কোরবানি ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই কোরবানির জন্য সঠিক পশু নির্বাচন
করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, পশু যদি যোগ্য না হয়, তাহলে
কোরবানি সহিহ হবে না। তাই ইসলামের নির্দেশনা অনুযায়ী পশু চেনার সঠিক উপায় জানা
অত্যন্ত জরুরী।
অনেক মানুষ না বুঝেই পশু কিনে পরে সমস্যায় পড়েন তাই এই গাইডে সহজ ভাষায়
কোরবানির পশু চেনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে এই পোস্টে আপনি জানতে
পারবেন কিভাবে সুস্থ পশু চিনবেন এবং বাজারে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন।
পেজ সূচিপত্রঃ কোরবানির পশু চেনার পূর্ণাঙ্গ বাংলা গাইড
কোরবানির পশু চেনার গুরুত্ব
কোরবানির পশু নির্বাচন শুধু একটি কেনাকাটা নয়, বরং একটি ইবাদতের প্রস্তুতি।
সঠিক পশু নির্বাচন করলে কোরবানি সহিহ হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।
তাছাড়া এতে কোরবানির উদ্দেশ্য সুন্দরভাবে পূরণ হয় পাশাপাশি পরিবার ও সমাজের
মানুষও নিরাপদ মাংস পেয়ে উপকৃত হন। এই কারণে ইসলামে পশুর কিছু নির্দিষ্ট শর্ত
দেওয়া হয়েছে। এসব শর্ত মানা প্রতিটি মুসলমানের দায়িত্ব।
কোন ধরনের পশু কোরবানি করা যায় এ সম্পর্কে একজন সচেতন মুসলমানের পরিষ্কার জ্ঞান
থাকা দরকার কেননা হারাম পশু কোরবানি করা জায়েজ নাই। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া
ও দুম্বা দ্বারা কুরবানী করা জায়েজ এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু
যেমন-হরিণ, বর্ণ গরু ইত্যাদি দ্বারা কুরবানী করা জায়েজ নয়। -কাযী খান ৩/৩৪৮,
বাদায়েউস সানায়ে ৪/২০৫। যেসব পশু কুরবানী করা জায়েজ সেগুলোর নর-মাদা দুটোই
কুরবানী করা যায়।-কাযী খান ৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫।
কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া উত্তম।-মুসনাদে আহমদ ৬/১৩৬, ফতোয়ায়ে আলমগীরী
৫/৩০০, বাদায়েউস সানায়ে ৪/২২৩ । খাসি কৃত ছাগল দ্বারা কোরবানি
করা উত্তম।-ফাতহুল কাদির ৮/৪৯৮, মাজমাউল আনহার ৪/২২৪, ইলাউস সুনান
১৭/৪৫৩। গর্ভবতী পশু কুরবানী করা জায়েজ। জবাই এর পর যদি বাচ্চা জীবিত
পাওয়া যায় তাহলে সেটাও জবাই করতে হবে।-আলমগীরী ৫/৩০২। বন্ধ্যা পশুর কুরবানী করা
জায়েজ ।-রদ্দুল মুহতার৬/৩২৫।
কোন কোন এলাকায় দরিদ্রদের মাঝে মোরগ কোরবানি করার প্রচলন আছে এটি নাজায়েজ
কোরবানির দিনে মোরগ জবাই করা নিষেধ নয় তবে কুরবানীর নিয়তে করা যাবে
না।-খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৪, আদদুররুল মুখতার ৬/৩১৩, ফাতাওয়া
বাযযাযিয়া ৬/২৯০, ফাতাওয়া হিন্দিয়া ৫/২০০।
অনেকেই শুধুমাত্র পশুর আকার দেখে কিনে ফেলেন কিন্তু ইসলামে পশুর স্বাস্থ্য, বয়স
এবং ত্রুটিমুক্ত হওয়ার বিষয়গুলো বেশি গুরুত্ব পায়। তাই একজন সচেতন মুসলিম
হিসেবে কোরবানির পশু সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা খুবই জরুরী। এতে প্রতারণা
থেকেও সহজে বাঁচা যায় ।
কোরবানির পশুর বয়স নির্ধারণ
ইসলামে কোরবানির পশুর নির্দিষ্ট বয়স রয়েছে । গরু ও মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই
বছর পূর্ণ হতে হবে। উট কমপক্ষে পাঁচ বছরের হতে হবে। আর ছাগল, ভেড়া ও
দুম্বা কমপক্ষে এক বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয়
কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের মত মনে হয় তাহলে তা দিয়েও কোরবানি
করা জায়েজ। অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে। উল্লেখ্য, ছাগলের
বয়স এক বছরের কম হলে কোন অবস্থাতেই তা দ্বারা কুরবানী জায়েজ হবে না ।-কাযী খান
৩/৩৪৮, বাদায়েউস সানায়ে ৪/২০৫-২০৬।
বয়স পূর্ণ না হলে কুরবানীর সহিহ হবে না তাই পশু কেনার আগে অবশ্যই বয়স যাচাই করা
জরুরী। শুধু শরীর বড় হলেই পশু উপযুক্ত হয় না অনেক সময় কম বয়সী পশুকে মোটা
তাজা বানিয়ে বাজারে বিক্রি করা হয়। অভিজ্ঞ কারো সাহায্য নিলে বা খামারির কাছ
থেকে তথ্য নিলে সঠিক সিদ্ধান্ত নেয়া সহজ হয় ।
যদি বিক্রেতা কুরবানীর পশুর বয়স পূর্ণ হয়েছে বলে স্বীকার করে আর পশুর শরীরের
অবস্থা দেখেও তাই মনে হয় তাহলে বিক্রেতার কথার উপর নির্ভর করে পশু কেনা এবং তা
দ্বারা কুরবানী করা যাবে। আহকামে ঈদুল আযহা, মুফতি মোহাম্মদ শফী
রহমতুল্লাহি আলাইহি ৫।
সুস্থ পশু নির্বাচন করার উপায়
একটি ভালো কোরবানির পশু অবশ্যই সুস্থ ও সবল হতে হবে। পশুর শরীর সুস্থ ও সক্রিয়
হলে সেটি ভালো পশু হিসেবে ধরা হয়। পশুর শরীরের গঠন, চোখ, চামড়া এবং
চলাফেরা দেখে প্রাথমিক ধারণা পাওয়া যায়। যে পশুর সব সময় ঝিমিয়ে থাকে বা
ঠিকভাবে দাঁড়াতে পারে না সেগুলো এড়িয়ে চলা উচিত কারণ এগুলো অসুস্থতার লক্ষণ
হতে পারে। দুর্বল বা অসুস্থ পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য নয়। তাই কেনার সময়
ভালোভাবে পর্যবেক্ষণ করা জরুরী।
পশুর শরীরে অতিরিক্ত ক্ষত, ফোলা বা অস্বাভাবিক দাগ থাকলে ভালোভাবে পরীক্ষা করা
দরকার অনেক সময় এসব বড় রোগের ইঙ্গিত দেয়। বিশ্বস্ত খামার বা পরিচিত বিক্রেতার
কাছ থেকে পশু কিনলে ঝুঁকি কমে যায় এতে ভালো পশু পাওয়ার সম্ভাবনাও বাড়ে।
যে পশু চার পায়ে চলে সে পশু সুস্থ পশু তাই এদিকে লক্ষ্য করেও সুস্থ পশু চেনা
যায়। যে পশু তিন পায়ে চলে এক পা মাটিতে রাখতে পারেনা বা ভর করতে পারে না এমন
পশু কোরবানি জায়েজ না।-আলমগীরী ৫/২৯৭ । সাধারণত চঞ্চল ও সতেজ থাকে, তারা
ঠিক মতো খাবার খায্ ঠিকমতো হাঁটতে পারে।
অসুস্থ ও মোটাতাজা পশু চেনার উপায়
অসুস্থ পশু আমরা খুব সহজেই নির্বাচন করতে পারি। অসুস্থ পশু সাধারণত দুর্বল ও
ক্লান্ত দেখায় । তারা ঠিকভাবে খাবার খায় না এবং স্বাভাবিকভাবে হাঁটতেও
পারে না। পশুর নাক দিয়ে অতিরিক্ত পানি পড়া, কাশি বা শ্বাসকষ্ট থাকলে সতর্ক
হওয়া উচিত এগুলো সংক্রামক রোগের লক্ষণ হতে পারে। শরীর অতিরিক্ত গরম বা ফুলে
থাকলেও সমস্যা হতে পারে তাই পশুকে কাছ থেকে পর্যবেক্ষণ করা জরুরী।
অসুস্থ পশু সাধারণত ধীর প্রকৃতির হয়ে থাকে তাই কেনার আগে কিছু সময় পশুর আচরণ
লক্ষ্য করা ভালো। এমন শুকনো দুর্বল পশু যা জবায়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে
পারে না তা রোগাক্রান্ত পশু। যে পশুকে ঘাস পানি দিলে খায় না এবং মাঠেও চরে
না তাহলে সেটাও রোগাক্রান্ত পশুর নমুনা হতে পারে বা পাগল হতে পারে। পশুর কান এবং
লেজ ভালো আছে কিনা তা দেখেও পশু রোগাক্রান্ত কিনা বোঝা যায়। অসুস্থ পশু
সাধারণত নিস্তেজ হয়, খাবারে আগ্রহ কম থাকে এবং চোখ মলিন হয়।
বর্তমানে অনেক ব্যবসায়ী দ্রুত পশু মোটা করার জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার করেন ।
এসব পশু দেখতে সুন্দর হলেও স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে । স্বাভাবিকভাবে মোটা
হওয়া পশুর শরীর শক্ত ও ভারসাম্যপূর্ণ হয় কিন্তু কৃত্রিমভাবে মোটাতাজা করা পশুর
শরীর অনেক সময় অস্বাভাবিক দেখায়। অতিরিক্ত ফুলে থাকা পেট বা অস্বাভাবিক চর্বি
থাকলে সতর্ক হওয়া দরকার কারণ এগুলো ওষুধ ব্যবহারের লক্ষণ হতে পারে । প্রাকৃতিক
খাবারে বড় হওয়া পশু সাধারণত বেশি সুস্থ ও নিরাপদ হয় তাই খামার সম্পর্কে জেনে
নেওয়াও ভালো সিদ্ধান্ত।
পশুর শরীরের গঠন ও ওজন
কোরবানির পশু নির্বাচন করার সময় পশুর শরীরের গঠন ও ওজন ভালো ভাবে পর্যবেক্ষণ করা
অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুস্থ পশুর শরীর সাধারণত শক্ত, ভারসাম্যপূর্ণ এবং
স্বাভাবিক আকৃতির হয়। খুব বেশি দুর্বল বা অস্বাভাবিক ভাবে ফুলে থাকা পশু এড়িয়ে
চলাই ভালো কারণ এগুলো অনেক সময় শারীরিক সমস্যার লক্ষণ হতে পারে।
পশুর বুক, পিঠ এবং পায়ের গঠন দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা করা যায়। সুস্থ
পশুর হাঁটা চলা স্বাভাবিক হয়। শরীরের বিভিন্ন অংশ সমান ভাবে গঠিত থাকে। জতি পশুর
পা কাপে বা দাঁড়াতে সমস্যা হয় তাহলে সেটি দুর্বলতার লক্ষণ হতে পারে। তাই শুধু
বাহ্যিক সৌন্দর্য নয় শারীরিক সক্ষমতার দিকেও নজর দেওয়া জরুরী।
পশুর চোখ ও দাঁত পর্যবেক্ষণ
পশুর চোখ পরিষ্কার ও উজ্জ্বল হওয়া উচিত। যদি চোখ দিয়ে পানি পড়ে বা চোখ
ঘোলা হয় তাহলে পশুটি অসুস্থ হতে পারে। অসুস্থ পশু সাধারণত নিস্তেজ থাকে
এবং চোখ সাধারণত মলিন হয়।
যে পশুর দুটি চোখ পুরো নষ্ট বা এক চোখের দৃষ্টিশক্তি এক তৃতীয়াংশ বা তারও অধিক
নষ্ট হয়ে গেছে সে পশু কুরবানী করা জায়েজ নয়।-জামে তিরমিযী ১/২৭৫, কাযীখান
৩/৩৫২ আলমগীরী ২৯৭, বাদায়েউস সানায়ে ৪/২১৪। তাই কোরবানির পশুর চোখ পর্যবেক্ষণ
করা অত্যন্ত জরুরি বিষয়।
চোখের পাশাপাশি দাঁতও পরীক্ষা করা খুব গুরুত্বপূর্ণ কারণ পশুর বয়স নির্ধারণে
দাঁত একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দাঁত দেখে পশুর আনুমানিক বয়স
নির্ধারণ করা যায়। এটি সঠিক পশু নির্বাচন করতে সাহায্য করে। গরুর ক্ষেত্রে
সামনের দাঁত পরিবর্তন হলে বোঝা যায় যে পশুর বয়স কোরবানির উপযুক্ত হয়েছে।
কোরবানির পশুর দাঁত পর্যবেক্ষণ করাও অত্যন্ত জরুরি কারণ যে পশুর একটি দাঁতও
নেই বা এত বেশি দাঁত পড়ে গেছে যে ঘাস বা খাদ্য চিবাতে পারেনা এমন পশু দ্বারাও
কুরবানী করা জায়েজ নয়।- আলমগীরী ৪/২১৪, বাদায়েউস সানায়ে ৪/২১৫
কোরবানির পশু কেনার সময় সতর্কতা
পশু কেনার সময় অতিরিক্ত তাড়াহুড়া করা উচিৎ নয়। ভালভাবে যাচাই করে
সিদ্ধান্ত নেওয়া নিরাপদ। পঙ্গু বা গুরুতর অসুস্থ পশু কোরবানির জন্য গ্রহণযোগ্য
নয়। এগুলো এড়িয়ে চলা ভালো। বাজারে ভিড় বা হৈচৈ এর কারণে অনেকেই ভুল পশু কিনে
ফেলেন। তাই শান্তভাবে প্রতিটি বিষয় পরীক্ষা করা দরকার ।
পশুর খাবার, স্বাস্থ্য এবং খামারের তথ্য জেনে নেওয়া উপকারী । এতে পশুর
প্রকৃত অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। সঠিকভাবে যাচাই না করলে ভুল হতে পারে।
তাই অভিজ্ঞ কারো সাথে কেনা ভালো। বিশ্বস্ত বাজার ও পরিচিত বিক্রেতা নির্বাচন করলে
প্রতারনার ঝুঁকি কমে যায় ।এতে মানসিক স্বস্তিও পাওয়া যায়।
যে পশুর লেজ বা কোন কান এক তৃতীয়াংশ বা তার বেশি কাটা সে পশুর কোরবানি জায়েজ নয়।
তবে জন্ম গত ভাবে যদি ছোট হয় তাহলে অসুবিধা নেই। -জামে তিরমিযী ১/২৭৫, মুসনাদে
আহমাদ ১/৬১০, আলমগীরী ৫/২৯৭-৯৮ তাই কোরবানির পশু কেনার সময় সচেতন মুসলিম
হিসেবে সতর্কতা অবলম্বন করা উচিৎ।
বাজারে প্রতারণা এড়ানোর কৌশল
কোরবানির বাজারে অনেক সময় অসাধু ব্যাবসায়িরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত
করেন তাই সচেতন থাকা অত্যন্ত জরুরী শুধু বাহ্যিক সাজসজ্জা দেখে পশু কেনা উচিৎ নয়।
কারণ সুন্দর ভাবে সাজানো পশুও অসুস্থ হতে পারে। তাই বাজারে গেলে অভিজ্ঞ কাউকে
সঙ্গে নেওয়া ভালো এতে পশুর গুনগত মান জাচাই করা সহজ হয়। এতে প্রতারণার সম্ভাবনাও
কমে যায় এবং সঠিক দামে ভালো পশু কেনা সহজ হয়।
অনেক ব্যাবসায়ী দ্রুত পশু মোটা তাজা করার জন্য ক্ষতিকর ইঞ্জেকশান বা ওষুধ
ব্যাবহার করেন। এসব পশু দেখতে বড় ও আকর্ষণীয় লাগলেও স্বাস্থ্যের জন্য
ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই পশুর শরীর অতিরিক্ত ফুলে আছে কিনা বা অস্বাভাবিক
দেখাচ্ছে কিনা টা ভালো ভাবে পর্যবেক্ষণ করতে হবে। সাভাবিক ভাবে বড় হওয়া পশু
সাধারনত বেশি সক্রিয় ও সুস্থ থাকে। পশুর দাঁত চোখ ও হাটা চলা পরীক্ষা করলে সহজেই
অনেক তথ্য জানা যায়। অসুস্থ পশু সাধারনত দুর্বল দেখায় এবং ঠিক ভাবে চলাফেরা করতে
পারে নাহ। এছাড়া পশুর চোখ ঘোলা হলে বা নাক দিয়ে অতিরিক্ত পানি পড়লে সতর্ক হওয়া
উচিৎ। এসব লক্ষন অনেক সময় রোগের ইঙ্গিত বহন করে।
বাজারে পশুর দাম অস্বাভাবিক কম হলে সেটিও সন্দেহের কারণ হতে পারে। অনেক সময় কম
দামের আড়ালে পশুর শারীরিক সমস্যা লুকিয়ে রাখা হয়। তাই শুধু মাত্র কম দামের দিকে
না তাকিয়ে পশুর গুনগত মানের দিকেও সমান গুরুত্ব দেওয়া উচিৎ এতে কোরবানিও সুন্দর
ভাবে সম্পন্ন হবে এবং মানসিক শান্তিও পাওয়া যাবে।
পশুর খাদ্যাভ্যাস ও আচরণ পর্যবেক্ষণ
কোরবানির পশু নির্বাচন করার সময় তার খাদ্যাভ্যাস ও স্বাভাবিক আচরন ভালো ভাবে
পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্ব পূর্ণ। একটি সুস্থ পশু সাধারণত নিয়মিত খাবার খায়।
এবং স্বাভাবিক ভাবে চলাফেরা করে। যদি পশু খাবারের প্রতি আগ্রহ না দেখায় বা সব সময়
ঝিমিয়ে থাকে তাহলে সেটি অসুস্থ হওয়ার লক্ষন হতে পারে। তাই পশু কেনার আগে কিছু সময়
তার আচরণ লক্ষ্য করা উচিৎ।
পশুর চোখ, কান ও শরীরের নড়াচড়া থেকেও অনেক কিছু বোঝা যায়। সুস্থ পশু
সাধারণত সতেজ থাকে এবং আশেপাশের পরিবেশে দ্রুত সাড়া দেয়। অন্য দিকে অসুস্থ বা
দুর্বল পশু চুপচাপ দারিয়ে থাকে এবং স্বাভাবিক গতিতে হাঁটতে পারে নাহ। তাই শুধু
শরীরের আকার দেখে নয় আচরণ দেখেও সিদ্ধান্ত নেওয়া জরুরী।
ইসলামিক নিয়মে পশু নির্বাচন
ইসলামে কোরবানির জন্য পশু নির্বাচন করার ক্ষেত্রে কিছু গুরুত্ব পূর্ণ নিয়ম ও শর্ত
নিরধারণ করা হয়েছে। কোরবানির পশু অবশ্যই সুস্থ, ক্রুটিমুক্ত এবং নির্ধারিত বয়স
পূর্ণ হতে হবে। অসুস্থ, অন্ধ, খোঁড়া বা অতিরিক্ত দুর্বল পশু দিয়ে কোরবানি করা
ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে। তাই পশু কেনার আগে এসব বিষয় ভালোভাবে যাচাই করা
জরুরী।
কোরবানির জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ এবং উট নির্বাচন করা যায়। তবে প্রতিটি পশুর
জন্য নির্দিষ্ট বয়সের শর্ত রয়েছে। গরু ও মহিষের ক্ষেত্রে কমপক্ষে দুই বছর এবং
ছাগল বা ভেড়ার ক্ষেত্রে এক বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। বয়স পূর্ণ না হলে কোরবানি
সহিহ হবে নাহ।
পশুর শরীরে বড় ধরনের কোন ক্রুটি আছে কিনা সেটিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। কান
পুরোপুরি কাটা, চোখ নষ্ট, হাড় ভাঙ্গা বা মারাত্মক অসুস্থ পশু কুরবানির জন্য
উপযুক্ত নয়। ইসলাম সবসময় উত্তম ও সুন্দর জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার শিক্ষা
দেয়। তাই ভালো ও স্বাস্থ্যবান পশু নির্বাচন করাই উত্তম।
আরও পড়ুনঃ কোরবানি ঈদের নামাজ পড়ার সঠিক নিয়ম । ১০টি ধাপ
পশু পরিবহনের সঠিক পদ্ধতি
কোরবানির পশু কেনার পর সঠিকভাবে পরিবহন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
পরিবহনের সময় সামান্য অসাবধানতার কারণেও পশু আহত বা অসুস্থ হয়ে যেতে পারে। তাই
পশুকে নিরাপদ ও আরামদায়কভাবে বাড়িতে আনার ব্যবস্থা করা উচিৎ। এতে পশুর শারীরিক
অবস্থা ভালো থাকে এবং কোরবানির জন্যও উপযুক্ত থাকে।
পশু পরিবহনের সময় অতিরিক্ত ভিড় বা চাপ সৃষ্টি করা উচিৎ নয়। অনেক সময় একসাথে বেশি
পশু তোলার কারণে তারা ভয় পেয়ে যায় এবং আঘাত পায়। তাই পর্যাপ্ত জায়গা রেখে পশু
পরিবহন করা জরুরী এতে পশু স্বাভাবিক ভাবে দাঁড়াতে ও নড়াচড়া করতে পারে। দীর্ঘ পথ
অতিক্রম করার সময় পশুকে পর্যাপ্ত পানি ও বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া দরকার।
বিশেষ করে গরম আবহাওয়ায় পানি না পেলে পশু দ্রুত দুর্বল হয়ে পড়তে পারে। তাই যাত্রা
পথে মাঝে মাঝে পশুর অবস্থা পর্যবেক্ষণ করা ভালো।
পশুকে পরিবহনের সময় মারধর বা অতিরিক্ত টানাটানি করা উচিৎ নয়। ইসলাম পশুর প্রতি
দয়া ও কোমল আচরনের শিক্ষা দেয়। অনেক সময় ট্রাকে বা যানবহনে উঠানোর সময় পশু পিছলে
পরে গিয়ে আঘাত পায়। তাই উঠানো ও নামানোর সময় ধৈর্য ধরে সতর্ক ভাবে কাজ করতে হবে।
নিরাপদ পরিবহন নিশ্চিত করতে পারলে পশু সুস্থ থাকবে এবং কোরবানিও সুন্দর ভাবে
সম্পন্ন করা যাবে।
কোরবানির আগে পশুর যত্ন
কোরবানির পশু আনার পর তার সঠিক যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্ব পূর্ণ সুস্থ ও
পরিষ্কার পরিবেশে রাখলে পশু স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে এবং অসুস্থ
হওয়ার ঝুঁকিও কমে যায়। তাই পশুর থাকার জায়গা সব সময় পরিষ্কার ও শুকনো রাখা উচিৎ।
পশুকে নিয়মিত পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি দিতে হবে। দীর্ঘ সময় খাবার বা পানি
না দিলে পশু দুর্বল হয়ে পড়তে পারে। কোরবানির আগ পর্যন্ত খাবারের দিকে বিশেষ নজর
দেওয়া জরুরী।
অনেক সময় নতুন পরিবেশে আসার কারণে পশু ভয় পেয়ে যায় বা অস্বাভাবিক আচরণ করতে শুরু
করে। তাই পশুর সাথে কোমল আচরণ করা এবং তাকে শান্ত পরিবেশে রাখা দরকার। অতিরিক্ত
শব্দ বা ভিড় থেকে দূরে রাখলে পশু দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ইসলামে পশুর প্রতি দয়া
ও ভালোবাসার শিক্ষা দেওয়া হয়েছে । তাই কোরবানির আগে পশুর যত্ন নেওয়া শুধু দায়িত্ব
নয়, বরং একটি মানবিক ও ইসলামিক আচরণও বটে।
শেষ কথাঃ কোরবানির পশু চেনার উপায়
কোরবানির পশু নির্বাচন করা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব এই পোস্ট এ সুস্থ পশু চেনা
বয়স নির্ধারণ, রোগ শনাক্ত করা এবং ইসলামিক নিয়ম মেনে পশু নির্বাচন করার
গুরুত্বপূর্ণ বিষয় গুলো সহজ ভাষায় তুলে ধরা হয়েছে। আশা করি এই গাইডটি আপনাকে
কোরবানির পশু চেনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
আমার মতে কোরবানির প্রকৃত সৌন্দর্য শুধু বড় বা দামি পশু কেনার মধ্যে নয় বরং
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশে সুস্থ, ত্রুটিমুক্ত এবং ইসলামিক নিয়ম অনুযায়ী উপযুক্ত
পশু নির্বাচন করার মধ্যেই রয়েছে। তাই কক্রবানির সময় বাহ্যিক আয়জনের চেয়ে
আন্তরিকতা, তাকওয়া, সচেতনতা এবং মানবিকতা বেশি গুরুত্ব দেওয়া উচিৎ। একজন মুসলিম
হিসেবে সঠিক নিয়ম মেনে কোরবানি সম্পন্ন করাই হবে সবচেয়ে উত্তম ও বরকতময়
সিদ্ধান্ত।
jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url