আর্টিকেল লেখার বেসিক নিয়ম কানুন (২০২৬ সম্পূর্ণ গাইড) | Blogger HTML সহ
বর্তমান ডিজিটাল যুগে একটি প্রফেশনাল আর্টিকেল লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। আমরা যদি ব্লগিং, ফ্রিল্যান্সিং বা নিজের ওয়েবসাইটে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে জানতে হবে আর্টিকেল লেখার বেসিক লিয়ম কানুন এবং SEO অপটিমাইজেশন।
এই পোস্টে আমরা শিখবো আর্টিকেল লেখার বেসিক নিয়মকানুন(২০২৬) অর্থাৎ কিভাবে একটি প্রফেশনাল ব্লগ পোস্ট তৈরি করা যায়। এখানে আমরা শিখবো ভুমিকা বাটন বানানোর নিয়ম,প্যারাগ্রাফ হাইলাইটার বানানো, আরও পড়ুন সেকশন তৈরি, পোস্ট সূচীপত্র তৈরি, টেবিল ডিজাইন, ইউটিউব ভিডিও এড করা, গুগল ম্যাপ এড করার নিয়ম সহ সম্পূর্ণ A to Z গাইড যা আপনাকে একজন দক্ষ কনটেন্ট ক্রিয়েটর হতে সাহায্য করবে।
এক নজরে পোস্ট সূচীপত্রঃ আর্টিকেল লেখার বেসিক নিয়ম কানুন
একটি প্রফেশনাল ব্লগে অনেক সময় উপরে একটি Button থাকে—যেটাতে ক্লিক করলে সরাসরি
মূল কনটেন্টে চলে যায়। এটা কিভাবে করতে হয় অর্থাৎ কিভাবে বাটন বানাতে হয় তা নীচে
সংক্ষেপে উল্লেখ করা হলঃ
প্রথমে যে শব্দ বা বাক্যকে বাটন বানানো হবে তা সিলেক্ট করে ইনসার্ট অর এডিট
লিংক
অপশনে ক্লিক করতে হবে । তারপর paste or search for a link এর স্থানে hashtag(#)
বসিয়ে apply করতে হবে।
অপশনে ক্লিক করতে হবে । তারপর paste or search for a link এর স্থানে hashtag(#)
বসিয়ে apply করতে হবে।
তাহলে এটা লিঙ্ক হল। এবার এটাকে বাটন বানানোর জন্য পোস্ট এর বাম কর্নার এর
পেন্সিল আইকন থেকে HTML View এ আসার পর format html এ ক্লিক করে কোড গুলোকে আলাদা
করে নিতে হবে। তারপর যেটাকে বাটন বানানো হবে তার আগে <button
class="btn-block"> এবং পরে </button> বসাতে হবে । তাহলেই তৈরি হয়ে গেল
ভুমিকা বাটন ।
যেমন- উপরে "আর্টিকেল লেখার বেসিক নিয়ম কানুন (২০২৬)" বাক্যটাকে বাটন বানানো
হয়েছে। এভাবে যে কোন শব্দ বা বাক্যকে বাটন বানানো যায়।
এবার এই বাটনকে বিভিন্ন কালার করতে চাইলে শুধু btn-block এর স্থানে লাল কালারের
জন্য btn-oit-r, সবুজ কালারের জন্য btn-oit-g, নীল কালারের জন্য btn-oit-b,
কমলা কালারের জন্য btn-oit-o, বেগুনী কালারের জন্য btn-oit-p এবং হলুদ কালারের
জন্য btn-oit-y বসাতে হবে। যেমন-
প্যারাগ্রাফ হাইলাইটার বানানোর নিয়ম হল প্রথমে কোন পোস্ট এর যে প্যারাগ্রাফকে
হাইলাইট করা হবে তা পোস্ট এর বাম কর্নার এর পেন্সিল আইকন থেকে HTML View এ গিয়ে
খুঁজে বের করতে হবে । দেখা যাবে উক্ত প্যারাগ্রাফ এর শুরুতে পি ট্যাগ <p>
অথবা ডিভ ট্যাগ <div> এবং শেষে </p> অথবা </div> থাকবে। এবার
পি ট্যাগ এর p অথবা ডিভ ট্যাগ এর div এরপর একটা স্পেস দিয়ে তারপর
class="ph-oit-b" বসাতে হবে। অর্থাৎ এভাবে লিখতে হবে <p
class="ph-oit-b"> অথবা < div class="ph-oit-b"> তারপর আপডেট দিলেই
হয়ে যাবে ।
কালার পাল্টানোর জন্য নীচের ছবিটি লক্ষ্য করিঃ
আরও পড়ুন সেকশন তৈরির জন্য ব্লগার এর কোন পোস্ট এর মাঝখানে আরও পড়ুন কথাটা লিখে
অন্য যে কোন একটি পোস্ট এর টাইটেল লিখতে হবে। তারপর ওই টাইটেল সিলেক্ট করে
insert or edit link এ সেই অন্য পোস্ট এর লিঙ্ক বসাতে হবে।তাহলে এটা লিঙ্ক আপ
হল ।এবার এটা খোঁজার জন্য আরও পড়ুন কথাটা কপি করে HTML view এ গিয়ে কোডিং এর
মধ্যে ক্লিক করে ctrl+f , ctrl+v তে চাপ দিয়ে তারপর Enter button এ ক্লিক করতে
হবে।
তাহলে আরও পড়ুন সেকশন টা হলুদ কালার মারকিং করে দিবে। আরও পড়ুন সেকশন টা সব সময়
p ট্যাগ অথবা div ট্যাগ দিয়ে শুরু হয় । যদি p ট্যাগ অথবা div ট্যাগ লেখা না
থাকে তাহলে নিজে থেকেই লিখে নিতে হবে।। তারপর p ট্যাগ অথবা div ট্যাগ এর মধ্যে
কারসর রেখে একটা স্পেস দিয়ে class="alert info" লিখে আপডেট দিয়ে রিফ্রেশ করলে
দেখা যাবে আরও পড়ুন সেকশন টা ডিজাইন হয়ে গিয়েছে।যেমন-
আরও পড়ুনঃ"JKUM Education IT : ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন ইনকাম
শেখার সম্পূর্ণ গাইড (2026)"
প্রথমে যতগুলো বিষয় নিয়ে পোস্ট/ পেজ এ আলোচনা করা হয়েছে তার মেইন পয়েন্ট বা
হেডিং গুলোকে সুন্দর করে নীচে থেকে কপি করে কন্ট্রোল শিফট ভি প্রেস করে
সূচীপত্র লেখার নীচে পেস্ট করে তারপর এই ফোকাস কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করে
উপরে থ্রী ডট থেকে বুলেট লিস্টিং করতে হবে।
এরপর ফোকাস কিওয়ার্ড/হেডিং গুলোকে একটা একটা করে সিলেক্ট করে Insert or Edit
Link এ গিয়ে প্রথমটাতে#1, দ্বিতীয়টাতে #2, তৃতীয়টাতে #3........এভাবে সবগুলো
অর্থাৎ #4, #5, #6, #7, #8 etc. বসাতে হবে। এভাবে সবগুলোকে লিঙ্ক করে নিতে হবে।
এবার সূচীপত্রের প্রথম হেডিংটাকে নীচের প্রথম হেডিং এর সাথে আইডি নাম্বার দিয়ে
লিঙ্ক আপ করতে হবে । এটা কিভাবে করব? এজন্য নীচের প্রথম হেডিং এর সামনে কিছু
লিখে নিয়ে ওই অংশটাকে কপি করে উপরের সুইচিং টুলে ক্লিক করে html view এ গিয়ে
থ্রি লাইন থেকে Format html করতে হবে।এইবার কোডের মধ্যে যে কোন এক জায়গায় ক্লিক
করে ctrl f, ctrl v দিয়ে Enter করতে হবে । তাহলে ঐ জায়গায় অটোমেটিক নিয়ে আসবে
ওই অংশটা হলুদ হবে।
এবার প্রথম স্টেপে ওই হলুদ অংশটাকে কেটে ফেলতে হবে । কেটে দেয়ার পর সোজা বামে
গেলে দেখা যাবে h2 ট্যাগ দেয়া আছে । এবার এই h2 ট্যাগ এর পাশে কার্সর রেখে
স্পেস দিয়ে সূত্র লিখতে হবে id="1" এর কারন প্রথম হেডিং টাতে #1 দেয়া হয়েছিল ।
প্রথম হেডিং এর কাজ শেষ ।
আবার compose view এ আসার পর দ্বিতীয়টার সামনে কিছু লিখে নিয়ে একই ভাবে কাজ করে
সূত্র লিখতে হবে id="2", এভাবে সবগুলোতে আইডি নাম্বার যোগ করে নিতে হবে। এখন
সূচীপত্র তৈরি হয়ে গিয়েছে ।
এরপর সাইড সুন্দর ডিজাইন আনার জন্য পোস্ট এর html view তে গিয়ে খুজে বের করতে
হবে সূচীপত্র কোথায় শুরু হয়েছে এবং এর নীচে অবশ্যই একটা <ul> ট্যাগ
থাকবে। এবার <ul এর পাশে কার্সর রেখে স্পেস দিয়ে class="alert" অথবা
class="alert info" লিখে পাবলিশ /আপডেট করলেই তৈরি হয়ে যাবে সুন্দর ডিজাইন এর
সূচীপত্র।
যে কোন ব্রাউজারে HTML Table for Blogger লিখে সার্চ করলে
htmlcodegenerator-tools.com ওয়েবসাইট আসলে সেখানে ঢুকে নীচের দিকে নামতে হবে।
তারপর simple HTML Table Generator সেকশন এর বিভিন্ন অংশের কালার ইচ্ছেমত
পরিবর্তন করা যাবে । না করলেও কোন সমস্যা নাই। শুধু প্রয়োজন অনুযায়ী সারি ও
কলাম পরিবর্তন করে নিয়ে আর একটু নীচে নামতে হবে।
এখন Edit table content এর head1, head2, head3, head4..., Row,
Column এ প্রয়োজন অনুযায়ী শব্দ বসিয়ে টেবিল বানাতে হবে। তারপর নীচের HTML Table
Generator Generated Code গুলো কপি করে ব্লগার পোস্ট এর html view এ গিয়ে পেস্ট
করে কম্পোজ ভিউ এ গেলে দেখা যাবে সুন্দর টেবিল তৈরি হয়েছে। যেমন-
| দিবস / উৎসবের নাম | আরবি তারিখ | বার | ইংরেজি তারিখ |
|---|---|---|---|
| ইসরা মিরাজ | ২৭ রজব ১৪৪৫ | বৃহস্পতিবার | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ |
| নিশফু শা'বান | ১৫ শা'বান ১৪৪৫ | রবিবার | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ |
| প্রথম রমজান | ০১ রমজান ১৪৪৫ | সোমবার | ১১ মার্চ ২০২৪ |
| ঈদুল ফিতর | ০১ শাওয়াল ১৪৪৫ | বুধবার | ১০ এপ্রিল ২০২৪ |
| ঈদুল আযহা | ১০ জিল-হজ্জ | রবিবার | ১৬ জুন ২০২৪ |
| ইসলামিক / আরবি নববর্ষ | ০১ মহররম ১৪৪৬ | রবিবার | ০৭ জুলাই ২০২৪ |
| ঈদে মিলাদুন্নবী | ১২ রবিউল আউয়াল | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ |
আমরা দেখেছি simple HTML Table generator এর টেবিলে অর্থাৎ নীচের টেবিলে
ইচ্ছেমত কালার, সারি, কলাম ইত্যাদি পরিবর্তন করা যায়।
এছাড়াও কেউ যদি মনে করেন ব্লগারেই ইচ্ছেমত ফন্ট, কালার, সারি, কলাম পরিবর্তন
করবেন সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
ফন্ট পাল্টাতে চাইলে পোস্ট এর html view তে গিয়ে font-family: arial,
sans-sarif ; এর sans-sarif কেটে দিয়ে kalpurush লিখে দিলেই ফন্ট পাল্টে যাবে ।
কালার পাল্টানোর জন্য ব্রাউজারে গিয়ে Colorzilla Chrome extension
ডাউনলোড করে এটার উপরে ক্লিক করে পোস্ট এর ব্যাকগ্রাউন্ড এর উপর যে কোন
জায়গায় ক্লিক করলে কালার কোড কপি হয়ে যাবে । এই কালার কোড নিয়ে পোস্ট এর
html view এ গিয়ে টেবিল এর ব্যাকগ্রাউন্ড এর কালার কোড পরিবর্তন করে কপি করা কোড
পেস্ট করে আপডেট দিলেই টেবিল এর কালার পাল্টে যাবে।
এবার সারি পাল্টাতে চাইলে পোস্ট এর html view তে গিয়ে <tr> থেকে
</tr> এর মধ্যে যে কোড টুকু আছে তা কপি করে নিয়ে টেবিল এর কোড গুলোর
নিচে পেস্ট করলে একটা সারি বেড়ে যাবে।
আর <td>থেকে</td> এক লাইন কপি করে
<td>থেকে</td> এর নিচে পেস্ট করলে একটা কলাম বেড়ে যাবে। অর্থাৎ তখন
এমন দেখাবে
| দিবস / উৎসবের নাম | আরবি তারিখ | বার | ইংরেজি তারিখ | |
|---|---|---|---|---|
| ইসরা মিরাজ | ২৭ রজব ১৪৪৫ | বৃহস্পতিবার | ০৮ ফেব্রুয়ারী ২০২৪ | |
| নিশফু শা'বান | ১৫ শা'বান ১৪৪৫ | রবিবার | ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | |
| প্রথম রমজান | ০১ রমজান ১৪৪৫ | সোমবার | ১১ মার্চ ২০২৪ | |
| ঈদুল ফিতর | ০১ শাওয়াল ১৪৪৫ | বুধবার | ১০ এপ্রিল ২০২৪ | |
| ঈদুল আযহা | ১০ জিল-হজ্জ | রবিবার | ১৬ জুন ২০২৪ | |
| ইসলামিক / আরবি নববর্ষ | ০১ মহররম ১৪৪৬ | রবিবার | ০৭ জুলাই ২০২৪ | |
| ঈদে মিলাদুন্নবী | ১২ রবিউল আউয়াল | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ |
|
| ঈদে মিলাদুন্নবী | ১২ রবিউল আউয়াল | রবিবার | রবিবার | ১৫ সেপ্টেম্বর ২০২৪ |
Blogger এ YouTube Video এড করতে হলে গুগল থেকে YouTube সার্চ দিয়ে এর যে কোন
একটি ভিডিও প্লে করে এর নিচে যে শেয়ার বাটন আছে সেখানে ক্লিক করে ভিডিও এর embed
কপি করে নিয়ে এসে তা ব্লগার এর পোস্ট এর html view এ গিয়ে পেস্ট করে আপডেট
করলেই ভিডিও সুন্দর ভাবে ব্লগারে সেট হয়ে যাবে। নীচে ছবির সাহায্যে দেখানো হল-
Blogger এ Google Map এড করতে হলে প্রথমে আমাদেরকে ব্রাউজারে গিয়ে Google Map
লিখে Search করে ম্যাপ এর মধ্যে লোকেশন ঠিক করে নিয়ে উপরে বাম কর্নার এর থ্রী
লাইন মেনু থেকে Share or Embed a map এ ক্লিক করতে হবে।
তারপর Embed a map এর
COPY HTML অপশনে ক্লিক করে কোড কপি করে
Blogger post এর HTML VIEW তে পেস্ট করে আপডেট/পাবলিশ করতে হবে ।
একটি সফল আর্টিকেল শুধুমাত্র লেখার মধ্যেই সীমাবদ্ধ নয় -এটি একটি সম্পূর্ণ স্ট্র্যাটেজি যেখানে সঠিক কনটেন্ট, সুন্দর ডিজাইন ও SEO Optimizatiom এক সাথে কাজ করে । এই পোস্টে আমরা ধাপে ধাপে দেখেছি কিভাবে একটি আর্টিকেল লিখে প্রফেশনাল ব্লগ পোস্ট তৈরি করা যায় -ভুমিকা বাটন থেকে শুরু করে Paragraph Highlighter, সূচীপত্র, টেবিল, YouTube Video এবং Google Map যুক্ত করার পুরো প্রক্রিয়া ।
আপনি যদি এই নিয়ম গুলো নিয়মিত অনুসরণ করেন তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনার আর্টিকেল গুলো আরও আকর্ষণীয়, ইউজার-ফ্রেন্ডলি এবং গুগলে র্যাংক করার মত শক্তিশালী হয়ে উঠবে । মনে রাখবেন -ভালো কনটেন্ট এর সাথে সুন্দর প্রেজেন্টেশনই একটি সফল ব্লগ এর মূল চাবিকাঠি ।
আজই এই নিয়ম অনুসরণ করে নিজের প্রফেশনাল আর্টিকেল তৈরি করুন । আরও আপডেট পেতে
- আমাদের ওয়েবসাইট টি বুকমার্ক করে রাখুন
- নতুন নতুন টিউটোরিয়াল পেতে নিয়মিত ভিজিট করুন
- এবং এই পোস্ট টি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন। আপনি যদি একজন সফল ব্লগার হতে চান তাহলে এখনই শুরু করুন ।















jkumeducationit.com# নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url