BRTA ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার সহজ গাইড

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম, অনলাইন নিবন্ধন, প্রোফাইল ভেরিফিকেশন এবং লার্নার লাইসেন্স আবেদন করার ধাপগুলো সহজ ভাষায় বিস্তারিত জানুন। ড্রাইভিং লাইসেন্স এর জন্য প্রয়োজনীয় যোগ্যতা, কাগজপত্, আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ নির্দেশনা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিন।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-সহজ-গাইড

পেশাদার ও অপেশাদার লাইসেন্সের পার্থক্য, লাইসেন্স ফি, লিখিত ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি এবং ফলাফল দেখার নিয়ম জেনে নিন। এছাড়াও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ, ই-লাইসেন্স যাচাই এবং সম্পূর্ণ আবেদন প্রক্রিয়ার বিস্তারিত গাইড একসাথে পড়ুন।

পেজ সূচিপত্রঃ বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স কি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ দেশের সকল মোটরযান এবং ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে থাকে। একজন ব্যক্তি যখন বৈধভাবে কোন মোটরযান চালানোর অনুমতি লাভ করেন তখন বিআরটিএ তাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করে। এই লাইসেন্সের মাধ্যমে প্রমাণিত হয় যে চালক ট্রাফিক আইন সম্পর্কে অবগত এবং নিরাপদে যানবাহন চালাতে সক্ষম।

ড্রাইভিং লাইসেন্স মূলত একটি সরকারি অনুমোদনপত্র। এটি ছাড়া কোন ব্যক্তি জনসাধারণের সড়কে মোটরযান চালাতে পারেন না। ট্রাফিক পুলিশ বা আইন-শৃঙ্খলা বাহিনী চাইলে যে কোন সময় লাইসেন্স যাচাই করতে পারে। তাই বৈধ লাইসেন্স থাকা প্রত্যেক চালকের জন্য বাধ্যতামূলক।

বর্তমানে বিআরটিএ স্মার্ট কার্ড ভিত্তিক লাইসেন্স প্রদান করছে। এতে আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং চালকের সকল তথ্য ডিজিটাল ডাটা বেজে সংরক্ষিত থাকে। ফলে জালিয়াতির সুযোগ অনেক কমে গেছে এবং লাইসেন্স যাচাই করা সহজ হয়েছে। 

ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন

ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র একটি কার্ড নয় বরং এটি একজন চালকের দক্ষতা এবং দায়িত্ববোধের প্রমাণ। আপনি যখন সড়কে গাড়ি চালান তখন শুধু নিজের নয়, অন্যান্য পথচারী এবং যানবাহনের নিরাপত্তার বিষয়টিও জড়িত থাকে। তাই সরকার দক্ষতা যাচাইয়ের পর লাইসেন্স প্রদান করে থাকে। 

লাইসেন্স ছাড়া গাড়ি চালালে আইন জটিলতার সম্মুখীন হতে হয়। ট্রাফিক আইন অনুযায়ী বৈধ লাইসেন্স ব্যতীত যান চালানো শাস্তিযোগ্য অপরাধ। এজন্য জরিমানা, মামলা কিংবা গাড়ি জব্দ হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

এছাড়াও চাকরির ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ড্রাইভার, পরিবহন চালক, রাইড শেয়ারিং চালক কিংবা বিদেশে ড্রাইভিং সংক্রান্ত চাকরির জন্য লাইসেন্স বাধ্যতামূলক। তাই ভবিষ্যতের কথা চিন্তা করেও লাইসেন্স তৈরি করা প্রয়োজন।

বিআরটিএ একাউন্ট খোলার পূর্বে যা জানতে হবে 

বিআরটিএ পোর্টালে একাউন্ট খোলার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার। প্রথমত আবেদনকারীর অবশ্যই জাতীয় পরিচয় পত্র থাকতে হবে। কারণ এনআইডির তথ্য ব্যবহার করে বিআরটিএ প্রাথমিক যাচাই সম্পন্ন করে।

দ্বিতীয়তঃ একটি সচল মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা প্রয়োজন হবে। মোবাইল নম্বরে ওটিপি কোড পাঠিয়ে পরিচয় নিশ্চিত করা হয় এবং ইমেইলে বিভিন্ন নোটিফিকেশন ও আপডেট পাঠানো হয়। তাই নিজের ব্যবহৃত মোবাইল নম্বর ও ইমেইল ব্যবহার করাই উত্তম। 

তৃতীয়ত আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং নির্ধারিত বয়সসীমা পূরণ করতে হবে। অপেশাদার লাইসেন্সের জন্য নূন্যতম ১৮ বছর এবং পেশাদার লাইসেন্সের জন্য কমপক্ষে ২১ বছর বয়স হতে হবে। এইসব শর্ত পূরণ না করলে আবেদন গ্রহণ করা হবে না। 

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হলে প্রথমেই একটি অনলাইন একাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্ট এর মাধ্যমেই পরবর্তীতে আবেদন, ফি প্রদান, পরীক্ষার তারিখ দেখা এবং লাইসেন্সের অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়। তাই সঠিকভাবে একাউন্ট খোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওয়েবসাইটে প্রবেশঃ প্রথমে মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার ওপেন করে বিআরটিএ সার্ভিস পোর্টাল (BRTA BSP পোর্টালে) রেজিস্ট্রেশন পেজে প্রবেশ করুন। এরপর " নিবন্ধন" অপশনে ক্লিক করুন। 
তথ্য প্রদানঃ সেখানে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর, জন্মতারিখ এবং মোবাইল নম্বর সঠিকভাবে প্রদান করুন। তথ্যগুলো অবশ্যই এনআইডি তথ্যের সাথে মিল থাকতে হবে।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-সহজ-গাইড


মোবাইল ভেরিফিকেশনঃ আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) কোড আসবে। নির্দিষ্ট ঘরে কোডটি বসিয়ে নম্বরটি ভেরিফাই করুন।
BRTA-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-সহজ-গাইড


পাসওয়ার্ড তৈরিঃ আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন এবং তা সংরক্ষণ করুন।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-সহজ-গাইড

প্রোফাইল আপডেটঃ রেজিস্ট্রেশন সফল হলে আপনার লগইন আইডি (মোবাইল নম্বর বা NID) এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। এরপর আপনার বিভাগ, জেলা ও থানার নাম দিয়ে ইউজার প্রোফাইল সম্পূর্ণ করুন।

BRTA-ড্রাইভিং-লাইসেন্স-একাউন্ট-খোলার-সহজ-গাইড

প্রোফাইল ভেরিফিকেশন করার পদ্ধতি

অ্যাকাউন্ট তৈরি করার পর প্রোফাইল ভেরিফিকেশন সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রোফাইল যাচাই না করলে আপনি পরবর্তী ধাপে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে পারবেন না। তাই নিবন্ধনের পরপরই এই ধাপটি সম্পন্ন করা উচিত। 

একাউন্টে লগইন করার পর "প্রোফাইল" অপশনে প্রবেশ করুন। সেখানে একটি রিফ্রেশ বা যাচাই করার অপশন দেখতে পাবেন। সেই অপশনে ক্লিক করলে বিআরটিএ সিস্টেম আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করবে।

যদি সব তথ্যও সঠিক থাকে তাহলে আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা এবং অন্যান্য তথ্য স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে। এরপর "প্রোফাইল হালনাগাদ" অপশনে ক্লিক করে তথ্য সংরক্ষণ করলেই ভেরিফিকেশন সম্পন্ন হবে।

লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্স আবেদন করার নিয়ম

চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে লার্নার বা শিক্ষানবীস লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক। এটি নতুন চালকদের জন্য একটি প্রশিক্ষণমূলক লাইসেন্স, যা নির্দিষ্ট সময় পর্যন্ত বৈধ থাকে।

লার্নার লাইসেন্সের জন্য আবেদন করতে হলে BRTA BSP পোর্টালে লগইন করে "লার্নার লাইসেন্স আবেদন" অপশনে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে ছবি, এনআইডি এবং অন্যান্য কাগজপত্র আপলোড করতে হবে।

আবেদন সফলভাবে জমা হওয়ার পর নির্ধারিত ফ্রি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ সম্পন্ন হলে আপনার আবেদন যাচাই করা হবে এবং অনুমোদিত হলে অনলাইনে লার্নার লাইসেন্স ডাউনলোড করা যাবে। 

আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র

ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন হয়। আবেদন শুরু করার আগে এইসব কাগজ প্রস্তুত করে রাখলে পুরো প্রক্রিয়া অনেক সহজ হয়ে যায়। 

প্রথমে জাতীয় পরিচয় পত্রের স্ক্যান কপি, পাসপোর্ট সাইজের ছবি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের স্ক্যান কপি লাগবে। এছাড়া আবেদনকারীর বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হতে পারে। 


সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেডিকেল সার্টিফিকেট। একজন নিবন্ধিত চিকিৎসকের কাজ থেকে শারীরিক ও মানসিক সুস্থতার সনদ সংগ্রহ করতে হবে। কারণ বিআরটিএ নিশ্চিত হতে চায় যে আবেদনকারী নিরাপদ মোটরযান চালাতে সক্ষম। 

ড্রাইভিং লাইসেন্স ফি কত

ড্রাইভিং লাইসেন্সের জন্য নির্ধারিত ফি লাইসেন্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। লার্নার লাইসেন্স, স্মার্ট কার্ড লাইসেন্স এবং নবায়ন ফি আলাদাভাবে নির্ধারিত হয়। 

সাধারণত একটি ক্যাটাগরির লাইসেন্সের জন্য কম ফ্রি দিতে হয় এবং দুইটি ক্যাটাগরির জন্য তুলনামূলক বেশি ফি লাগে। আবেদন করার সময় অনলাইনে বিকাশ, নগদ, রকেট অথবা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ফ্রি পরিশোধ করা যায়। 

পেশাদার এবং অপেশাদার স্মার্ট কার্ড লাইসেন্সের ক্ষেত্রেও আলাদা ফি নির্ধারিত রয়েছে। তাই আবেদন করার আগে সর্বশেষ ফি তালিকা যাচাই করে নেওয়া উচিত যাতে কোন ধরনের বিভ্রান্তি না হয়।

পেশাদার ও অপেশাদার লাইসেন্স এর পার্থক্য

বাংলাদেশে মূলত দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়—পেশাদার এবং অপেশাদার। কোন লাইসেন্স আপনার জন্য উপযুক্ত হবে তা নির্ভর করে আপনি কি উদ্দেশ্যে গাড়ি চালাতে চান তার উপর। 
অপেশাদার লাইসেন্সধারীরা শুধুমাত্র ব্যক্তিগত মোটরসাইকেল বা প্রাইভেট কার চালাতে পারেন। তারা বাণিজ্যিকভাবে গাড়ি চালিয়ে আয় করতে পারেন না। ব্যক্তিগত ব্যবহারের জন্য এই লাইসেন্স যথেষ্ট।

অন্যদিকে পেশাদার লাইসেন্সধারীরা চাকরি, পরিবহন সেবা, ট্রাক, বাস কিংবা রাইট শেয়ারিং প্ল্যাটফর্মে গাড়ি চালাতে পারেন। যারা ড্রাইভিংকে পেশা হিসেবে নিতে চান তাদের জন্য পেশাদার লাইসেন্স অপরিহার্য। 

লিখিত পরীক্ষার প্রস্তুতি

ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষা সাধারণত ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন এবং মোটরযানের মৌলিক জ্ঞান থেকে নেওয়া হয়। তাই পরীক্ষার আগে এই সব বিষয়ে ভালো ধারণা থাকা প্রয়োজন।

ট্রাফিক সিগন্যাল, রাস্তার চিহ্ন, গতিসীমা, ওভারটেকিং নিয়ম এবং দুর্ঘটনা প্রতিরোধের বিষয়গুলো বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে। কারণ এসব বিষয় থেকে নিয়মিত প্রশ্ন আসে।

বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন করলে পরীক্ষার ধরন সম্পর্কে ধারণা পাওয়া যায়। পাশাপাশি অনলাইনে পাওয়া বিভিন্ন মডেল টেস্টের মাধ্যমে নিজের প্রস্তুতি যাচাই করা সম্ভব। 

মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার প্রস্তুতি

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হয়। মৌখিক পরীক্ষায় পরীক্ষক সাধারণত ট্রাফিক আইন এবং ড্রাইভিং সংক্রান্ত মৌলিক প্রশ্ন করেন।

ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীকে বাস্তবে গাড়ি চালিয়ে দেখাতে হয়। এখানে গাড়ির নিয়ন্ত্রণ, পার্কিং, ব্রেক ব্যবহার, বাঁক নেওয়া এবং নিরাপদ ড্রাইভিং দক্ষতা মূল্যায়ন করা হয়। 

যারা নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর অভ্যাস করেন, তাদের জন্য এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তুলনামূলক সহজ হয়ে যায়।

স্মার্ট কার্ড ও ই-লাইসেন্স সংগ্রহের নিয়ম

সকল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়। নির্ধারিত ফি পরিশোধের পর বিআরটিএ আবেদন যাচাই করে স্মার্ট কার্ড প্রস্তুত করে। 

স্মার্ট কার্ড প্রস্তুত হলে অনলাইনে স্ট্যাটাস দেখা যায়। অনেক ক্ষেত্রে এসএমএসের মাধ্যমেও আবেদনকারী কে জানিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত অফিস থেকে কার্ড সংগ্রহ করা যায়।


বর্তমানে ই-ড্রাইভিং লাইসেন্স সুবিধাও চালু রয়েছে। মোবাইল অ্যাপ বা অনলাইন সিস্টেমের মাধ্যমে লাইসেন্স নম্বর ব্যবহার করে নিজের লাইসেন্সের তথ্য যাচাই করা যায়। ফলে স্মার্ট কার্ড হাতে পাওয়ার আগেও লাইসেন্সের ডিজিটাল কপি ব্যবহার করা সম্ভব।

শেষ কথাঃ বি আর টি এ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার গাইড

বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স অ্যাকাউন্ট খোলার নিয়ম বর্তমানে আগের তুলনায় অনেক সহজ এবং আধুনিক হয়েছে। ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিবন্ধন, আবেদন, ফ্রি প্রদান এবং আবেদন স্ট্যাটাস পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। ফলে সময় এবং খরচ উভয়ই সাশ্রয় হয়।

তবে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য শুধু আবেদন করলেই হবে না, একজন দক্ষ ও সচেতন চালক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদ ড্রাইভিং করা এবং নিয়মিত অনুশীলন করার মাধ্যমে একজন ভালো চালক হওয়া সম্ভব।

আশা করি এই বিস্তারিত গাইড থেকে আপনি বিআরটিএ ড্রাইভিং লাইসেন্স একাউন্ট খোলার নিয়ম, আবেদন প্রক্রিয়া, পরীক্ষার প্রস্তুতি এবং স্মার্ট কার্ড গ্রহণের সম্পূর্ণ ধারণা পেয়েছেন। এখন আপনি খুব সহজে নিজের ড্রাইভিং লাইসেন্স এর আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
SHAMSUNNAHAR KHATUN(শামসুন্নাহার খাতুন)
Founder & Director of "JKUM Education IT" ডিজিটাল মার্কেটিং, SEO, ব্লগিং ও অনলাইন ইনকাম বিষয়ে অভিজ্ঞ একজন কনটেন্ট ক্রিয়েটর ও টেক ব্লগার। তিনি নিয়মিত বাস্তবভিত্তিক গাইড, টিপস ও টিউটোরিয়ালের মাধ্যমে নতুনদের অনলাইন জগতে দক্ষ করে তুলতে কাজ করছেন। তার লক্ষ্য — “প্রযুক্তিকে সহজ করা এবং তরুণদের সফলতার পথে এগিয়ে নেওয়া।” ।