কোরবানির সঠিক নিয়ম বাংলা । ১২টি সহজ ধাপে পূর্ণ গাইড
"কোরবানি" শব্দটি আরবি "কুরবান" শব্দ থেকে এসেছে, যার অর্থ আল্লাহর নৈকট্য অর্জন। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ত্যাগ, আনুগত্য ও তাকওয়ার এক বাস্তব অনুশীলন।
কোরবানির সঠিক নিয়ম জানতে চান? এই পূর্ণাঙ্গ বাংলা গাইডে সহজ ভাষায় কোরবানির ১২ টি গুরুত্বপূর্ণ ধাপ, পশু নির্বাচন, জবাইয়ের সঠিক পদ্ধতি, মাংস বন্টনের নিয়ম ও গুরুত্বপূর্ণ মাস আলা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
পেজ সূচীপত্রঃ কোরবানির সঠিক নিয়ম বাংলা ১২টি সহজ ধাপে পূর্ণ গাইড
- কোরবানির সঠিক নিয়ম পরিচিতি
- কোরবানি কার ওপর ওয়াজিব
- কোরবানির পশু নির্বাচনের নিয়ম
- পশুর বয়স ও যোগ্যতার শর্ত
- কোরবানি নির্ধারিত সময়
- কোরবানি করার সঠিক পদ্ধতি
- কোরবানির দোয়া ও নিয়ত
- মাংস বন্টনের নিয়ম
- কোরবানির গুরুত্বপূর্ণ সতর্কতা
- কোরবানির ফজিলত ও গুরুত্ব
- কোরবানির ভুল ও সংশোধন
- আধুনিক সময়ে কোরবানির করণীয়
- শেষ কথাঃ কোরবানির সঠিক নিয়ম বাংলা । ১২টি সহজ ধাপে পূর্ণ গাইড
কোরবানির সঠিক নিয়ম বাংলা । ১২ টি সহজ ধাপে পূর্ণ গাইড
কোরবানি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলমানদের ত্যাগ আনুগত্য ও তাকওয়ার
শিক্ষা দেয়। প্রতিবছর ঈদুল আযহার দিনে সামর্থ্যবান মুসলমানরা আল্লাহ তাআলার
সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি করেন। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা
নয় বড় আল্লাহর আদেশ মানার বাস্তব প্রকাশ। কোরবানির মাধ্যমে মানুষ নিজের ভেতরের
অহংকার লোভ ও স্বার্থপরতা ত্যাগ করার শিক্ষা পায়। তাই এই ইবাদত সঠিক নিয়মে ও
আন্তরিকতার সঙ্গে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিস সালামের মহান
ত্যাগের সঙ্গে জড়িত। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহি
সালাম তার সবচেয়ে প্রিয় জিনিস প্রিয় কোরবানি করতে প্রস্তুত ছিলেন। তার এই
অনন্য আনুগত্যের স্মরণেই মুসলমানদের জন্য কোরবানির বিধান চালু হয়েছে। এই
ইবাদত আমাদের শেখায় যে আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজন হলে সবকিছু ত্যাগ করার
মানসিকতা রাখতে হবে। সত্যি বলতে কোরবানি শুধু পশু জবাই নয় এটি আত্মশুদ্ধির ও এক
মহৎ শিক্ষা।
কোরবানি আদায়ের ক্ষেত্রে ইসলামের শরীয়তের নির্ধারিত নিয়ম মেনে চলা জরুরী হালাল
সুস্থ ও নির্ধারিত বয়সের হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই কোরবানি করতে
হবে। জবাই এর সময় আল্লাহর নাম উচ্চারণ করা এবং পশুর প্রতি দয়া প্রদর্শন
করাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। এছাড়া কোরবানির মাংস গরীব-দুঃখীদের মাঝে
বণ্টন করার মাধ্যমে সমাজের ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায় তাই সঠিক নিয়মে
কোরবানি আদায় করলে এই ইবাদতের প্রকৃত সৌন্দর্য ও ফজিলত অর্জন করা সম্ভব হয়।
কোরবানি কার উপর ওয়াজিব
কোরবানি প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব নয় এটি নির্দিষ্ট সামর্থ্যবান
ব্যক্তিদের জন্য নির্ধারিত ইবাদত। ১০ জিলহজ্জ ফজর থেকে ১২ জিলহজ সূর্যাস্ত
পর্যন্ত যে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নর-নারীর কাছে
প্রয়োজনের অতিরিক্ত সাড়ে ৫২ ভরি রুপার সমমূল্যের সম্পদ থাকবে তার কোরবানি
করা ওয়াজিব। টাকা পয়সা সোনা রুপার অলংকার ব্যবসায়িক পণ্য
অপ্রয়োজনীয় আসবাবপত্র এসব কিছুর মূল্য কুরবানীর হিসাবের ক্ষেত্রে
হিসাবযোগ্য।-ইবনে মাজাহ ২২৬, আলমগিরি ৫/২৯২, বাদায়েউস সানায়ে ৪/১৯৬।, আদ্দুরুল
মুখতার ৬/৩১২।
স্বর্ণের ক্ষেত্রে নিসাব হলো সাড়ে সাত(৭.৫) ভরি, রুপার ক্ষেত্রে সাড়ে ৫২ ভরি,
টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হলো সাড়ে ৫২ তোলা রুপার মূল্যের
সমপরিমাণ হওয়া। আর সোনা বা রুপা কিংবা টাকা পয়সা এগুলোর কোন একটি যদি
পৃথকভাবে নিসাব পরিমান না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে
সাড়ে 52 তোলা রুপার মূল্যের সমপরিমাণ হয়ে যায় তাহলেও তার ওপর কুরবানী
ওয়াজিব। যেমন কারো নিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে, যা সর্বমোট সাড়ে
৫২ তোলা রুপার মূল্য সমান হয় তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব।
কোরবানির পশু নির্বাচনের নিয়ম
কোরবানির জন্য পশু নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ সঠিক পশু
নির্বাচন কোরবানির সহি হওয়ার সঙ্গে সরাসরি সম্পর্কিত ইসলামের গরু মহিষ ছাগল
ভেড়া দুম্বা উট কোরবানির জন্য বৈধ হিসেবে নির্ধারিত হয়েছে । পশু অবশ্যই সুস্থ
সবল হতে হবে, দুর্বল বা অসুস্থ পশু দিয়ে কোরবানি করলে ইবাদতের সৌন্দর্য নষ্ট
হয় তাই পশু করার সময় ভালোভাবে যাচাই করা জরুরী।
কোরবানির পশুর মধ্যে বড় ধরনের কোন ত্রুটি থাকা যাবে না। যেমন অন্ধ, খোঁড়া,
অতিরিক্ত রোগাক্রান্ত, কান বা লেজের বড় অংশ কাটা কিংবা এতটাই দুর্বল যে ঠিকমতো
হাঁটতে পারে না এমন পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। ইসলাম ইবাদতের ক্ষেত্রে
সর্বোত্তম জিনিস আল্লাহর জন্য উৎসর্গ করতে উৎসাহ দেয়, তাই শুধু কম দামে
পশু কিনলে হবে না পশুর যোগ্যতার দিকেও সমান গুরুত্ব দিতে হবে। মনে রাখতে
হবে কোরবানি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আন্তরিকতারও পরীক্ষা।
কোরবানির পশুর বয়স ও যোগ্যতার শর্ত
কোরবানির সহিত হওয়ার জন্য পশুর নির্দিষ্ট বয়স পূর্ণ হওয়া অত্যন্ত
গুরুত্বপূর্ণ। বকরি পূর্ণ এক বছরের হতে হবে কম হলে কুরবানী হবে না,
গরু-মহিষ দুই বছরের হতে হবে, কম হলে কোরবানি জায়েজ হবে না। উট পাঁচ বছরের কম
হলে জায়েজ হবে না আর ভেড়া এবং দুম্বার হুকুম বকরির মত তবে ভেড়া ও দুম্বা যদি
এরূপ মোটাতাজা হয় যে এক বছরের ভেড়া বা দুম্বার পালে ছেড়ে দিলে তারতম্য করা
যায় না, তবে এরূপ ভেড়া বা দুম্বা ছয় মাস বয়সের হলেও কুরবানী করা জায়েজ।
যদি এরূপ না হয় তবে এক বছরের হতে হবে, কিন্তু এরূপ বকরি দ্বারা কুরবানী জায়েজ
হবে না।-রদ্দুল মুহতার পঞ্চম খন্ড পৃষ্ঠা ২২৬, আলমগীরী ৫ম খন্ড পৃষ্ঠা ২৯৭।
বয়সের পাশাপাশি পশুর শারীরিক যোগ্যতা ও ভালো হতে হবে। কোরবানির পশু সুস্থ
সবল এবং বড় ধরনের ত্রুটিমুক্ত হওয়ার জরুরী। অন্ধ ঘোড়া মারাত্মক অসুস্থ
বা অতিরিক্ত দুর্বল পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। একইভাবে কার লেজ বা
শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গের বড় অংশ কাটা থাকলেও সেই পশু দিয়ে কোরবানি করা
যাবে না। ইসলাম কোরবানির মাধ্যমে আল্লাহর জন্য উৎসর্গ করার শিক্ষা দেয়।
বর্তমানে অনেক সময় বাজারে কম বয়সী পশুকে বড় দেখিয়ে বিক্রি করা
হয়, তাই পশু কেনার সময় সতর্ক থাকা প্রয়োজন। অভিজ্ঞ ব্যক্তি বা পশু
সম্পর্কে জানাশোনা আছে এমন কাউকে সঙ্গে নিয়ে গেলে সঠিক পশু নির্বাচন সহজ হয়।
পশুর দাঁত, স্বাস্থ্য ও চলাফেরা দেখে অনেক ক্ষেত্রে বয়স ও সক্ষমতা সম্পর্কে
ধারণা পাওয়া যায়। কারণ কোরবানি শুধু একটি সামাজিক প্রধা নয়; এটি
আল্লাহ সন্তুষ্টির জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। তাই নিয়ম মেনে যোগ্য পশু
নির্বাচন করায় একজন সচেতন মুসলিমের দায়িত্ব।
আরও পড়ুনঃ
কোরবানির পশু চেনার পূর্ণাঙ্গ বাংলা গাইড
কোরবানির নির্ধারিত সময়
কোরবানি আদায়ের জন্য ইসলামী নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়েছে। কোরবানির
সময় শুরু হয় ১০ জিলহজ ঈদের নামাজ আদায়ের পর থেকে এবং শেষ হয় ১২ জিলহজ্ব
সূর্যাস্তের আগে। এ নির্ধারিত সময়ের মধ্যে কুরবানী করতে হবে। ঈদের নামাজের
আগে পশু জবাই করলে তা কোরবানি হিসেবে গণ্য হবে না, বরং সাধারণ জবাই হিসেবে ধরা
হবে। তাই সঠিক সময় জানা ও মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গ্রাম ও শহরের ক্ষেত্রে সময়ের বিষয়ে কিছু পার্থক্য রয়েছে। শহর এলাকায় সাধারণত
ঈদের নামাজ শেষ হওয়ার পরই কুরবানী করা বৈধ হয়। তবে গ্রামাঞ্চলে যেখানে ঈদের
জামাত হয় না সেখানে ফজরের পর থেকে কোরবানি করা যায় বলে অনেক আলেম মত
দিয়েছেন। তবুও নিরাপদ ও উত্তম হল ঈদের নামাজের পর কোরবানি করা। কারণ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ঈদের সালাত আদায়ের পর কোরবানি
করেছেন।
কোরবানির জন্য তিন দিন সময় থাকলেও প্রথম দিন কোরবানি করা সবচেয়ে
উত্তম। এতে দ্রুত ইবাদত আদায় করা যায় এবং গরিব-দুঃখীদের মাঝেও দ্রুত
মাংস বন্টন করা সম্ভব হয়। তবে কোনো কারণে প্রথম দিনের সম্ভব না হলে পরে
দুই দিনের মধ্যেও কোরবানি করা যাবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্ধারিত
সময়ের বাইরে কোরবানি করলে তা সহিহ হবে না। তাই কোরবানির আগে সময় ও নিয়ম
সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা জরুরী।
কোরবানি করার সঠিক পদ্ধতি
কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তাই এটি ইসলামী শরীয়তের নিয়ম অনুযায়ী
আদায় করা জরুরী।কোরবানির আগে পশুকে শান্তভাবে কেবলামুখী করে বাম পাশে শোয়াতে
হয়। জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে " বিসমিল্লাহি আল্লাহু
আকবার" বলতে হবে। এটি কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ সুন্নত। পশুর
প্রতি দয়া ও কোমল আচরণ করাও ইসলামের শিক্ষা।
জোবায়ের জন্য ছুরি অবশ্যই ধারালো হতে হবে, যাতে পশুর কম কষ্ট হয়। ভোঁতা
শরীর ব্যবহার করা বা পশুকে অযথা কষ্ট দেওয়া ইসলামে নিষেধ করা হয়েছে। জোবায়ের
সময় খাদ্যনালী, শ্বাসনাল্। এবং গলার দুইপাশের প্রধান রগ কেটে দিতে হয়। এতে
দ্রুত রক্ত বের হয়ে যায় এবং পশুর মৃত্যু সহজ হয়। ইসলাম প্রতিটি কাজেই মানবিকতা
ও দয়াল শিক্ষা দেয়, এমন কি কোরবানির ক্ষেত্রেও।
এক বছর সামনে অন্য পশুর জবাই করা বা তার সামনে চুরি ধার দেওয়া অনুচিত। কারণ
এতে পশু ভয় পায় এবং অযথা কষ্ট অনুভব করে। জবাই সম্পন্ন হওয়ার পর পশু
পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। এরপর পরিষ্কার-পরিচ্ছন্নভাবে
মাংস সংরক্ষণ ও বন্টন করতে হয়। সঠিক নিয়মে কোরবানি আদায় করলে ইবাদতের সৌন্দর্য
ও ফজিলত আরও বৃদ্ধি পায়।
মাংস বন্টনের নিয়ম
কোরবানির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো কোরবানির মাংস সঠিকভাবে বন্টন করা।, ইসলামে
কোরবানির মাংস নিজে খাওয়ার পাশাপাশি আত্মীয়-স্বজন প্রতিবেশী ও গরীব-দুঃখীদের
মাঝে ভাগ করে দেয়ার প্রতি উৎসাহ দেয়া হয়েছে।, এর মাধ্যমে সমাজে ভালোবাসা
সহকর্মিতা ও ভাতৃত্ববোধ বৃদ্ধি পায়। । কোরবানি শুধু ব্যক্তিগত ইবাদত নয়; এটি
সামাজিক সম্প্রীতিরও এক সুন্দর মাধ্যম। তাই মাংস বন্টনের ক্ষেত্রে উদারতা ও
আন্তরিকতা থাকা জরুরী।
সাধারণভাবে কোরবানির মাংস তিন ভাগ করা মুস্তাহাব হিসেবে ধরা হয়। একভাগ নিজের ও
পরিবারের জন্য রাখা, একভাগ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের দেওয়া এবং বাকি এক ভাগ
গরীব-অসহায় মানুষের মাঝে বিতরণ করা উত্তম। তবে এটি বাধ্যতামূলক নয়; পরিস্থিতি
অনুযায়ী কম বা বেশিভাগও করা যেতে পারে।, যদি পরিবারের সদস্য বেশি হয়, তাহলে
নিজের জন্য কিছু বেশি রাখা বৈধ। আশেপাশে দরিদ্র মানুষের সংখ্যা বেশি হলে তাদের
বেশি দেওয়াও উত্তম কাজ।
মাংস বন্টনের সময় পরিচ্ছন্নতা ও ন্যায়পরায়ণতার বিষয়টিও গুরুত্ব দিতে হবে।
মাংস এমন ভাবে ভাগ করা উচিত যেন কেউ কষ্ট না পায় বা অবহেলিত মনে না করে। বিশেষ
করে গরিব অসহায় মানুষদের অগ্রাধিকার দেওয়া ইসলামের সুন্দর শিক্ষা। কোরবানির
প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন নিজের আনন্দের সঙ্গে অন্যদের মুখে ও হাসি
ফোটে। কারণ ভাগ করে নেওয়ার মধ্যেই ঈদের আসল সৌন্দর্য লুকিয়ে আছে।
কোরবানির গুরুত্বপূর্ণ সতর্কতা
কোরবানি একটি পবিত্র ইবাদত, তাই এটি আদায়ের সময় কিছু গুরুত্বপূর্ণ
বিষয়ের প্রতি বিশেষ সতর্কতা রাখা জরুরী। কোরবানির উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র
আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, লোক দেখানো বা সামাজিক মর্যাদা প্রদর্শন
নয়। নিয়ত বিশুদ্ধ না হলে ইবাদতের প্রকৃত মূল্য নষ্ট হয়ে যায়। তাই কোরবানির
আগে নিজের মন ও উদ্দেশ্যকে ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আল্লাহ
তাআলা বাহ্যিক চাকচিক্যের চেয়ে অন্তরের আন্তরিকতাকেই বেশি গুরুত্ব
দেন।
পশু জবায়ের সময় অযথা কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। চুরি অবশ্যই ধারালো হতে
হবে এবং এক পশুর সামনে অন্য পশু জবাই করা উচিত নয়। পশুকে মারধর
করা, টেনে হিজড়ে নেওয়া বা ভয় দেখানো ইসলামের শিক্ষার
পরিপন্থী। ইসলাম এমন এক মানবিক ধর্ম, যেখানে প্রাণীর প্রতিও দয়া
প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। তাই কোরবানির পুরো প্রক্রিয়ায়
সহানুভূতি ও কোমল আচরণ বজায় রাখা প্রয়োজন।
এছাড়া কোরবানির মাংস, চামড়া ও অন্যান্য বিষয়েও শরীয়তের বিধান মেনে চলা
জরুরী। কোরবানির পশুর চামড়া বিক্রি করলে সেই টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার
করা ঠিক নয়; তা গরিব বাদ দাতব্য কাজে দান করতে হয একইভাবে কোরবানির কাজে
জড়িত কসাইকে মজুরি হিসেবে মাংস বা চামড়া দেওয়া অনুচিত। কোরবানির
সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশ নোংরা না করা ও সামাজিক দায়িত্বের
অংশ। কারণ সুন্দর ও সুশৃঙ্খলভাবে ইবাদত আদায় করাই একজন সচেতন মুসলমানের
পরিচয়।
কোরবানির ফজিলত ও গুরুত্ব
কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে মুসলমানরা আল্লাহ
তাআলার প্রতি আনুগত্য ও ভালোবাসা প্রকাশ করে। এটি শুধু পশু জবাই করার বিষয়
নয়; বরং ত্যাগ, তাকওয়া ও আত্মসমর্পণের এক অনন্য
শিক্ষা। প্রতিবছর ঈদুল আযহা কোরবানির মাধ্যমে মুসলমানরা হযরত ইব্রাহিম
আলাইহি সালামের মহান ত্যাগের স্মৃতি স্মরণ করেন। আল্লাহর আদেশ পালনের
জন্য তিনি নিজে সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এই ঘটনাই
কোরবানির গুরুত্ব ও তাৎপর্যকে আরও গভীরভাবে তুলে ধরে।
কোরবানির অনেক ফজিলত হাদিসে উল্লেখ রয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির দিন আল্লার কাছে সবচেয়ে প্রিয় আমল গুলোর
একটি হলো কোরবানি করা। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর কাছে
তা কবুল হয়ে যায় বলেও হাদিসে বর্ণিত হয়েছে। এই ইবাদতের মাধ্যমে বান্দা
আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ পায়। তাই সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না
করা একজন মুসলমানের জন্য অবহেলার বিষয় হিসেবে গণ্য হয়।
কোরবানি মানুষের মাঝে সহমর্মিতা ও সামাজিক বন্ধন ও বৃদ্ধি করে। কোরবানির
মাংস গরিব, অসহায় ও আত্মীয়-স্বজনের মাঝে বন্টনের মাধ্যমে সমাজের ভালোবাসা ও
ভ্রাতৃত্বের পরিবেশ তৈরি হয়। এতে ধনী গরিব সবাই ঈদের আনন্দ ভাগাভাগি করার
সুযোগ পায়। পাশাপাশি কোরবানি মানুষকে ত্যাগের মানসিকতা ও আল্লাহর প্রতি
পূর্ণ বিশ্বাস রাখতে শেখায়। তাই কোরবানি শুধু একটি ধর্মীয় আচার
নয়; এটি ব্যাক্তি ও সমাজ গঠনেরও এক গুরুত্বপূর্ণ শিক্ষা।
কোরবানির ভুল ও সংশোধন
কোরবানি করার সময় অনেকেই না জেনে কিছু ভুল করে বসেন, যা ইবাদতের সৌন্দর্য ও
শুদ্ধতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সবচেয়ে বড় ভুল গুলোর একটি হলো লোক
দেখানো বা সামাজিক মর্যাদার জন্য কোরবানি করা। ইসলামে কোরবানির মূল উদ্দেশ্য
হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। তাই নিয়ত বিশুদ্ধ রাখা অত্যন্ত
জরুরী। যদি ইবাদতের ভেতরে অহংকার বা প্রদর্শন চলে আসে, তাহলে তার আসল
মূল্য অনেকটাই কমে যায়।
আরেকটি সাধারণ ভুল হল অযোগ্য বা কম বয়সী পশু কোরবানি করা। অনেক সময় শুধু
কম দামে পশু কেনার জন্য মানুষ বয়স ও শারীরিক রুটির বিষয়টি উপেক্ষা
করে। অথচ শরীয়ত অনুযায়ী নির্ধারিত বয়স পূর্ণ না হলে বা পশুর বড় ত্রুটি
থাকলে কোরবানি সহিহ হয় না। তাই পশু কেনার আগে ভালোভাবে যাচাই করা
উচিত। প্রয়োজনে অভিজ্ঞ ব্যক্তি বা আলেমের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের
কাজ।
জবাই এর সময়ও কিছু ভুল দেখা যায়, যেমন ভোঁতা ছুরি ব্যবহার
করা, পশুকে মারধর করা বা এক পশুর সামনে অন্য পশু জবাই করা। এসব আচরণ
ইসলামের দয়া ও মানবিকতার শিক্ষার পরিপন্থী। সঠিক পদ্ধতি হলো ধারালো ছুরি
ব্যবহার করা, দ্রুত জবাই সম্পন্ন করা এবং পশুর কষ্ট কমানোর চেষ্টা
করা। পাশাপাশি কোরবানির মাংস ও চামড়া বন্টনের ক্ষেত্রেও শরীয়তে নিয়ম
মেনে চলা জরুরী। কারণ কোরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি
সুন্দরভাবে আদায় করার মধ্যেই এর প্রকৃত শিক্ষা ও ফজিলত নিহিত রয়েছে।
আধুনিক সময়ে কোরবানির করণীয়
বর্তমান সময়ে কোরবানি আদায় এর ক্ষেত্রে ধর্মীয় নিয়মগুলো যথাযথভাবে মেনে চলা জরুরী। যেমন- পরিছন্নতা, নিরাপত্তা ও সামাজিক দায়িত্বের বিষয়েও
সচেতন থাকা। শহরাঞ্চলে নির্ধারিত স্থানে কোরবানি করা এবং রাস্তা বা
জনসমাগমস্থল নোংরা না করা গুরুত্বপূর্ণ। কোরবানির বর্জ্য দ্রুত পরিষ্কার করা
উচিত, যাতে পরিবেশ দূষণ বাদ দুর্গন্ধ সৃষ্টি না হয়। ইসলাম
পরিচ্ছন্নতাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে, তাই কোরবানির পর
পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ইবাদতের সৌন্দর্যের অংশ। "ইবাদত
সুন্দর, পরিবেশ ও সুন্দর" -এই ব্যালেন্সটাই আসল।
আধুনিক সময়ে পশু কেনার ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। অনলাইন বা হাট
যেখান থেকেই পশু কেনা হোক না কেন, পশুর স্বাস্থ্য, বয়স ও যোগ্যতা
যাচাই করা জরুরী। অনেক সময় অসুস্থ বা ইনজেকশন দেয়া পশু বাজারে বিক্রি
করা হয়, তাই সতর্ক থাকা উচিত। সম্ভব হলে বিশ্বস্ত বিক্রেতা থেকে পশু
কেনা ভালো। কারণ কোরবানি শুধু দামের বিষয় নয়; এটি হালাল ও
সহিহ ইবাদতের বিষয়।
কোরবানির মাংস সংরক্ষণ ও বন্টনের ক্ষেত্রেও আধুনিক পদ্ধতি অনুসরণ করা
দরকার। পরিষ্কার পাত্র ব্যবহার, স্বাস্থ্যসম্মতভাবে মাংস কাটা এবং
দ্রুত ফ্রিজে সংরক্ষণ করলে মাংস ভালো থাকে। পাশাপাশি অসহায় ও
দরিদ্র্য মানুষের কাছে সঠিকভাবে মাংস পৌঁছে দেওয়ার বিষয়ও গুরুত্ব দিতে
হবে। প্রযুক্তির যুগে অনেকেই এখন সংঘটিত ভাবে মাংস বিতরণ করে
থাকে, যা প্রশংসনীয় উদ্যোগ। কারণ কোরবানির আসল সৌন্দর্য তখনই ফুটে
ওঠে, যখন ত্যাগের আনন্দ সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ ঈদের নামাজ পড়ার নিয়ম ১০টি
শেষ কথাঃ কোরবানির সঠিক নিয়ম বাংলা । ১২টি সহজ ধাপে পূর্ণ গাইড
কোরবানি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি ত্যাগ, তাকওয়া ও
আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্যের এক মহান শিক্ষা। সঠিক নিয়ম মেনে কোরবানি
আদায় করলে এই ইবাদতের প্রকৃত সুন্দর্য ও ফজিলত অর্জন করা সম্ভব হয়। তাই
পশুর নির্বাচন থেকে শুরু করে জবাই, মাংস বন্টন এবং পরিচ্ছন্নতা-প্রতিটি
বিষয়েই ইসলামের নির্দেশনা মেনে চলা জরুরী। কারণ আল্লাহ তাআলা শুধু
পশুর রক্ত বা মাংস দেখেন না, তিনি বান্দার আন্তরিকতা ও তাকওয়া
দেখেন। এটাই কোরবানির সবচেয়ে গভীর শিক্ষা।
বর্তমান সময়ে কোরবানির সঙ্গে সচেতনতা ও মানবিকতার বিষয়টি ও সমান
গুরুত্বপূর্ণ। পশুর প্রতি দয়া প্রদর্শন, পরিবেশ পরিষ্কার রাখা এবং
গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানো এসবই কোরবানির সৌন্দর্যকে আরো পূর্ণতা
দেয়। কোরবানি আমাদের শেখায় ভাগাভাগি করতে, ত্যাগ করতে এবং আল্লাহর
আদেশের সামনে নিজের ইচ্ছাকে ছোট করে দেখতে। যেন পুরো ইবাদত তাই হৃদয়কে নরম
করার বার্ষিক " সফটওয়্যার আপডেট"।
তাই আসুন, আমরা কোরবানিকে শুধু একটি উৎসব হিসেবে নয়, বরং আত্মশুদ্ধি ও
আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করি। সঠিক নিয়ম জেনে ও
আন্তরিকতার সঙ্গে কোরবানি আদায় করি এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে
দিই। কারণ প্রকৃত কোরবানি তখনই সফল হয়, যখন তা মানুষের অন্তরকে আরো
অভিনয়, দয়ালু ও আল্লাহভীরু করে তোলে।



jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url