভব হবে।

আবেদন ফি পরিশোধের রশিদ, আবেদনপত্রের প্রিন্ট কপি এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপ নিরাপদে সংরক্ষণ করুন। বায়োমেট্রিক এনরোলমেন্টের দিন এসব কাগজপত্র সঙ্গে নেওয়া বাধ্যতামূলক হতে পারে। এছাড়া আবেদন সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা ব্যবহার করা উচিত।

নির্ধারিত অ্যাপোয়েন্টমেন্ট এর দিন সময় মত পাসপোর্ট অফিসে উপস্থিত হওয়ার চেষ্টা করুন এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে রাখুন। কোন তথ্য নিয়ে সন্দেহ থাকলে আবেদন করার আগে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস বা সরকারি নির্দেশিকা থেকে তথ্য যাচাই করে নিন। সঠিক নিয়ম অনুসরণ করলে দ্রুত এবং ঝামেলা মুক্তভাবে ই-পাসপোর্ট আবেদন সম্পন্ন করা সম্ভব হবে। 

পাসপোর্ট আবেদন স্ট্যাটাস চেক করার নিয়ম

ই-পাসপোর্ট এর জন্য আবেদন করার পর অনেকেই জানতে চান তাদের আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ই-পাসপোর্ট এর অনলাইন সিস্টেম এর মাধ্যমে খুব সহজেই আবেদন স্ট্যাটাস চেক করা যায়। এজন্য আবেদন করার সময় প্রাপ্ত Application ID অথবা Enrollment ID নাম্বার প্রয়োজন হবে। এই তথ্যগুলো সাধারণত আবেদন পত্র এবং অ্যাপয়েন্টমেন্ট স্লিপে উল্লেখ থাকে।

পাসপোর্ট এর স্ট্যাটাস দেখতে ই-পাসপোর্টের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করে "Check Status" অপশনে যেতে হবে। এরপর নির্ধারিত ঘরে Application ID বা Enrollment ID এবং প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। সঠিক তথ্য দেওয়ার পর সাবমিট করলে আপনার আবেদন বর্তমানে কোন ধাপে আছে তা দেখতে পারবেন। এতে প্রসেসিং, যাচাই বা প্রিন্টিং সংক্রান্ত সর্বশেষ তথ্য জানা যায়।

নিয়মিত স্ট্যাটাস চেক করলে পাসপোর্ট ডেলিভারির অগ্রগতি সম্পর্কে সহজে ধারণা পাওয়া যায়। যদি দীর্ঘ সময় কোন আপডেট না দেখা যায় বা কোন সমস্যা প্রদর্শিত হয়, তাহলে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করা উচিত।  এছাড়া আবেদনকারীর মোবাইল নম্বর ও ইমেইলেও গুরুত্বপূর্ণ আপডেট পাঠানো হতে পারে, তাই সেগুলোও নিয়মিত পর্যবেক্ষণ করা ভালো।

প্রায় জিজ্ঞাসিত প্রশ্ন(FAQ)

অনেক আবেদনকারীর মনে ই-পাসপোর্ট আবেদন নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে। যেমনঃ আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন, কত দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া যায় অথবা অনলাইনে আবেদন করার সময় ছবি আপলোড করতে হয় কি না। এসব প্রশ্নের উত্তর আগে থেকেই জানা থাকলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। তাই আবেদন শুরু করার আগে প্রয়োজনীয় তথ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা উচিত।

অনেকেই জানতে চান, জাতীয় পরিচয়পত্র (NID) ছাড়া পাসপোর্ট এর আবেদন করা যায় কিনা। নির্দিষ্ট ক্ষেত্রে ১৭ ডিজিটের অনলাইন জন্মনিবন্ধন সনদ ব্যবহার করে আবেদন করা সম্ভব। এছাড়া অনলাইনে আবেদন করার সময় কোন ছবি আপলোড করতে হয় না, কারণ ছবি, আঙ্গুলের ছাপ এবং ডিজিটাল স্বাক্ষর বায়োমেট্রিক এনরোলমেন্ট এর সময় সংগ্রহ করা হয়।

আরেকটি সাধারণ প্রশ্ন হল আবেদন করার পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন এবং ভুল হলে কি করবেন। আবেদনকারী Application ID বা Enrollment ID ব্যবহার করে অনলাইনে আবেদন স্ট্যাটাস দেখতে পারেন। যদি কোন তথ্যগত ভুল ধরা পড়ে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা অনুযায়ী সংশোধনের ব্যবস্থা নিতে হবে। এতে আবেদন প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বিলম্ব এড়ানো সম্ভব হয়।

শেষ কথাঃ বাংলাদেশ পাসপোর্ট অনলাইন আবেদন ফরম পূরণের নিয়ম

বাংলাদেশে ই-পাসপোর্ট সিস্টেম চালু হওয়ার পর পাসপোর্ট আবেদন প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং ডিজিটাল হয়েছে। এখন ঘরে বসেই অনলাইনে আবেদন ফরম পূরণ, ফি পরিশোধ এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা সম্ভব। তবে এই সহজ প্রক্রিয়ার মধ্যেও সঠিক তথ্য দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সামান্য ভুলও পুরো আবেদন প্রক্রিয়ায় জটিলতা তৈরি করতে পারে।

আবেদন করার সময় সবসময় জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন সনদের সঙ্গে মিল রেখে তথ্য প্রদান করতে হবে। । বিশেষ করে নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম এবং ঠিকানার ক্ষেত্রে কোনো ধরনের ভুল করা যাবে না। সঠিকভাবে ফরম পূরণ করলে আবেদন দ্রুত প্রসেস হয় এবং অতিরিক্ত ঝামেলা এড়ানো সম্ভব হয়। 

সবশেষে বলা যায়, ই-পাসপোর্ট আবেদন একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া হলেও নিয়মগুলো সঠিকভাবে অনুসরণ করলে এটি খুবই সহজ। ধাপে ধাপে নির্দেশনা মেনে আবেদন করলে আপনি সহজেই সফলভাবে পাসপোর্ট পেতে পারবেন এবং ভবিষ্যতের যেকোনো আন্তর্জাতিক ভ্রমণ বা প্রয়োজনের জন্য প্রস্তুত থাকতে পারবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

Shamsunnahar Khatun
Shamsunnahar Khatun
একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ও জেকেইউএম এডুকেশন আইটি এর এডমিন। আমি ডিজিটাল মার্কেটিং, SEO, অনলাইন ইনকাম ও ব্লগিং বিষয় নিয়ে নিয়মিত লেখালেখি করি। আমি নিয়মিত বাস্তব ভিত্তিক গাইড, টিপস এন্ড ট্রিকস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুন তরুণদের অনলাইন জগতের প্রতি আগ্রহী করে যাচ্ছি। ।